Exams Study Jobs Teachers Students Login

পড়াশোনা মোড

বাগধারা

Admission Test
24 টি প্রশ্ন
Dinajpur government collage
প্রশ্ন 01

বাগধারা গঠনে বিভিন্ন পদের ব্যবহার কে কি বলে?

1) যোগ্যতা
2) অপকর্ষ
3) উৎকর্ষ
4) রীতিসিদ্ধ প্রয়োগ

ব্যাখ্যা

বাগধারা গঠনে বিভিন্ন পদ বা শব্দের বিশেষ ও সুবিন্যস্ত ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ বা বাগবিধি বলা হয় । এই পদগুচ্ছ আভিধানিক অর্থ প্রকাশ না করে বিশেষ অর্থ প্রকাশ করে, যা ভাষার সৌন্দর্য ও ভাবের ইঙ্গিতময়তা বৃদ্ধি করে ।

প্রশ্ন 02

'গড্ডলিকা প্রবাহ' বাগধারায় 'গড্ডল 'শব্দের অর্থ কি?

1) ভেড়া
2) স্রোত
3) ভাসা
4) প্রবাহ
প্রশ্ন 03

'আক্কা পাওয়া' বাগধারাটির অর্থ কি?

1) মারা যাওয়া
2) আছাড় খাওয়া
3) সৌভাগ্যবান
4) দরিদ্র হওয়া
প্রশ্ন 04

তুলসী বনের বাঘ কে?

1) যে ব্যক্তি কাণ্ডজ্ঞানহীন
2) যে ব্যক্তি তোষামোদকারী
3) যে ব্যক্তি ভন্ড
4) যে ব্যক্তি ধোপদুরস্ত
প্রশ্ন 05

অগ্নিপরীক্ষা বাগধারাটির অর্থ কোনটি?

1) কঠিন পরীক্ষা
2) নিরতিশয় ক্ষুব্ধ
3) ভীষণ বিপদ
4) ভাগ্য নিষ্ঠুরতা
প্রশ্ন 06

'কাক ভূশন্ডি' বলতে কি বুঝায়?

1) স্বেচ্ছাচারী
2) অপদার্থ
3) অমিতব্যয়ী
4) দীর্ঘায়ু ব্যক্তি
প্রশ্ন 07

'তীর্থের কাক' বাগধারার অর্থ কী?

1) প্রতীক্ষারত
2) ত্যাগ তিতিক্ষা
3) উচ্ছিষ্টভোগী
4) লোভী ব্যক্তি
প্রশ্ন 08

বাগধারা ভাষা বিশেষের কী?

1) অংশ
2) ঐতিহ্য
3) বিশেষ
4) সংযুক্তি

ব্যাখ্যা

বাগধারা হলো ভাষা বিশেষের নিজস্ব সম্পদ, যা সাধারণ অর্থ ছাপিয়ে একটি বিশেষ বা বিশিষ্ট অর্থ প্রকাশ করে। এটি ভাষার সৌন্দর্য, সংক্ষেপন ও আবেগময় প্রকাশভঙ্গির মাধ্যমে বক্তব্যকে শ্রুতিমধুর ও রসমধুর করে তোলে । বাগধারা ভাষাকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে এবং এর মাধ্যমে ওই ভাষার সংস্কৃতি ও ঐতিহ্য ফুটে ওঠে ।

প্রশ্ন 09

'উলুখাগড়া' বাগধারাটির অর্থ কী?

1) খরকুটো
2) দুর্বল ও ব্যক্তিত্বহীন
3) তুচ্ছ ব্যক্তি
4) আপদ
প্রশ্ন 10

আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোন শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি -

1) প্রত্যয়
2) উপসর্গ
3) বাগধারা
4) শব্দ গঠন

ব্যাখ্যা

বাগধারা হলো এমন বিশেষ বাক্যাংশ বা শব্দগুচ্ছ, যা সাধারণ আভিধানিক অর্থ প্রকাশ না করে আক্ষরিক অর্থের বাইরে একটি ভিন্ন অর্থ (বিশিষ্টার্থ) প্রকাশ করে উইকিপিডিয়া। এটি ভাষার সৌন্দর্য, সজীবতা ও ভাবগাম্ভীর্য বৃদ্ধি করে । বাগধারা মূলত কথার বিশেষ বচনভঙ্গি, যার ইংরেজি প্রতিশব্দ 'Idiom'

প্রশ্ন 11

'শকুনি মামা' এর অর্থ কী?

1) পাতানো মামা
2) কুৎসিত লোক
3) সৎ মামা
4) কুচক্রী লোক
প্রশ্ন 12

'ঊনোপঞ্চাশ বায়ু ' বাগধারাটির অর্থ -

1) উড়নচণ্ডী
2) অমিতব্যয়ী
3) পাগলামি
4) অকালপক্ক
প্রশ্ন 13

'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কী?

1) নিত্যান্ত অলস
2) উদাসীন
3) আরাম প্রিয়
4) পরমুখাপেক্ষী

ব্যাখ্যা

গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ হলো নিতান্ত অলস বা অলসচূড়ামণি । এই বাগধারাটি এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, যে এতটাই আরামপ্রিয় বা অলস যে নিজের নূন্যতম কাজের জন্যও কোনো কষ্ট করতে চায় না

প্রশ্ন 14

কোন বাগধারার অর্থ পক্ষপাতিত্ব?

1) অকুল পাথার
2) একাদশে বৃহস্পতি
3) ঢাকের কাঠি
4) এক চোখা

ব্যাখ্যা

পক্ষপাতিত্ব' অর্থে ব্যবহৃত প্রধান বাগধারাটি হলো 'একচোখা'। এর অর্থ হলো পক্ষপাতমূলক আচরণ বা ন্যায়বিচারের অভাব।

প্রশ্ন 15

'আকাশকুসুম' অর্থ কী?

1) আকাশের চাঁদ
2) সূর্য
3) অসম্ভব বস্তু
4) ধনীর দুলাল

ব্যাখ্যা

আকাশকুসুম' একটি বাংলা বাগধারা, যার অর্থ অসম্ভব কল্পনা, অলীক চিন্তা বা বাস্তবহীন স্বপ্ন । অর্থাৎ, এমন কিছু যা বাস্তবে ঘটার কোনো সম্ভাবনা নেই

প্রশ্ন 16

'দুধের মাছি' বাগধারাটির সমর্থক অর্থ কোনটি?

1) সুসময়ের বন্ধু
2) বক ধার্মিক
3) সোনার পাথর বাটি
4) কপট

ব্যাখ্যা

দুধের মাছি' বাগধারাটির সমর্থক অর্থ হলো সুসময়ের বন্ধু । এর দ্বারা এমন বন্ধু বা সঙ্গীকে বোঝানো হয়, যারা কেবল সুখের সময় বা স্বার্থ থাকাকালীন পাশে থাকে, কিন্তু দুঃসময়ে বা বিপদের সময় খুঁজে পাওয়া যায় না । এটি মূলত সুবিধাবাদী বন্ধু বোঝাতে ব্যবহৃত হয়।

প্রশ্ন 17

'পাথরে পাঁচ কিল ' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

1) শক্ত বস্তু
2) উন্নত অবস্থা
3) সোনার পাথর বাটি
4) মন্দ ভাগ্য

ব্যাখ্যা

প্রশ্ন 18

'গোল্লায় যাওয়া' বাগধারাটির অর্থ কী?

1) অসৎ কাজ করা
2) খারাপ কাজে যাওয়া
3) নষ্ট হওয়া
4) ভুল কাজ করা

ব্যাখ্যা

গোল্লায় যাওয়া’ বাগধারাটির অর্থ হলো নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া বা বখে যাওয়া। সাধারণত কেউ যদি খারাপ পথে পরিচালিত হয়ে নিজের চরিত্র বা ভবিষ্যৎ নষ্ট করে ফেলে, তখন এই বাগধারাটি ব্যবহৃত হয়।

প্রশ্ন 19

'চিনির পুতুল' বাগধারাটির উপযুক্ত অর্থ কোনটি?

1) ক্ষণস্থায়ী
2) আকর্ষণীয়
3) অল্প পরিশ্রমী
4) দর্শনীয়
প্রশ্ন 20

'তামার বিষ' বাগধারাটির অর্থ কী?

1) ক্ষণস্থায়ী বস্তু
2) অর্থের কুপ্রভাব
3) তীব্র জ্বালা
4) অসম্ভব বস্তু

ব্যাখ্যা

তামার বিষ’ বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব। সহজ কথায়, অনেক টাকা বা ধনসম্পদ যখন মানুষের চরিত্র বা আচরণকে নেতিবাচকভাবে বদলে দেয়, তখনই সেটিকে ‘তামার বিষ’ বলা হয়

প্রশ্ন 21

'কেউ কেটা' কথাটির অর্থ কী?

1) অসামান্য
2) সম্মানী
3) সামান্য
4) শক্তিশালী
প্রশ্ন 22

'গোবরগণেশ' বাগধারাটির অর্থ কী?

1) গোবরের মতো আবর্জনা
2) চালাক
3) নিরেট মূর্খ
4) বোকা

ব্যাখ্যা

গোবরগণেশ’ বাগধারাটির অর্থ হলো নিরেট মূর্খ, অকর্মণ্য বা বুদ্ধিহীন। ব্যঙ্গাত্মক অর্থে এটি এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, যার কোনো নিজস্ব ব্যক্তিত্ব নেই বা যে কোনো কাজের যোগ্য নয় ।

প্রশ্ন 23

কোনটি বাগধারার পরিবর্তন সংগত ভুলের উদাহরণ?

1) ঘোড়ার ডিম
2) গৌরী সেনের টাকা
3) গোড়ায় গলদ
4) ঘটকের ডিম্ব
প্রশ্ন 24

'কলুর বলদ' দিয়ে বাগধারার অর্থ কী?

1) কলুদের বলদ
2) ঘানির বলদ
3) নিষ্ক্রিয়
4) একটানা খাটুনি

ব্যাখ্যা

কলুর বলদ’ বাগধারাটির অর্থ হলো একটানা খাটুনি বা নির্বিচারে পরের নির্দেশমতো কঠোর পরিশ্রম করা । সাধারণত এমন কাউকে বোঝাতে এটি ব্যবহৃত হয়, যে নিজের ভালো-মন্দ বিচার না করে কেবল অন্যের হুকুমে সারাদিন কলুর ঘানির বলদের মতো খেটে মরে ।

ভুল সংশোধন রিপোর্ট