1. 'পরীক্ষা' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
পরী + ইক্ষা
খ)
পরি + ঈক্ষা
গ)
পারী + ঈক্ষা
ঘ)
পরি + ইক্ষা
উত্তর:
পরি + ঈক্ষা
ব্যাখ্যা:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি।
2. 'সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন'- এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি?
ক)
নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার
খ)
উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়
গ)
নদী, নারী, শৃঙ্গধারী- এ তিনে না বিশ্বাস করি
ঘ)
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
উত্তর:
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
ব্যাখ্যা:
'সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন'— এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচনটি হলো: "কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস"।
3. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-
ক)
বিলুপ্ত বর্ণের জন্য
খ)
প্রত্যক্ষ উক্তির জন্য
গ)
উদ্ধরণ চিহ্নের পূর্বে
ঘ)
সমাসবদ্ধ পদের জন্য
উত্তর:
বিলুপ্ত বর্ণের জন্য
ব্যাখ্যা:
কোন বর্ণ বিশেষের লোপ বুঝাতে বিলুপ্ত বর্ণের জন্য (') ইলেক বা লোপ চিহ্ন ব্যবহার করা হয়। যেমমন- দুইজন- দু'জন।
4. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক)
তরঙ্গিনী
খ)
তটিনী
গ)
হিল্লোল
ঘ)
পাথার
উত্তর:
পাথার
ব্যাখ্যা:
সমুদ্র শব্দের প্রতিশব্দ - সাগর, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, নদীকান্ত, জলধি, জলধর, জলাধিপতি, জলনিধি, সায়র, পারাবার, পয়োধি, ঊর্মিমালী, অম্ভোধি ইত্যাদি।
5. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক)
'গীতাঞ্জলি' পড়েছ কি?
খ)
এ কথা প্রমাণ হয়েছে।
গ)
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
ঘ)
আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
উত্তর:
'গীতাঞ্জলি' পড়েছ কি?
6. 'ফাঁকা আওয়াজে কাজ আদায়'- এর সমার্থক বাগধারা কোনটি?
ক)
কলকাঠি নাড়া
খ)
কুপোকাৎ
গ)
কালে ভদ্রে
ঘ)
কথায় চিড়া ভেজা
উত্তর:
কথায় চিড়া ভেজা
ব্যাখ্যা:
কথায় চিড়া ভিজা - একটি বাগধারা যার অর্থ ফাঁকা আওয়াজে কাজ আদায় বা ফাঁকা বুলিতে কার্যসাধন।
7. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
ক)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ)
প্যারীচাঁদ মিত্র
গ)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ)
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা:
বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
8. নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
ক)
বকধার্মিক - বিড়াল তপস্বী
খ)
মণিকাঞ্চন যোগ - সোনায় সোহাগা
গ)
ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
ঘ)
অন্ধের যষ্টি - অন্ধের নড়ি
উত্তর:
ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
9. সারাংশে কোনটির প্রয়োজন নেই?
ক)
অলঙ্কার
খ)
প্রাঞ্জলতা
গ)
সরলতা
ঘ)
সংক্ষেপণ
উত্তর:
অলঙ্কার
ব্যাখ্যা:
সারাংশে অলঙ্কার, অতিরিক্ত উপমা, বা ভাষার বাহুল্য বর্জনীয়। মূল তথ্য সংক্ষেপে, সরল ও প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই সারাংশের লক্ষ্য।
10. নিচের কোন শব্দটি 'দক্ষ' অর্থে ব্যবহৃত হয়েছে?
ক)
পাকা আম খেতে মিষ্টি
খ)
ছেলেটি অংকে পাকা
গ)
পাকা সোনায় খাদ থাকে না
ঘ)
শাড়িটির রং পাকা
উত্তর:
ছেলেটি অংকে পাকা
ব্যাখ্যা:
ছেলেটি অংকে পাকা। এখানে "পাকা" শব্দর অর্থ দক্ষ বা যে ভালো পারে।
11. We shall not see his like again. Here 'like' is a/an....
a)
adverb
b)
noun
c)
preposition
d)
adjective
Answer:
noun
Explanation:
My, Our, Your, his, her, their ইত্যাদির পরে সবসময় noun হয়। উক্ত বাক্যে 'his' এর পর 'like' শব্দটি noun হিসেবে বসেছে।
12. What is the noun form of 'know'?
a)
Knowing
b)
Knowledge
c)
Known
d)
Knowledgeable
Answer:
Knowledge
Explanation:
Knowledge অর্থ জ্ঞান, অবগতি, পরিচয়।
13. Shahed did not join the army. Here the word 'army' is-
a)
an abstract noun
b)
a common noun
c)
a collective noun
d)
a material noun
Answer:
a collective noun
Explanation:
যে noun সমষ্টিবাচক কিছুকে নির্দেশ করে তাকে collective noun বলে।
14. The road runs......hill and plain.
a)
by
b)
to
c)
across
d)
over
Answer:
across
Explanation:
কোনো কিছুর ভিতর দিয়ে বোঝাতে across বসে।
15. Piya has slept only three hours. Which part of speech is the word 'only' here?
a)
a noun
b)
an adjective
c)
an adverb
d)
a preposition
Answer:
an adverb
Explanation:
Only শব্দটি স্বাভাবিকভাবে Adjective হলেও এখানে adverb। কারণ প্রদত্ত বাক্যে hours হলাে Noun এবং এর পূর্বে অবস্থানকারী three হল numeral adjective এবং এর পূর্বে only ব্যবহৃত হওয়ায় তা determiner - এর কাজ করছে অর্থাৎ Adjective - টিকে modify বা বিশেষিত করছে। যে শব্দ Noun/Pronoun - কে বিশেষিত করে তা adiective এবং যে শব্দ noun/pronoun ছাড়া অন্য যে কোনাে Parts of Speech বা কোনাে বাক্যকে বিশেষিত করে তাই Adverb।
16. Don't cry down your enemy.
a)
শত্রুকে খাটো করে দেখো না
b)
শত্রু থেকে দূরে থাকো
c)
শত্রুকে ছোট ভাবতে নেই
d)
শত্রুকে বপন ভেবো না
Answer:
শত্রুকে খাটো করে দেখো না
Explanation:
cry down- খাটো করে দেখা।
17. Although he is poor, he is honet. (Simple)
a)
Despite his poor, he is honest.
b)
Despite his honesty, he is poor.
c)
Despite his poverty, he is honest.
d)
In spite of having poor, he is honest.
Answer:
Despite his poverty, he is honest.
Explanation:
Although he is poor, he is honest.
“Although” কে “In spite of / Despite” দিয়ে প্রতিস্থাপন করা যায়, কিন্তু তখন noun বা noun phrase ব্যবহার করতে হবে।
“his poverty” হলো noun phrase → সঠিক।
18. It is really a vexed question.
a)
এটি প্রকৃতপক্ষে একটি অসহনীয় প্রশ্ন
b)
বাস্তবিকই এটি একটি বিরক্তিকর প্রশ্ন
c)
এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন
d)
এটি আসলেই বাজে প্রশ্ন
Answer:
এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন
Explanation:
vexed- বিরক্তিকর।
19. I knew his name (complex).
a)
I know what is his name.
b)
I knew what his name was.
c)
I know what was his name.
d)
I knew what name is.
Answer:
I knew what his name was.
Explanation:
Simple sentence কে complex করার সময় মূল verb - এর পর একটি relative pronoun (এখানে what) ব্যবহৃত হয় এবং এর পর পুনরায় subject এবং তার পর finite verb বসে।
20. There is only a high school at Satkhira (Negative)
a)
Not more than a high school is at Satkhira.
b)
There is not more than a high school at Satkhira.
c)
There is a few school at Satkhira.
d)
There is nothing but a school at Satkhira.
Answer:
There is not more than a high school at Satkhira.
21. দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের ল.সা.গু ১৮০ সংখ্যা দুটি কি কি?
ক)
৭০, ৬০
খ)
৬০, ৫০
গ)
৫০, ৪০
ঘ)
৪৫, ৬০
উত্তর:
৪৫, ৬০
ব্যাখ্যা:
আমরা জানি,লসাগু = অনুপাতদ্বয়ের গুনফল×গসাগু
গসাগু = 180/12 = 15
দুটি সংখ্যার অনুপাত 3:4
একটি সংখ্যা = 3×15 = 45
অপর সংখ্যাটি = 4×15 = 60
আরও পড়ুন:
22. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
ক)
২২ : ৭
খ)
৭ : ২২
গ)
২২ : ৬
ঘ)
২২ : ৫
উত্তর:
২২ : ৭
ব্যাখ্যা:
আমরা জানি, বৃত্তের পরিধি ২πr (π = পাই, r = ব্যাসার্ধ)
এবং বৃত্তের ব্যাস ২r (r = ব্যাসার্ধ)।
সুতরাং বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত π: ১ বা ২২/৭ ।
23. একটি সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, তার প্রথম 23 পদের সমষ্টি কত?
ক)
1771
খ)
1176
গ)
1056
ঘ)
2025
উত্তর:
1771
ব্যাখ্যা:
ধরি, প্রথম পদ a ও সাধারণ অন্তর d.
তাহলে, a + (n - 1) d = n তম পদ
বা, a + (12 - 1) d = 77
বা, a + 11d = 77
এখন, প্রথম 23 টি পদের সমষ্টি,
= (23/2) {2a + (23 - 1)d}
= (23/2) (2a + 22d)
= (23/2) x 2(a + 11d)
= 23 x 77
= 1771
24. tanA = 1 হলে, A এর মান কত ডিগ্রি?
ক)
45°
খ)
30°
গ)
60°
ঘ)
70°
উত্তর:
45°
25. টাকায় ১০ টি দরে লেবু ক্রয় করে ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক)
২০%
খ)
২৫%
গ)
১০%
ঘ)
১৫%
উত্তর:
২৫%
ব্যাখ্যা:
১ টি লেবুর ক্রয়মূল্য ১/১০ টাকা
১ টি " " ১/৮ টাকা
∴ ;লাভ = (১/১০) - (১/৮ ) টাকা
= (৫ - ৪ )/৪০
= ১/৪০
লাভের হার = {(১/৪০)/(১/১০)×১০০}%
= (১০০×১০) /৪০%
= ২৫%
26. 3×0.3÷2 =?
a)
1
b)
0.6
c)
2
d)
0.45
Answer:
0.45
Explanation:
দেওয়া আছে, ৩ × ০.৩/২
= ৩ × ০.১৫ [ ০.৩/২ = ৩/২ × ১০ = ০.১৫]
= ০.৪৫
27. 30 টাকা 75 টাকার শতকরা কত?
ক)
40%
খ)
35%
গ)
25%
ঘ)
50%
উত্তর:
40%
ব্যাখ্যা:
৩০ × ১০০/৭৫
= ৩০ × ৪/৩
= ৪০%
28. (2x-6,5)=(4,2y-5) হলে, (x, y) এর মান কোনটি?
ক)
(4, 5)
খ)
(5, 5)
গ)
(6, 4)
ঘ)
(6, 5)
উত্তর:
(5, 5)
29. বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?
ক)
একটি
খ)
চারটি
গ)
দুইটি
ঘ)
তিনটি
উত্তর:
একটি
ব্যাখ্যা:
বৃত্তের উপরে যেকোনো বিন্দুতে কেবল মাত্র একটি স্পর্শক আঁকা যায়।
30. একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত মিটার?
ক)
8 মিটার
খ)
8√3 মিটার
গ)
16√3 মিটার
ঘ)
16 মিটার
উত্তর:
8 মিটার
31. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে-
ক)
২-৩ লিটার
খ)
৩-৪ লিটার
গ)
৪-৫ লিটার
ঘ)
৫-৬ লিটার
উত্তর:
৫-৬ লিটার
ব্যাখ্যা:
একজন সুস্থ ও পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। এই পরিমাণটি দেহের মোট ওজনের প্রায় ৭-৮%।
32. কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
ক)
মুসা ইব্রাহিম
খ)
নিশাত মজুমদার
গ)
এমএ মুহিত
ঘ)
ওয়াসফিয়া নাজরীন
উত্তর:
এমএ মুহিত
ব্যাখ্যা:
এম. এ মুহিত দুবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। মুসা ইব্রাহীম (লালমনিরহাট: ২৩ মে ২০১০) প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী। নিশাত মজুমদার (লক্ষ্মীপুর: ১৯ মে ২০১২) এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী। দ্বিতীয় নারী ও চতুর্থ বাংলাদেশী হিসেবে ওয়াসফিয়া নাজরীন (ফেনী: ২৬ মে ২০১২) এভারেস্ট জয় করেন।
33. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই?
