Exams Study Jobs Teachers Students

পদ প্রকরণ

Bengali Lesson 10 Questions By Pramanik’s Bangla Care

পদ প্রকরণ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ‘যত্ন করলে রত্ন মিলে’- এ বাক্যে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ ?

ক) অনুক্ত
খ) দ্বিকর্মক
গ) সমাপিকা
ঘ) অসমাপিকা
উত্তর: অসমাপিকা

2. দ্বারা, দিয়া, হইতে, থেকে-এগুলিকে বলে-

ক) অব্যয়
খ) উপসর্গ
গ) অনুসর্গ অব্যয়
ঘ) অনম্বয়ী অব্যয়
উত্তর: অনুসর্গ অব্যয়

3. আমি, আমরা, সে, তারা - এগুলো কোন সর্বনাম পদ ?

ক) ব্যতিহারিক সর্বনাম
খ) ব্যক্তিবাচক সর্বনাম
গ) সাকুল্যবাচক সর্বনাম
ঘ) আত্নবাচক সর্বনাম
উত্তর: ব্যক্তিবাচক সর্বনাম
ব্যাখ্যা: যে সকল সর্বনাম পদ বিশেষ্যের পরিবর্তে বসে কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাদের ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম বলে। যেমন: আমি, আমরা (উত্তম পুরুষ); তুমি, তোমরা (মধ্যম পুরুষ); সে, তারা (নাম পুরুষ)।

4. ‘ভালো নিজেকে জাহির করে না, অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়।’ এই বাক্যে ‘ভালো’ শব্দটি কোন পদ ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) সর্বনাম
ঘ) অব্যয়
উত্তর: বিশেষ্য

5. 'আর' কোন ধরণের অব্যয়ের উদাহরণ ?

ক) অনুকার অব্যয়
খ) বিদেশী অব্যয়
গ) সমুচ্চয়ী অব্যয়
ঘ) খাঁটি বাংলা অব্যয়
উত্তর: খাঁটি বাংলা অব্যয়
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণ অনুযায়ী, যেসব অব্যয় সংস্কৃত বা অন্য কোনো ভাষা থেকে না এসে সরাসরি বাংলা ভাষায় গড়ে উঠেছে, সেগুলোকে খাঁটি বাংলা অব্যয় বলা হয়। 'আর' শব্দটি তেমনই একটি মৌলিক বাংলা শব্দ যা সংযোগ, তুলনা বা পুনরাবৃত্তি বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়। যেমন: "তিনি আসলেন আর আমরা চলে গেলাম।" এখানে 'আর' দুটি বাক্যাংশকে যুক্ত করেছে। এটি কোনো ধ্বনির অনুকরণ (অনুকার) বা বিদেশি ভাষা থেকে আগত শব্দ নয়, বরং শুদ্ধ বাংলা ভাষার নিজস্ব সম্পদ।

6. ছি, ছি, তুমি এত খারাপ। এ বাক্যে 'ছি ছি' কোন ধরনের অব্যয় ?

ক) অনন্বয়ী অব্যয়
খ) সমুচ্চয়ী অব্যয়
গ) অনুসর্গ অব্যয়
ঘ) অনুকার অব্যয়
উত্তর: অনন্বয়ী অব্যয়

7. 'পুণ্যে মতি হোক' বাক্যে 'পুণ্যে' কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?

ক) বিশেষ্য রূপে
খ) বিশেষণ রূপে
গ) সর্বনাম রূপে
ঘ) বিশেষ্যের বিশেষণ রূপে
উত্তর: বিশেষ্য রূপে

8. ‘ছেলেছি গোল্লায় গেছে’-এই বাক্যে ক্রিয়া পদটি কোন ধরণের ?

ক) যৌগিক ক্রিয়া
খ) প্রযোজক ক্রিয়া
গ) দ্বিকর্মক ক্রিয়া
ঘ) মিশ্র ক্রিয়া
উত্তর: মিশ্র ক্রিয়া

9. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ ?

ক) প্রশ্নবাচক
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ
উত্তর: সর্বনাম
ব্যাখ্যা: এই বাক্যে 'কী' শব্দটি কোনো কিছুর নামের পরিবর্তে জিজ্ঞাসার কাজে ব্যবহৃত হয়েছে। ব্যাকরণ অনুযায়ী, যখন 'কি/কী' সরাসরি কোনো বিষয়ের বা বস্তুর নামের বিকল্প হিসেবে কাজ করে, তখন সেটি প্রশ্নবাচক সর্বনাম হয়। নোট: 'কী' (দীর্ঘ-ঈ কার) সাধারণত বিস্তারিত উত্তরের ক্ষেত্রে সর্বনাম হিসেবে বসে, আর 'কি' (হ্রস্ব-ই কার) সাধারণত হ্যাঁ/না উত্তরের ক্ষেত্রে অব্যয় হিসেবে বসে।

10. ‘বাবা বাড়ি নেই।’ এ বাক্যে ‘নেই’ কোন পদ ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া
উত্তর: ক্রিয়া

আশা করি পদ প্রকরণ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট