1. 'সে একজন বিদুষা নারী।' বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেছে--
ক)
বচনজনিত
খ)
বানানজনিত
গ)
শব্দজনিত
ঘ)
লিঙ্গজনিত
উত্তর:
লিঙ্গজনিত
ব্যাখ্যা:
এখানে উত্তর তো লিঙ্গ জনিত হওয়ার কথা কেননা বিদ্বান পুরুষ, বিদুষী নারী এটা সংস্কৃতে প্রচলিত কিন্তু বাংলা ভাষায় স্ত্রী বা পুরুষ ভেদে বিশেষণ আলাদা হয় না।
2. ‘মেঘ গর্জন করে এবং ময়ুর নৃত্য করে।’ -এই যৌগিক বাক্যটির সরল রূপান্তর কোনটি ?
ক)
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
খ)
মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে
গ)
মেঘ যখন গর্জন করে ময়ূর তখন নৃত্য করে
ঘ)
মেঘ গর্জন করে, তাই ময়ূতৃ নৃত্য করে
উত্তর:
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
3. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে।”-বাক্যটির নেতিবাচক রূপ নিম্নের কোনটি ?
ক)
প্রিয়বদা যথার্থ কহে নাই
খ)
প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
গ)
প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
ঘ)
কোনটিই না
উত্তর:
প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
4. যে উদ্দেশ্য বা বিধেয় একটি মাত্র পদ নিয়ে গঠিত হয় তাকে কী বলে ?
ক)
জটিল উদ্দেশ্য বা বিধেয়
খ)
সম্প্রসারিত উদ্দেশ্য বা বিধেয়
গ)
সরল উদ্দেশ্য বা বিধেয়
ঘ)
মিশ্র উদ্দেশ্য বা বিধেয়
উত্তর:
সরল উদ্দেশ্য বা বিধেয়
5. ‘সে আসতে চায়,তথাপি আসে না “ এটা কোন ধরনের বাক্য ?
ক)
যৌগিক বাক্য
খ)
জটিল বাক্য
গ)
সরল বাক্য
ঘ)
মিশ্র বাক্য
উত্তর:
যৌগিক বাক্য
6. ‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’-এটি কোন ধরনের বাক্য ?
ক)
সংযুক্ত বাক্য
খ)
যৌগিক বাক্য
গ)
সরল বাক্য
ঘ)
মিশ্র বাক্য
উত্তর:
মিশ্র বাক্য
7. কোনটি সরল বাক্য ?
ক)
যে রক্ষক সেই ভক্ষক
খ)
ধনের ধর্মই অসাম্য
গ)
তিনি দরিদ্র কিন্তু চরিত্রহীন নন
ঘ)
তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি ।
উত্তর:
ধনের ধর্মই অসাম্য
8. যতই পরিশ্রম করবে ততই ফল পাবে।’ -
ক)
নির্দেশক বাক্য
খ)
সরল বাক্য
গ)
যৌগিক বাক্য
ঘ)
জটিল বাক্য
উত্তর:
জটিল বাক্য
9. “সকল আলেমগণ আজ উপস্থিত”-বাক্যটি কোন দোষে দুষ্ট ?
ক)
গুরুচণ্ডালী দোষে
খ)
বাহুল্য দোষে
গ)
দূর্বোধ্যতা দোষে
ঘ)
বিদেশী শব্দ দোষে
উত্তর:
বাহুল্য দোষে
10. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- কোন ধরনের বাক্য ?
ক)
সরল
খ)
যৌগিক
গ)
মিশ্র
ঘ)
বিবৃতিমূলক
উত্তর:
সরল