Exams Study Jobs Teachers Students

১২ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৭)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১২ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৭) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান?

ক) আঞ্চলিক
খ) উপভাষা
গ) লেখা
ঘ) কথ্য
উত্তর: লেখা
ব্যাখ্যা: সাধু ও চলিত রীতি মূলত বাংলা ভাষার লেখ্য বা লিখিত রূপে বিদ্যমান।

2. ভাষার মৌলিক অংশ কয়টি?

ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
উত্তর: চারটি
ব্যাখ্যা: যেকোনো ভাষার মৌলিক অংশ ৪টি। যথা - ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ

3. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?

ক) তুলসী বনের বাঘ
খ) বিড়াল তপস্বী
গ) ভিজা বিড়াল
ঘ) বকধার্মিক
উত্তর: ভিজা বিড়াল

4. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) অত্যাধিক
খ) অদ্যাপি
গ) আদ্যাক্ষার
ঘ) আবিস্কার
উত্তর: অদ্যাপি

5. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) কেবলমাত্র তুমি যাবে
খ) এতে আশ্চর্য হলাম
গ) বিবিধ জিনিস কিনলাম
ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
উত্তর: বিবিধ জিনিস কিনলাম

6. অনুবাদে পারদর্শিতা মূলত কীসের উপর নির্ভরশীল?

ক) অভ্যাসের
খ) পড়াশুনার
গ) ভাষান্তরের
ঘ) নির্ধারণের
উত্তর: ভাষান্তরের
ব্যাখ্যা: অনুবাদে পারদর্শিতা মূলত ভাষান্তরের উপর নির্ভর করে। মূল ভাষা ও অনূদিত ভাষার গঠনশৈলী , শব্দভাণ্ডার, প্রবাদ - প্রবচন অর্থাৎ ব্যাকরণের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন ।

7. 'He is out of luck' এর অর্থ কী?

ক) সে ভাগ্য হারিয়েছে
খ) সে ভাগ্যহারা
গ) তার পোড়া কপাল
ঘ) সে ভাগ্যের বাইরে
উত্তর: তার পোড়া কপাল

8. 'আকাশে চাঁদ উঠেছে। এখানে 'আকাশে' কোন প্রকারের অধিকরণ?

ক) ভাবাধিকরণ
খ) ঐকদেশিক অধিকরণ
গ) কালাধিকরণ
ঘ) বৈষয়িক অধিকরণ
উত্তর: ঐকদেশিক অধিকরণ
ব্যাখ্যা: 'আকাশে চাঁদ উঠেছে' বাক্যে 'আকাশে' শব্দটি ঐকদেশিক অধিকরণ (স্থানাধিকরণ কারক)। যখন বিশাল স্থানের কোনো একটি অংশে বা নির্দিষ্ট স্থানে কোনো কিছু থাকেতখন তাকে ঐকদেশিক অধিকরণ বলে।

9. 'জিজ্ঞাসিব জনে জনে'- এখানে 'জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে ৭মী
খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী
উত্তর: কর্মে ৭মী
ব্যাখ্যা: "জিজ্ঞাসিব জনে জনে" বাক্যাংশে 'জনে জনে' পদটি কর্ম কারকে সপ্তমী বিভক্তি।

10. পূর্বপদ প্রধান সমাস কোনটি?

ক) দ্বন্দ্ব
খ) অব্যয়ীভাব
গ) তৎপুরুষ
ঘ) বহুব্রীহি
উত্তর: অব্যয়ীভাব
ব্যাখ্যা: পূর্বপদ প্রধান সমাস হলো অব্যয়ীভাব সমাস । এই সমাসে পূর্বপদে অব্যয় যুক্ত থাকে এবং সমস্তপদে সেই অব্যয়ের অর্থের প্রাধান্য বজায় থাকে। যেমন: 'মরণ পর্যন্ত' = আমরণ (এখানে 'আ' অব্যয়ের অর্থ প্রাধান্য পেয়েছে)।