ক)
অণুচক্রিকা
খ)
হরমোন
গ)
ফিব্রিনোজেন
ঘ)
প্রোথোম্বিন
উত্তর:
হরমোন
ব্যাখ্যা:
রক্তে ফিব্রিনােজেন, প্রোথোম্বিন, অনুচক্রিকা ও ক্যালসিয়াম আয়ন থাকে। যখন কোনাে স্থান কেটে যায় ও রক্ত গড়িয়ে পড়ে তখন ফিব্রিনোজেন ও অন্যান্য উপাদান মিলে জালের মত আবশী সৃষ্টি করে। ফলে রক্ত জমাট বঁধে। তবে রক্ত জমাট বাঁধার জন্য হরমােনের প্রয়ােজন নেই।
34. গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস?
ক)
রারকোড বিডার
খ)
স্ক্যানার
গ)
ও এম আর
ঘ)
ওয়েব ক্যাম
উত্তর:
ও এম আর
ব্যাখ্যা:
গোলক ভরাট করা (OMR Sheet) খাতা পড়তে পারে OMR (Optical Mark Reader) নামক ইনপুট ডিভাইস।
35. ইন্টারনেট কত সালে শুরু হয়?
ক)
১৯৫৯ সালে
খ)
১৯৬৯ সালে
গ)
১৯৭৯ সালে
ঘ)
১৯৮৯ সালে
উত্তর:
১৯৬৯ সালে
ব্যাখ্যা:
১৯৬৯ সালের ১৪ জানুয়ারি। ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ। ৪ জুন ১৯৯৬ বাংলাদেশে ইন্টারনেট চালু হয়।
36. মানব সভ্যতার শুর হয় কী থেকে?
ক)
শিল্প থেকে
খ)
কৃষি থেকে
গ)
আগুনের ব্যবহার থেকে
ঘ)
জঙ্গল থেকে
উত্তর:
কৃষি থেকে
ব্যাখ্যা:
মানব সভ্যতার শুরু কৃষি থেকে, কারণ কৃষির মাধ্যমে মানুষ স্থায়ী বসতি স্থাপন করতে সক্ষম হয়।
37. বাংলাদেশের White gold কোনটি?
ক)
ইলিশ
খ)
পাট
গ)
চিংড়ি
ঘ)
রূপা
উত্তর:
চিংড়ি
ব্যাখ্যা:
বাংলাদেশ অপ্রচলিত পণ্যের মধ্যে চিংড়ি মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য বাংলাদেশের চিংড়ি সম্পদকে' White gold' বলা হয়।
38. 'গ্রেট হল' কোথায় অবস্থিত?
ক)
চীন
খ)
যুক্তরাজ্য
গ)
রাশিয়া
ঘ)
ব্রিটেন
উত্তর:
চীন
ব্যাখ্যা:
চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত 'গ্রেট হল'। এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস - এর পার্লামেন্ট ভবন। গ্রেট হলের সাথে সাদৃশ্য রয়েছে এরুপ দুটি স্থাপনা হলো 'হোয়াইট হল' (লন্ডন) ও 'ইন্ডিপেন্ডেন্স হল (যুক্তরাষ্ট্র)।
39. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি?
ক)
কুয়ালালামপুর
খ)
পুত্রজায়া
গ)
পিনাং
ঘ)
কুয়াংটান
উত্তর:
পুত্রজায়া
ব্যাখ্যা:
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম পুত্রজায়া । এটি একটি পরিকল্পিত শহর যা ১৯৯৯ সালে কুয়ালালামপুর থেকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে স্থানান্তর করা হয়।
40. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
ক)
লর্ড মাউন্টব্যাটন
খ)
স্যার পি জে হার্টজ
গ)
স্যার উইলিয়াম জোন্স
ঘ)
লর্ড ক্যানিং
উত্তর:
স্যার উইলিয়াম জোন্স
ব্যাখ্যা:
এশিয়াটিক সােসাইটি ১৭৮৪ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এশিয়াটিক সােসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স । স্যার উইলিয়াম জোন্স সুপ্রিম কোর্টের তৎকালীন কনিষ্ঠ বিচারক ছিলেন। এটি একটি আন্তর্জাতিক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশে এশিয়াটিক সসাসাইটি কর্তৃক প্রকাশিত বিশ্বকোষটির নাম বাংলাপিডিয়া।