1. ব্যাকরণের মূল আলোচ্য বিষয় -
a)
২টি
b)
৩টি
c)
৪টি
d)
৫টি
Answer:
৪টি
2. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
a)
ব্যাকরণ মঞ্জুষা
b)
আধুনিক বাংলা ব্যাকরণ
c)
গৌড়ীয় ব্যাকরণ
d)
ব্যাকরণ মঞ্জুরী
Answer:
গৌড়ীয় ব্যাকরণ
3. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও অভিধান রচনা করে -
a)
পর্তুগিজ
b)
ডেনিশ
c)
স্প্যানিশ
d)
ব্রিটিশ
Answer:
পর্তুগিজ
4. রূপতত্ত্বের অপর নাম কী?
a)
ধ্বনিতত্ত্ব
b)
বাক্যতত্ত্ব
c)
শব্দতত্ত্ব
d)
পদক্রম
Answer:
শব্দতত্ত্ব
5. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয় কোনটি?
a)
ভাষাতত্ত্ব
b)
ধ্বনিতত্ত্ব
c)
অর্থতত্ত্ব
d)
বাক্যতত্ত্ব
Answer:
ভাষাতত্ত্ব
6. ‘Lexicography’ বলতে কী বুঝায়?
a)
রূপতত্ত্ব
b)
অভিধানতত্ত্ব
c)
শব্দতত্ত্ব
d)
ধ্বনিতত্ত্ব
Answer:
অভিধানতত্ত্ব
7. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি?
a)
বর্ণ
b)
সন্ধি
c)
প্রত্যয়
d)
ষত্ব বিধান
Answer:
প্রত্যয়
8. ব্যাকরণের কোন অংশে ‘কারক’ নিয়ে আলোচনা হয়?
a)
অর্থতত্ত্বে
b)
ধ্বনিতত্ত্বে
c)
বাক্যতত্ত্বে
d)
রূপতত্ত্বে
Answer:
বাক্যতত্ত্বে
Explanation:
নতুন ব্যাকরণ অনুযায়ী ‘কারক’ ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়
9. “প্রত্যয় ও সমাস” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
a)
অর্থতত্ত্বে
b)
ধ্বনিতত্ত্বে
c)
শব্দতত্ত্ব
d)
ভাষাতত্ত্ব
Answer:
শব্দতত্ত্ব
10. ‘সন্ধি, ণত্ব-বিধান, ষত্ব-বিধান’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
a)
ধ্বনিতত্ত্ব
b)
রূপতত্ত্ব
c)
বাক্যতত্ত্ব
d)
অর্থতত্ত্ব
Answer:
ধ্বনিতত্ত্ব