1. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয়-
a)
স্বরবৃত্ত
b)
পয়ার
c)
মাত্রাবৃত্ত
d)
অক্ষরবৃত্ত
Answer:
স্বরবৃত্ত
Explanation:
যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার (৪), তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ।
2. 'লৌকিক ছন্দ' কাকে বলে?
a)
অক্ষরবৃত্তকে
b)
মাত্রাবৃত্তকে
c)
স্বরবৃত্তকে
d)
গদ্য ছন্দকে
Answer:
স্বরবৃত্তকে
3. 'পয়ার' কোন ছন্দের অন্তর্ভুক্ত?
a)
মাত্রাবৃত্ত
b)
স্বরবৃত্ত
c)
অক্ষরবৃত্ত
d)
অমিত্রাক্ষর
Answer:
অক্ষরবৃত্ত
Explanation:
পয়ার মূলত অক্ষরবৃত্ত ছন্দের অন্তর্ভুক্ত । এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম এবং সবচেয়ে জনপ্রিয় ছন্দরূপ, যা মধ্যযুগীয় কাব্য থেকে শুরু করে আধুনিক কবিতা পর্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে
4. 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো?
a)
অন্তমিল আছে
b)
অন্ত মিল নাই
c)
প্রথমে মিল থাকে
d)
বিশ মাত্রার পর্ব থাকে
Answer:
অন্ত মিল নাই
5. স্বরাক্ষরিক ছন্দের প্রবর্তক কে?
a)
সত্যেন্দ্রনাথ দত্ত
b)
মাইকেল মধুসূদন দত্ত
c)
কাজী নজরুল ইসলাম
d)
কবি আব্দুল কাদির
Answer:
সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
স্বরাক্ষরিক ছন্দের প্রবর্তক হলেন সত্যেন্দ্রনাথ দত্ত । তিনি বাংলা ছন্দের বৈচিত্র্য আনায় বিশেষ ভূমিকা রাখায় তাকে 'ছন্দের জাদুকর' বলা হয়
6. মধুসূদন দত্তের দেশপ্রেম কোন ধরনের সাহিত্যকর্মের প্রভাবে প্রকাশ লাভ করেছে?
a)
পত্র কাব্য
b)
নাটক
c)
ক ও খ
d)
সনেট
Answer:
সনেট
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম মূলত পাশ্চাত্য বা ইউরোপীয় ধ্রুপদী সাহিত্যের (Classical Literature) প্রভাবে এবং সেই আদলে সৃষ্ট মহাকাব্য ও সনেটের মাধ্যমে সার্থকভাবে প্রকাশ লাভ করেছে।
7. সবচেয়ে দ্রুত লয়ের ছন্দ কোনটি?
a)
মাত্রাবৃত্ত
b)
অক্ষরবৃত্ত
c)
অমিত্রাক্ষর
d)
স্বরবৃত্ত
Answer:
স্বরবৃত্ত
Explanation:
সবচেয়ে দ্রুত লয়ের ছন্দ হলো স্বরবৃত্ত ছন্দ ।
দ্রুত গতির কারণে এই ছন্দকে 'দলবৃত্ত ছন্দ' বা 'শ্বাসাঘাতপ্রধান ছন্দ' হিসেবেও অভিহিত করা হয়
8. কোনটি কবিতা ছন্দ নয়?
a)
স্বরবৃত্ত
b)
মাত্রাবৃত্ত
c)
ইতিবৃত্ত
d)
অক্ষরবৃত্ত
Answer:
ইতিবৃত্ত
9. নিন্দা সূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করা কে কী বলে?
a)
সুন্দর
b)
অতিশয়োক্তি
c)
সুভাষন
d)
শ্লেষ
Answer:
সুভাষন
Explanation:
নিন্দা সূচক বা অশোভন বিষয়কে মার্জিত ও ভদ্র ভাষায় ব্যক্ত করাকে অলঙ্কার শাস্ত্রের ভাষায় 'সুভাষণ' বা 'মৃদুভাষণ' (Euphemism) বলা হয়।
10. 'চর্যাপদ' কোন ছন্দে লেখা?
a)
অক্ষরবৃত্ত
b)
মাত্রাবৃত্ত
c)
স্বরবৃত্ত
d)
অমিত্রাক্ষর
Answer:
মাত্রাবৃত্ত
11. অক্ষরের মানদণ্ড কে কী বলে?
a)
পর্ব
b)
মাত্রা
c)
চরণ
d)
স্তবক
Answer:
মাত্রা
12. লিমেরিক কি?
a)
গ্রন্থের নাম
b)
সাহিত্যর রূপক
c)
বিশেষ ধরনের পদ্য ছন্দ
d)
আন্দোলনের প্রবণতা
Answer:
বিশেষ ধরনের পদ্য ছন্দ
13. নিচের কোনটি অভেদ বা উপমা সম্বন্ধ?
a)
শোকের ঝড়
b)
গরুর গাড়ি
c)
বাতির আলো
d)
ক্ষীরের পিঠা
Answer:
শোকের ঝড়
14. বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নতুন রূপ কোনটি?
a)
মাত্রাবৃত্ত
b)
অমিত্রাক্ষর
c)
পয়ার
d)
স্বরবৃত্ত
Answer:
অমিত্রাক্ষর
15. তাল কী?
a)
মাত্রা সমষ্টি
b)
সময়ের বিভাজন
c)
সুরের ছন্দ
d)
যতির প্রভাব
Answer:
সময়ের বিভাজন
16. সাহিত্যে অলংকার প্রধানত কত প্রকার?
a)
ছয়
b)
দুই
c)
চার
d)
পাঁচ
Answer:
দুই
Explanation:
অলংকার দুই প্রকার ।
১. শব্দালঙ্কার
২. অর্থালঙ্কার
17. নিজের কোনটি মাত্রাবৃত্ত ছন্দ রচিত হয়নি?
a)
বঙ্গভাষা
b)
কবর
c)
সোনার তরী
d)
জীবন বন্দনা
Answer:
বঙ্গভাষা
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত
18. অমিত্রাক্ষর ছন্দপন ছন্দের নব রূপায়ণ ?
a)
স্বরবৃত্ত
b)
পয়ার
c)
মাত্রাবৃত্ত
d)
কোনোটিই নয়
Answer:
পয়ার
19. 'পঞ্চাঙ্ক' কথাটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
a)
গান
b)
নাটক
c)
গীতিকাব্য
d)
উপন্যাস
Answer:
নাটক
20. কোনটি সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহৃত হয় না?
a)
বাঁশি
b)
পস্পটার
c)
পিয়ানো
d)
এ্যাকডিয়ান
Answer:
পস্পটার
21. বাংলা গদ্য ছন্দ প্রচলন করেন-
a)
মাইকেল মধুসূদন দত্ত
b)
রবীন্দ্রনাথ ঠাকুর
c)
সৈয়দ মুজতবা আলী
d)
কাজী নজরুল ইসলাম
Answer:
রবীন্দ্রনাথ ঠাকুর
22. নিজের কোনটি প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত?
a)
বাংলাদেশ
b)
কবর
c)
সোনার তরী
d)
জীবন বন্দনা
Answer:
বাংলাদেশ
23. মাত্রাবৃত্ত ছন্দ সাধারণত কয় মাত্রার হয়ে থাকে?
a)
চার মাত্রার
b)
পাঁচ মাত্রার
c)
ছয় মাত্রার
d)
সাত মাত্রার
Answer:
ছয় মাত্রার
24. একটি উপমায়ের একাধিক উপমান থাকলে তাকে কি বলা হয়?
a)
লুপ্ত উপমা
b)
রূপক
c)
পুণো উপমা
d)
মালোপমা
Answer:
মালোপমা
25. 'অনেক পাতার ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ' এটি একটি?
a)
উপমা
b)
উৎপেক্ষা
c)
রূপক
d)
চিত্রকল্প
Answer:
চিত্রকল্প
26. ঠিকভাবে উপমা ব্যবহার না করলে বাক্যে হারায়-
a)
আসত্তি
b)
আকাঙ্ক্ষ
c)
যোগ্যতা
d)
শৃঙ্খলা
Answer:
যোগ্যতা
27. নিজের কোনটি সাদৃশ্য মূলক অলংকার?
a)
অনুপ্রাস
b)
যমক
c)
উপমা
d)
শ্লেষ
Answer:
উপমা
28. বাংলা সাহিত্যে বেশিরভাগ ছড়া কোন ছন্দে রচিত?
a)
মাত্রাবৃত্ত
b)
অক্ষরবৃত্ত
c)
স্বরবৃত্ত
d)
মন্দাক্রান্ত
Answer:
স্বরবৃত্ত
Explanation:
বাংলা সাহিত্যে বেশিরভাগ ছড়া স্বরবৃত্ত ছন্দে রচিত ।
দ্রুত লয় এবং ঝংকারময় ধ্বনির কারণে এই ছন্দটি ছড়ার জন্য সবচেয়ে উপযোগী।
29. কোনটি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ?
a)
অক্ষরবৃত্ত
b)
মাত্রাবৃত্ত
c)
অমিত্রাক্ষর
d)
ত্রিপদী
Answer:
অমিত্রাক্ষর
30. 'হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বারি।' এখানে কি ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে?
a)
অসংগতি
b)
বিভাবনা
c)
বিষম
d)
বিরোধাভাস
Answer:
অসংগতি
31. সবকটা জানালা খুলে দাও না । বাক্যে 'না' এর ব্যবহার-
a)
নঞথক
b)
অন্ত্যথক
c)
নিরর্থক
d)
অলংকার সূচক
Answer:
অলংকার সূচক
32. 'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
a)
অক্ষরবৃত্ত
b)
মাত্রাবৃত্ত
c)
স্বরবৃত্ত
d)
ত্রিপদী
Answer:
মাত্রাবৃত্ত