Exams Study Jobs Teachers Students

বাগধারা

Bengali Lesson 10 Questions By Pramanik’s Bangla Care

বাগধারা নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী ?

ক) সুসময়ের বন্ধু
খ) দুঃসময়ের বন্ধু
গ) শরতের শোভা
ঘ) শরতের শিউলি ফুল
উত্তর: সুসময়ের বন্ধু

2. ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি ?

ক) কাকের নিদ্রার ন্যায়
খ) অগভীর সতর্ক নিদ্রা
গ) অনিষ্ট চিন্তা
ঘ) কপট নিদ্রা
উত্তর: অগভীর সতর্ক নিদ্রা

3. কুল কাঠের আগুন -এর প্রকৃত অর্থ কি ?

ক) কাঠের পুতুল
খ) তীব্র জ্বালা
গ) কুপমণ্ডুক
ঘ) কেতাদুরস্ত
উত্তর: তীব্র জ্বালা

4. ’কলা দেখানো’ বাগধারার অর্থ-

ক) লোভ দেখানো
খ) প্রলুব্ধ করা
গ) ফাঁকি দেয়া
ঘ) উদ্বুদ্ধ করা
উত্তর: ফাঁকি দেয়া

5. 'কচ্ছপের কামড়' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-

ক) কঠিন কামড়
খ) অলসতা
গ) সফলতা
ঘ) নাছোরবান্দা
উত্তর: নাছোরবান্দা

6. “কেতা দুরস্ত”-বাগধারার অর্থ-

ক) পরিপাটি
খ) মাস্তান
গ) কপর্দক
ঘ) অকালপক্ব
উত্তর: পরিপাটি

7. 'কংস মামা' বাগধারাটির অর্থ কী ?

ক) অপ্রিয় ব্যাক্তি
খ) নির্মম আত্মীয়
গ) অমিতব্যায়ী
ঘ) অকালপক্ক
উত্তর: নির্মম আত্মীয়

8. ’খোদার খাসি’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ?

ক) ধনী ব্যক্তি
খ) অযাচিত
গ) ভাবনাচিন্তাহীন
ঘ) অত্যন্ত অলস
উত্তর: ভাবনাচিন্তাহীন

9. 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয় ?

ক) বাড়তি বোঝা
খ) রূপের মোহ
গ) ভূমিকা
ঘ) ফিটফাট
উত্তর: ভূমিকা

10. ‘চিনির পুতুল’ এর অর্থ কি ?

ক) কর্মবিমুখ
খ) পরিশ্রমকাতর
গ) দক্ষকর্মী
ঘ) পরিশ্রমী
উত্তর: পরিশ্রমকাতর

আশা করি বাগধারা এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট