Exams Study Jobs Teachers Students

বানান শুদ্ধিকরণ

Bengali Lesson 20 Questions By University Of Dhaka

বানান শুদ্ধিকরণ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন বানানটি অশুদ্ধ?

ক) ক) সমীচীন
খ) খ) অন্তস্তল
গ) গ) উদীচী
ঘ) ঘ) মালীনী
উত্তর: ঘ) মালীনী
ব্যাখ্যা: শব্দের শেষে ঈ প্রত্যয় যুক্ত হলে ঈ-কার পরিবর্তন হয়ে ই-কার হয়। যেমন : মালিনী, যোগিনী।

2. নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক) ক) শ্রীলংকা
খ) খ) ভারতীয়
গ) গ) ধরণ
ঘ) ঘ) মর্ত্য
উত্তর: গ) ধরণ
ব্যাখ্যা: ধরন বানানে ন হবে, কিন্তু ধারণ বানানে ণ হয়। ধরন (বিশেষ্য): পদ্ধতি; প্রকার; প্রণালি (কাজের ধরন)।

3. নিচের কোন শব্দগুচ্ছের সবগুলো বানান শুদ্ধ?

ক) ক) অঘ্রান, অঘ্রাণ, অগ্রহায়ণ
খ) খ) রুপালি, রানি, আজি
গ) গ) বাড়ি, গাড়ি, শাড়ী
ঘ) ঘ) পত্নী, পেত্নী, যুবতি
উত্তর: ক) অঘ্রান, অঘ্রাণ, অগ্রহায়ণ
ব্যাখ্যা: অপশন ক) -তে প্রদত্ত সবগুলো শব্দই শুদ্ধ বানানে লিখিত। অপশন খ) - এর আজি, অপশন গ) -এর শাড়ী ও অপশন ঘ) - এর পেত্নী বানানগুলো অশুদ্ধ। ভুল বানানগুলোর শুদ্ধরূপ হলো: আজই, শাড়ি, পেতনি।

4. নিচের কোন শব্দগুচ্ছের সব বানান অশুদ্ধ?

ক) ক) ঊনষাট, অংক, স্কন্ধ
খ) খ) শ্রীমতী, প্রাণিরাজ্য, স্থায়ীত্ব
গ) গ) মৌন, সখ্য, ঐকতা
ঘ) ঘ) ঔজ্জল্যতা, অনুদিত, নূর
উত্তর: ঘ) ঔজ্জল্যতা, অনুদিত, নূর
ব্যাখ্যা: অপশন ক) - এর ঊনষাট ও অংক - বানান দুটো অশুদ্ধ; স্কন্ধ শুদ্ধ। শুদ্ধরূপ - উনষাট, অঙ্ক। অপশন খ) - এর স্থায়ীত্ব বানানটি ভুল। শুদ্ধরূপ - স্থায়িত্ব। অপশন গ) এর মৌন, সখ্য শুদ্ধ হলেও ঐকতা ভুল। শুদ্ধরূপ - ঐক্য/ একতা। অপশন ঘ) - এর সবগুলো বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - ঔজ্জ্বল্য/ উজ্জ্বলতা, অনূদিত, নুর।

5. শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।

ক) ক) রং
খ) খ) সঙ্গীত
গ) গ) ভয়ঙ্কর
ঘ) ঘ) সতীনাথ ভাদুড়ি
উত্তর: ক) রং
ব্যাখ্যা: অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ : সংগীত, ভয়ংকর, সতীনাথ ভাদুড়ী।

6. অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ : সংগীত, ভয়ংকর, সতীনাথ ভাদুড়ী।

ক) ক) শেখ ফজলল করিম
খ) খ) সোমেন চন্দ
গ) গ) মীর মশাররফ হোসেন
ঘ) ঘ) জীবনানন্দ দাস
উত্তর: ঘ) জীবনানন্দ দাস
ব্যাখ্যা: দাস বানানে স। কিন্তু উপাধির দাশ বানানে শ। যেমন : জীবনানন্দ দাশ। অন্যান্য নামের বানানগুলো শুদ্ধ।

7. নিচে শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?

ক) ক) দূষণীয়, দূরদর্শিতা, দুরবিন
খ) খ) দুরবস্থা, দুর্গ, দুরুহ
গ) গ) দুর্দান্ত, দুর্গম, দুষ্য
ঘ) ঘ) দুর্বিষহ, দুর্গা, দুতালি
উত্তর: ক) দূষণীয়, দূরদর্শিতা, দুরবিন
ব্যাখ্যা: অপশন ক - এর সবগুলো বানান শুদ্ধ। অপশন খ) - এর দুরুহ বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - দুরূহ। অপশন গ) - এর দুষ্য বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - দূষ্য। অপশন ঘ) - এর দুতালি বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - দূতালি।

8. নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক) ক) দুস্থ
খ) খ) বিশ্বস্ত
গ) গ) সমস্ত
ঘ) ঘ) প্রশস্থ
উত্তর: ঘ) প্রশস্থ
ব্যাখ্যা: ঘ) প্রশস্থ

9. নিচের কোনটি অশুদ্ধ?

ক) ক) সত্তা
খ) খ) সত্ত্বা
গ) গ) স্বত্ব
ঘ) ঘ) স্বত্ত্ব
উত্তর: ঘ) স্বত্ত্ব
ব্যাখ্যা: স্বত্ত্ব শব্দের শুদ্ধরূপ হলো : স্বত্ব। ------------ স্বত্ব (বিশেষ্য): ধনাদিতে অধিকার; মালিকানা। স্বত্বাধিকার (বিশেষ্য) - ভোগ দখল ও দান; বিক্রয়াদির অধিকার।

10. নিচের কোন শব্দগুচ্ছের সব বানান শুদ্ধ?

ক) ক) নভোচারী, ব্যভিচারী, চাঁদাবাজি
খ) খ) সরকারি, দরকারি, উপকারি
গ) গ) পথচারী, অধিকারী, পায়চারী
ঘ) ঘ) পাইকারি, অতিমারী, প্রতিযোগী
উত্তর: ক) নভোচারী, ব্যভিচারী, চাঁদাবাজি
ব্যাখ্যা: অপশন ক) - এর সবগুলো বানান শুদ্ধ। অন্যান্য অপশনে অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো : উপকারী, পায়চারি, অতিমারি।

11. অশুদ্ধ বানান চিহ্নিত করুন -

ক) ক) পরজীবী
খ) খ) জীবিত
গ) গ) জীবিতেস
ঘ) ঘ) জীবিতাশা
উত্তর: গ) জীবিতেস
ব্যাখ্যা: জীবিতেস শব্দের শুদ্ধরূপ হলো জীবিতেশ। জীবিতেশ = স্বামী, প্রিয়তম।

12. কোন বানানটি শুদ্ধ?

ক) ক) নুপূর
খ) খ) বিকেন্দ্রিকরণ
গ) গ) মনীষী
ঘ) ঘ) বিদায়ী
উত্তর: গ) মনীষী
ব্যাখ্যা: মনীষী - বানানটি শুদ্ধ। অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো : নূপুর, বিকেন্দ্রীকরণ, বিদায়ি।

13. নিচের কোনটি ভুল?

ক) ক) উদীচী
খ) খ) তিতিক্ষা
গ) গ) ইন্দ্রিয়
ঘ) ঘ) গরু
উত্তর: ঘ) গরু
ব্যাখ্যা: গরু বানানের শুদ্ধরূপ হলো গোরু।

14. নিচের কোনটি শুদ্ধ?

ক) ক) পিপিলীকা
খ) খ) পীপিলিকা
গ) গ) পিপীলীকা
ঘ) ঘ) পিপীলিকা
উত্তর: ঘ) পিপীলিকা
ব্যাখ্যা: পিপীলিকা বানানের প্রথমে ই-কার, পরে ঈ-কার, পরে ই-কার। অর্থাৎ ১২১ দলে পড়েছে।

15. শুদ্ধ বানান চিহ্নিত করুন -

ক) ক) মুমুর্ষু
খ) খ) মূমূর্ষু
গ) গ) মুমূর্ষূ
ঘ) ঘ) মুমূর্ষু
উত্তর: ঘ) মুমূর্ষু
ব্যাখ্যা: মুমূর্ষু বানানে প্রথমে উ-কার, মাঝে ঊ-কার, শেষে উ-কার। অর্থাৎ ১২১ দলে পড়েছে।

16. নিচের কোন শব্দগুচ্ছের সব বানান অশুদ্ধ?

ক) ক) নিশীথীনি, ধ্বস, পরী
খ) খ) ভুভুক্ষু, মুমুক্ষু, বিভীষিকা
গ) গ) বিদ্রুপ, তক্ষুণি, বিমা
ঘ) ঘ) পাঞ্জাবি, মিস্ত্রি, দীঘি
উত্তর: ক) নিশীথীনি, ধ্বস, পরী
ব্যাখ্যা: অপশন ক) এর সবগুলো বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - নিশীথিনী, ধস, পরি। অপশন খ) - এর ভুভুক্ষু বানান ভুল। শুদ্ধরূপ - বুভুক্ষু। অপশন গ) - এর বিদ্রুপ ও তক্ষুণি বানান ভুল। শুদ্ধরূপ - বিদ্রূপ ও তক্ষুনি। অপশন ঘ) - এর দীঘি বানান ভুল। শুদ্ধরূপ - দিঘি।

17. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) ক) নিমিলীত
খ) খ) নীমিলিত
গ) গ) নিমীলিত
ঘ) ঘ) নিমীলীত
উত্তর: গ) নিমীলিত
ব্যাখ্যা: নিমীলিত শব্দের প্রথমে ই-কার, মাঝে ঈ-কার, শেষে ই-কার। অর্থাৎ ১২১ দলে পড়েছে। নিমীলিত শব্দের অর্থ - মুদ্রিত।

18. নিচের কোন শব্দগুচ্ছের সব বানান শুদ্ধ?

ক) ক) বইঠা, অন্তরিন, স্বচ্ছল
খ) খ) ঠ্যালা, নির্ণিমেষ, বউ
গ) গ) কাঁচ, দরুন, ফরমুলা
ঘ) ঘ) দারুণ, বর্গি, গায়েবি
উত্তর: ঘ) দারুণ, বর্গি, গায়েবি
ব্যাখ্যা: অপশন ঘ) - এর সবগুলো বানান শুদ্ধ। অপশন ক) - এর স্বচ্ছল বানানটি অশুদ্ধ। শুদ্ধরূপ - সচ্ছল। অপশন খ) - এর নির্ণিমেষ বানানটি অশুদ্ধ। শুদ্ধরূপ - নির্নিমেষ। অপশন গ) - এর কাঁচ বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - কাচ।

19. নিচের কোন শব্দগুচ্ছের সব বানান ভুল?

ক) ক) নিশীথ, নিবিড়, ভূতুরে
খ) খ) বিচী, প্রতীতী, অথৈ
গ) গ) প্রতীচী, মুহুর্মুহু, এক্ষুণি
ঘ) ঘ) ব্যাং, পেতনি, এতদ্বারা
উত্তর: খ) বিচী, প্রতীতী, অথৈ
ব্যাখ্যা: অপশন খ) এর সবগুলো বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - বীচি, প্রতীতি ও অথই। অপশন ক) - এ ভূতুরে বানান ভুল, অন্যান্য বানানগুলো শুদ্ধ। ভুল বানানের শুদ্ধরূপ - ভূতুড়ে। অপশন গ) এর এক্ষুণি বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - এক্ষুনি। অপশন ঘ) এর এতদ্বারা ভুল। শুদ্ধরূপ - এতদ্দ্বারা।

20. নিচের কোনটি অশুদ্ধ?

ক) ক) রুগ্‌ণ
খ) খ) খ্রিষ্টাব্দ
গ) গ) কই
ঘ) ঘ) স্বাগতম
উত্তর: ঘ) স্বাগতম
ব্যাখ্যা: স্বাগতম শব্দের শুদ্ধরূপ হলো স্বাগত। স্বাগত (বিশেষ্য): - শুভাগত; অভ্যর্থিত অতিথি; welcome; খোশ আমদেদ (স্বাগত সম্ভাষণ)।

আশা করি বানান শুদ্ধিকরণ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট