Exams Study Jobs Teachers Students

বানান শুদ্ধিকরণ

Bengali Lesson 10 Questions By Islamic University, Kushtia

বানান শুদ্ধিকরণ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুযায়ী নিচের কোন শব্দটির বানান ভুল?

ক) কিংবদন্তি
খ) যুবতি
গ) কাহিনী
ঘ) মন্ত্রিত্ব
উত্তর: কাহিনী

2. ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল-

ক) বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
খ) বানানের ঐতিহ্যকে বজায় রাখা
গ) বানানের নিয়ম প্রণয়ন করা
ঘ) বানানে বিকল্প বর্জন করা
উত্তর: বানানের নিয়ম প্রণয়ন করা

3. 'ঐক্যমত' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়?

ক) মতের ঐক্য - এভাবে সমাসসাধিত ধরলে
খ) একমত+য - এভাবে প্রত্যয়সাধিত ধরলে
গ) ঐক্য+মত - এভাবে উপসর্গসাধিত ধরলে
ঘ) ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে
উত্তর: মতের ঐক্য - এভাবে সমাসসাধিত ধরলে

4. কোন বানানটি প্রমিত?

ক) পশ্চাদপদ
খ) পশ্চাৎগামী
গ) পশ্চাদ্‌ভূমি
ঘ) পশ্চাৎবর্তী
উত্তর: পশ্চাদ্‌ভূমি

5. কোন বানানটি শুদ্ধ?

ক) মুলো
খ) মূলা
গ) ধুলি
ঘ) ধূলো
উত্তর: মূলা

6. বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?

ক) ১৯৯০
খ) ১৯৯২
গ) ১৯৯৪
ঘ) ১৯৯৬
উত্তর: ১৯৯২

7. কোনটি অপপ্রয়োগের উদাহরণ?

ক) একক
খ) একত্রিত
গ) ঐক্য
ঘ) একত্র
উত্তর: একত্রিত

8. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) স্বায়ত্ত্বশাসন
খ) স্বায়ত্তশাসন
গ) স্বায়ত্বশাসন
ঘ) সায়ত্ত্বশাসন
উত্তর: স্বায়ত্তশাসন

9. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
উত্তর: শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

10. ভুল বানান কোনটি?

ক) ভূবন
খ) অন্তঃসার
গ) মুহূর্ত
ঘ) অদ্ভুত
উত্তর: ভূবন

আশা করি বানান শুদ্ধিকরণ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট