1. ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?
ক)
সাউন্ড বক্সের দ্বারা
খ)
ঠোঁটের সাহায্যে
গ)
বাগযন্ত্রের দ্বারা
ঘ)
মুখবিবর
উত্তর:
বাগযন্ত্রের দ্বারা
2. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়
ক)
কণ্ঠ্যধ্বনি
খ)
স্বরধ্বনি
গ)
ব্যঞ্জনধ্বনি
ঘ)
ইংরেজি ধ্বনি
উত্তর:
ব্যঞ্জনধ্বনি
3. কোনটি বাকপ্রত্যঙ্গ নয়?
ক)
তালু
খ)
নাসিকা
গ)
দন্ত
ঘ)
ললাট
উত্তর:
ললাট
4. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক)
অক্ষর
খ)
বর্ণ
গ)
বর্ণমালা
ঘ)
চিহ্ন
উত্তর:
বর্ণ
5. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
ক)
বর্ণ
খ)
বর্ণমালা
গ)
ব্যঞ্জনবর্ণ
ঘ)
স্বরবর্ণ
উত্তর:
বর্ণমালা
6. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
ক)
৩২, ৮ , ১০
খ)
৩২, ৭, ১১
গ)
১০, ৮, ৩০
ঘ)
৮, ১০, ৩২
উত্তর:
৩২, ৮ , ১০
7. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক)
ঔ
খ)
ই
গ)
ঐ
ঘ)
সবকয়টি
উত্তর:
ই
8. কোন মৌলিক স্বরধ্বনিটির কোন লিখিত রূপ নেই?
ক)
আ
খ)
অ
গ)
ই
ঘ)
এ্যা
উত্তর:
এ্যা
9. যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে বলে-
ক)
উষ্মধ্বনি
খ)
অল্পপ্রাণ ধ্বনি
গ)
অন্তঃস্থ ধ্বনি
ঘ)
হসন্ত ধ্বনি
উত্তর:
হসন্ত ধ্বনি
10. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক)
অ
খ)
আ
গ)
ই
ঘ)
এ
উত্তর:
অ
11. ব্যঞ্জনবর্ণের পূর্বে ও পরে কোন কারগুলো যুক্ত হয়?
ক)
আ কার, ই কার
খ)
উ কার, ঊ কার
গ)
ও কার, ঔ কার
ঘ)
এ কার, ঐ কার
উত্তর:
ও কার, ঔ কার
12. পদের মধ্যে কোনটি থাকলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়?
ক)
ঃ
খ)
ৎ
গ)
ং
ঘ)
র
উত্তর:
ঃ
13. এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময়-
ক)
হ্রস্ব হয়
খ)
দীর্ঘ হয়
গ)
হ্রস্ব হয় না
ঘ)
দীর্ঘ হয় না
উত্তর:
দীর্ঘ হয়
আরও পড়ুন:
14. বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি কয়টি?
ক)
এগারটি
খ)
পঁচিশটি
গ)
চল্লিশটি
ঘ)
পঞ্চাশটি
উত্তর:
পঁচিশটি
15. শব্দের কোন ধ্বনির দুরকম উচ্চারণ পাওয়া যায়?
ক)
অ ধ্বনি
খ)
আ ধ্বনি
গ)
ই ধ্বনি
ঘ)
ঐ ধ্বনি
উত্তর:
অ ধ্বনি
16. সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়?
ক)
বিবৃত
খ)
অস্বাভাবিক
গ)
অপ্রকৃত
ঘ)
স্বাভাবিক
উত্তর:
স্বাভাবিক
17. স্বরধ্বনির উচ্চারণস্থান কয়টি?
ক)
পাঁচটি
খ)
সাতটি
গ)
ছয়টি
ঘ)
আটটি
উত্তর:
সাতটি
18. একাক্ষর শব্দের 'ই' এবং 'ঈ' দুটোই কোন ধ্বনি হয়?
ক)
হ্রস্ব হয়
খ)
দীর্ঘ হয়
গ)
হ্রস্ব ও দীর্ঘ হয়
ঘ)
প্রান্তিক হয়
উত্তর:
দীর্ঘ হয়
ব্যাখ্যা:
একাক্ষর শব্দে (যেমন- 'জী', 'নী') ব্যবহৃত 'ই' এবং 'ঈ' দুটোই দীর্ঘ উচ্চারণ বা দীর্ঘ ধ্বনি হিসেবে গণ্য হয়।
19. জিহ্বামূলীয় বর্ণ কোনটি?
ক)
চ
খ)
ত
গ)
প
ঘ)
ঙ
উত্তর:
ঙ
ব্যাখ্যা:
জিহ্বামূল এর উচ্চারণস্থান বলে একে জিহ্বামূলীয় এবং নাকের সাহায্য নিয়ে উচ্চারিত হয় বলে একে অনুনাসিক বর্ণ বলে।
20. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
ক)
৩টি
খ)
৪টি
গ)
৫টি
ঘ)
৭টি
উত্তর:
৫টি
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ ৫টি
যথা - ঙ, ঞ, ণ, ন ও ম।
21. বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ এবং ঘোষধ্বনি?
ক)
প্রথম
খ)
দ্বিতীয়
গ)
তৃতীয়
ঘ)
চতুর্থ
উত্তর:
চতুর্থ
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালার বর্গীয় ব্যঞ্জনবর্ণগুলোর মধ্যে ঘ, ঝ, ঢ, ধ, ভ—এই ৫টি বর্ণ একই সাথে মহাপ্রাণ এবং ঘোষধ্বনি। এই বর্ণগুলো প্রত্যেক বর্গের চতুর্থ বর্ণ (ঘোষ মহাপ্রাণ)।
22. 'বিজ্ঞান' শব্দের 'জ্ঞ' কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
ক)
ঞ্ + জ
খ)
জ্ + ঞ
গ)
গ্ + গ
ঘ)
গ্ + ঞ
উত্তর:
জ্ + ঞ
ব্যাখ্যা:
জ্ঞ = জ্ + ঞ- বর্ণদ্বয়ের সমন্বয়ে 'বিজ্ঞান' শব্দটি গঠিত।
- 'জ্ঞ' যুক্ত শব্দের উদাহরণ- জ্ঞান, বিজ্ঞাপন ইত্যাদি।
- 'জ্ঞ' হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ।
23. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন এর উচ্চারণ কেমন হয়?
ক)
সংবৃত
খ)
বিবৃত
গ)
দ্বিত্ব
ঘ)
দ্রুত
উত্তর:
দ্বিত্ব
ব্যাখ্যা:
বাংলা ভাষায় পদের বা শব্দের মধ্যে বিসর্গ (ঃ) থাকলে পরবর্তী ব্যঞ্জনবর্ণটির উচ্চারণ দ্বিত্ব (দুইবার) হয়।
24. 'ড়' ও 'ঢ়' ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক)
ঘোষধ্বনি
খ)
শিসধ্বনি
গ)
কল্পনাজাত ধ্বনি
ঘ)
তাড়নজাত ধ্বনি
উত্তর:
তাড়নজাত ধ্বনি
ব্যাখ্যা:
ড় এবং ঢ় ধ্বনিগুলোকে বলে তাড়নজাত ধ্বনি। কারণ এ ধ্বনি দুটি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টোপিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়।
25. কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দু'পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়?
ক)
ন
খ)
ম
গ)
স
ঘ)
ল
উত্তর:
ল
ব্যাখ্যা:
জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায় এমন ধ্বনিটি হলো 'ল'। এই ধ্বনিটিকে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি বলা হয়।