Exams Study Jobs Teachers Shop

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ

Admission Test 20 Questions By Dinajpur government collage

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?

a) নেতা
b) দাতা
c) কবি
d) বাদশা
Answer: কবি
Explanation: বাংলা ব্যাকরণে পুরুষবাচক শব্দের আগে 'নারী' বা 'মহিলা' শব্দ যোগ করে এবং অনেক সময় শব্দের শেষে স্ত্রীবাচক প্রত্যয় (যেমন- ঈ, নী, আ) যোগ করে লিঙ্গান্তর করা হয় ।যেমন: কবি -> মহিলা কবি,

2. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?

a) দাই
b) এয়ো
c) শূদ্রা
d) সতীন
Answer: শূদ্রা
Explanation: যেসব শব্দের কেবল স্ত্রীবাচক রূপ থাকে কিন্তু কোনো পুরুষবাচক রূপ নেই, তাদের নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়।

3. গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি?

a) গণিকা
b) গণকী
c) গণকিনী
d) গণকা
Answer: গণকী

4. 'রজক' এর স্ত্রীলিঙ্গ?

a) রজকিনী
b) মহিলা রজক
c) রজকা
d) রজকী
Answer: রজকী

5. স্ত্রী জাতীয় কাউকে সম্বোধনে ব্যবহৃত হয়?

a) সুজনেসু
b) কল্যাণীয়েষু
c) সুজনীয়াসু
d) সুজনিআষু
Answer: সুজনীয়াসু

6. ক্ষুদ্রাথে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত?

a) নায়িকা
b) সেবিকা
c) মালিকা
d) শ্যালিকা
Answer: মালিকা
Explanation: বাংলা ব্যাকরণে কোনো বড় জিনিসের ক্ষুদ্র সংস্করণ বোঝাতে মূল শব্দের শেষে 'ইকা' প্রত্যয় যোগ করা হয় । যেমন: পুস্তক (বড় বই) → পুস্তিকা নাটক → নাটিকা মালা → মালিকা (ছোট মালা) গীতি → গীতিকা

7. কোন শব্দটির স্ত্রীবাচক শব্দ নেই?

a) সিংহ
b) কাপুরুষ
c) নর
d) সম্রাট
Answer: কাপুরুষ

8. সাধু শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?

a) সাধ্বি
b) সাধ্বী
c) সাধিকা
d) সাধনী
Answer: সাধ্বী

9. নিজের কোনটি অবজ্ঞা সূচক স্ত্রীবাচক শব্দ?

a) চন্দ্রমুখী
b) দারোগানী
c) সুকেশিনী
d) যামিনী
Answer: দারোগানী
Explanation: বাংলায় কিছু শব্দ কেবল স্ত্রীবাচক রূপেই ব্যবহৃত হয় যা মূলার্থের চেয়ে অবজ্ঞা, তুচ্ছতা বা মন্দ স্বভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়। এগুলোকে অনেক সময় নিত্য স্ত্রীবাচক বা অবজ্ঞাসূচক স্ত্রীবাচক শব্দ হিসেবে গণ্য করা হয়।

10. 'মানুষ' কোন লিঙ্গ?

a) পুংলিঙ্গ
b) স্ত্রীলিঙ্গ
c) ক্লিবলিঙ্গ
d) উভয়লিঙ্গ
Answer: উভয়লিঙ্গ
Explanation: বাংলা ব্যাকরণ অনুযায়ী 'মানুষ' শব্দটি একটি উভয়লিঙ্গ (Common Gender) শব্দ । এটি পুরুষ এবং স্ত্রী—উভয়কেই সমানভাবে বোঝাতে ব্যবহৃত হয়। এর কোনো আলাদা স্ত্রীবাচক রূপ নেই। তবে যদি বিশেষভাবে লিঙ্গ নির্দেশ করার প্রয়োজন হয়, তখন এর আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ যোগ করতে হয়।

11. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?

a) অন্তঃসত্ত্বা
b) চৌধুরানী
c) ননদিনী
d) বন্ধু পত্নি
Answer: অন্তঃসত্ত্বা

12. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

a) কবিরাজ
b) ধনবান
c) পৃথিবী
d) শ্রীমান
Answer: কবিরাজ

13. নিত্য পুরুষবাচক শব্দ-

a) হরিণ
b) মদ্দা
c) পিতা
d) অকৃতদার
Answer: অকৃতদার
Explanation: বাংলা ব্যাকরণে যেসব শব্দের কেবল পুরুষবাচক রূপ থাকে কিন্তু কোনো স্ত্রীবাচক রূপ নেই, তাদের নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়।

14. কোনটি নিত্য পুং লিঙ্গ শব্দ নয়?

a) পুরোহিত
b) ক্রীতদার
c) অকৃতদার
d) পাগল
Answer: পাগল

15. কোনটির স্ত্রীবাচক শব্দ নেই?

a) কবিরাজ
b) ঢাকী
c) ক্রীতদার
d) সবগুলো
Answer: সবগুলো
Explanation: কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, বিপত্নীক, স্তৈণ, এবং কাপুরুষ এইগুলো শব্দের কোন ইতিবাচক শব্দ নেই।

16. লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত বিষয়?

a) শব্দতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) অর্থ তত্ত্ব
d) বাক্য তত্ত্ব
Answer: শব্দতত্ত্ব
Explanation: বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী, লিঙ্গ (Gender) ব্যাকরণের 'শব্দতত্ত্ব' বা 'রূপতত্ত্বে' (Morphology) আলোচিত হয়।

17. হুজুর শব্দের স্ত্রী বাচক কোনটি?

a) হুজুরিনী
b) হুজুরাইন
c) হুজুরানী
d) হুজুরুঈন
Answer: হুজুরাইন

18. কোনটি ক্লিব লিঙ্গের উদাহরণ

a) শিশু
b) ঢাকী
c) সতীন
d) ঝরনা
Answer: ঝরনা

19. যেসব শব্দের দ্বারা স্ত্রী, পুরুষ ,প্রাণী বা জড় পদার্থ বোঝায়,তাদেরকে বলে?

a) বচন
b) লিঙ্গ
c) প্রবাদ
d) বাচ্য
Answer: লিঙ্গ

20. কোনটি জমানো অর্থে ব্যবহৃত হয়েছে?

a) বরফ
b) হিমানী
c) ঠান্ডা
d) শীত
Answer: হিমানী

We hope পুরুষ ও স্ত্রীবাচক শব্দ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report