11. Tawfiq went to library with a view to.....

a) read a book
b) reads a book
c) reading a book
d) buy some books
Answer: reading a book
Explanation: With a view to/ look forward to এর পর verb + ing হয়।

12. Hardly had we reached school.....

a) when the bell rang
b) than the bell rang
c) the bell rang
d) after the bell ringing
Answer: when the bell rang
Explanation: Hardly থাকলে পরে when হয়, No sooner had থাকলে পরে than হয়, Scarecly had থাকলে পরে when হয়। এবং বাকি অংশ Past Indefinite Tense হয়।

13. The adverb form of 'heart' is....

a) heart
b) hearten
c) heartly
d) heartily
Answer: heartily
Explanation: heart (noun)- আবেগ-অনুভূতি, Heartily(adv) -আন্তরিকভাবে।

14. If you wanted, I (help) you.

a) helped
b) would help
c) will help
d) can help
Answer: would help
Explanation: Conditional sentence এ condition যুক্ত অংশে past indefinite হলে পরের অংশে would / could / might + verb এর past form হবে।

15. A.....in time saves nine.

a) stick
b) strict
c) stitch
d) stich
Answer: stitch
Explanation: এটি একটি প্রবাদ। এর অর্থ সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। stitch অর্থ সেলাই।

16. The synonym of the word 'witty' is-

a) clever
b) dull
c) boring
d) tedious
Answer: clever
Explanation: witty চালাক চতুর, যার সমার্থক শব্দ clever.

17. The antonym of the word 'flexible' is,....

a) hard
b) elastic
c) changeable
d) ductile
Answer: hard
Explanation: Flexible নমনীয়, Hard শক্ত।

18. His.....pleased us all.

a) slow coach
b) silver spoon
c) maiden speech
d) weal and woe
Answer: maiden speech
Explanation: বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ- তার প্রথম ভাষণ আমাদের সবাইকে মুগ্ধ করেছে। slow coach - অলস ব্যক্তি, silver spoon- অভিজাত পরিবারে জন্ম Weal and woe- সুখ দুঃখ.

19. The man was....for murder.

a) hung
b) hang
c) hanged
d) hangged
Answer: hanged
Explanation: ফাসিতে ঝোলানো অর্থে hang-hanged-hanged হয়।

20. He speaks as if he......a mad.

a) were
b) is
c) has been
d) had been
Answer: were
Explanation: As if/ as though এর অংশ present indefinite হলে পরের অংশ past indefinite হয় এবং পরের অংশে be verb আসলে সবসময় were হয়।

21. আয়তাকার একটি ঘরের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

ক) ৪০ ও ৫২
খ) ৪০ ও ২৮
গ) ৪২ ও ৩২
ঘ) ৩৮ ও ৩৬
উত্তর: ৪০ ও ২৮

22. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

ক) ২৫
খ) ৪০
গ) ৯০
ঘ) ৫০
উত্তর: ৪০

23. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?

ক) ২৪ টাকা
খ) ৩৬ টাকা
গ) ৪৮ টাকা
ঘ) ৬০ টাকা
উত্তর: ৩৬ টাকা

24. 5log3 - log9 = কত?

ক) log8
খ) log27
গ) log5
ঘ) log10
উত্তর: log27

25. পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০, ২৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

ক) ৫ মিনিট
খ) ৬ মিনিট
গ) ৪ মিনিট
ঘ) ৬ ঘণ্টা
উত্তর: ৫ মিনিট

26. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

ক) ১২ মিটার
খ) ৯ মিটার
গ) ৬ মিটার
ঘ) ৩ মিটার
উত্তর: ৬ মিটার

27. ১০০ টাকায় ১৫ টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২ টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক) ২০% ক্ষতি
খ) ২০% লাভ
গ) ২৫% ক্ষতি
ঘ) ২৫% লাভ
উত্তর: ২৫% লাভ
ব্যাখ্যা: ১টি আমের ক্রয়মূল্য= (১০০÷১৫) = ২০/৩ টাকা ১টি আমের বিক্রয়মূল্য= (১০০÷১২) = ২৫/৩ টাকা শতকরা লাভ = (৫-৪/৪)×১০০ টাকা =২৫%

28. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-

ক) আয়তক্ষেত্র
খ) রম্বস
গ) ট্রাপিজিয়াম
ঘ) বর্গক্ষেত্র
উত্তর: আয়তক্ষেত্র

29. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক)
খ)
গ) ১২
ঘ) ১৬
উত্তর:

30. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে, এর উচ্চতা কত?

ক) 27 সেমি
খ) 28 সেমি
গ) 25 সেমি
ঘ) 24 সেমি
উত্তর: 27 সেমি
ব্যাখ্যা: ধরি, উচ্চতা=ক ভূমি=২ক+৬ ক্ষেত্রফল = ½(ক×২ক+৬) ৮১০=২ক²+৬ক ক²+৩ক-৮১০=০ ক²+৩০ক-২৭ক-৮১০=০ ক=-৩০ (গ্রহণযোগ্য নয়) মাইনাস হওয়ায় / ক=২৭

31. বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: ৪টি
ব্যাখ্যা: বর্তমানে সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে চার মূলনীতি রয়েছে সেগুলো হলো— জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

32. কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক) শতকরা ২০ ভাগ
খ) শতকরা ২৫ ভাগ
গ) শতকরা ৩০ ভাগ
ঘ) শতকরা ৩৫ ভাগ
উত্তর: শতকরা ২৫ ভাগ
ব্যাখ্যা: যেকোনো দেশের পরিবেশগত ভারসাম্য এবং জলবায়ু স্বাভাবিক রাখার জন্য সেই দেশের মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন।

33. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক) হামিদুর রহমান
খ) শামীম শিকদার
গ) আমিনুল ইসলাম
ঘ) নিতুন কুণ্ডু
উত্তর: হামিদুর রহমান
ব্যাখ্যা: হামিদুর রহমান ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী ও স্থপতি। তিনি ১৯৫৭ সালে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করেন।

34. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?

ক) ১৯৯০ সালে
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯২ সালে
ঘ) ১৯৯৩ সালে
উত্তর: ১৯৯৩ সালে
ব্যাখ্যা: ১৯৯০ সালে নেলসন ম্যান্ডেলা মুক্তি পান। ১৯৯২ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পান।

35. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কী গ্যাস ব্যবহার করা হয়?

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) হিলিয়াম
উত্তর: নাইট্রোজেন
ব্যাখ্যা: সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক টিউব লাইটে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।

36. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?

ক) ফ্যাদোমিটার
খ) ট্রান্সমিটার
গ) ক্রেসকোগ্রাফ
ঘ) সিসমোগ্রাফ
উত্তর: সিসমোগ্রাফ
ব্যাখ্যা: ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ (Seismograph)।

37. ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?

ক) পোল্যান্ড
খ) সুইডেন
গ) তুরস্ক
ঘ) জাপান
উত্তর: জাপান
ব্যাখ্যা: ডায়েট (Diet) হলো জাপানের জাতীয় আইনসভা বা পার্লামেন্টের নাম।

38. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

ক) ব্রোমিন
খ) পারদ
গ) সীসা
ঘ) ক্রোমিয়াম
উত্তর: পারদ
ব্যাখ্যা: সাধারণ তাপমাত্রায় (ঘরের তাপমাত্রায়) একমাত্র যে ধাতুটি তরল অবস্থায় থাকে তা হলো পারদ (Mercury)।

39. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

ক) ভিটামিন এ
খ) ভিটামিন বি
গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন ডি
উত্তর: ভিটামিন সি
ব্যাখ্যা: ভিটামিন সি (Vitamin C) বা অ্যাসকরবিক অ্যাসিডের (Ascorbic Acid) অভাবে স্কার্ভি রোগ হয়।

40. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক) ময়মনসিংহ
খ) রংপুর
গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) দিনাজপুর
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা: ভাটিয়ালী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গান । চটকা ও ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।

আশা করি ১২ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৭) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট