Exams Study Jobs Teachers Shop

বাচ্য এবং বাচ্য পরিবর্তন [মডেল টেস্ট -৪৪]

Bengali Lesson 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাচ্য এবং বাচ্য পরিবর্তন [মডেল টেস্ট -৪৪] For those studying or preparing for, this page contains 25 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?

a) উক্তি
b) বাচ্য
c) ভাষান্তর
d) বিভক্তি
Answer: বাচ্য
Explanation: বাংলা ব্যাকরণে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য (Voice) বলা হয়। বাচ্যের মাধ্যমে বাক্যের ক্রিয়াপদটি কীভাবে কর্তা, কর্ম বা ভাবের অনুসারী হবে, তা নির্দেশ করে।

2. বাচ্য প্রধানত কত প্রকার?

a)
b)
c)
d)
Answer:
Explanation: বাচ্য প্রধানত তিন প্রকার । বাক্যের প্রকাশভঙ্গি ও ক্রিয়াপদের সাথে কর্তা বা কর্মের সম্পর্ক অনুযায়ী বাচ্যকে এই তিন ভাগে ভাগ করা হয় । বাচ্যগুলো হলো: ১. কর্তৃবাচ্য (Active Voice): যে বাক্যে কর্তা প্রধান । যেমন— আমি বই পড়ি। ২. কর্মবাচ্য (Passive Voice): যে বাক্যে কর্ম প্রধান। যেমন— আমার দ্বারা বই পড়া হয়েছে। ৩. ভাববাচ্য (Impersonal Voice): যে বাক্যে ক্রিয়ার ভাব বা অর্থ প্রধান। যেমন— আমার যাওয়া হলো না।

3. 'যে বাক্যে কর্তা প্রধানরূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে' তাকে-

a) কর্তৃবাচ্য বলে
b) কর্মবাচ্য বলে
c) ভাববাচ্য বলে
d) কর্ম-কর্তৃবাচ্য বলে
Answer: কর্তৃবাচ্য বলে
Explanation: যে বাক্যে কর্তা প্রধানরূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে তাকে কর্তৃবাচ্য (Active Voice) বলে।

4. কর্তৃবাচ্যের বাক্য কোনটি?

a) ছাত্ররা অঙ্ক করছে
b) যাওয়া হবে না
c) তোমাকে হাঁটতে হবে
d) বাঁশি বাজে ঐ মধুর লগনে
Answer: ছাত্ররা অঙ্ক করছে
Explanation: 'ছাত্ররা অঙ্ক করছে'—বাক্যটি কর্তৃবাচ্য (Active Voice)। এখানে 'ছাত্ররা' হলো কর্তা এবং ক্রিয়াপদ (করছে) সরাসরি কর্তার অনুসারী ও প্রধান।

5. কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?

a) কর্মকে
b) কর্তাকে
c) ভাবকে
d) অর্থকে
Answer: কর্তাকে
Explanation: কর্তৃবাচ্যের ক্রিয়া সরাসরি কর্তাকে (Subject) অনুসরণ করে। এই বাচ্যে কর্তা প্রধান হিসেবে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তার পুরুষ, বচন ও লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন- "সে ভাত খায়" (কর্তা অনুযায়ী)।

6. কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?

a) দ্বিতীয়া
b) শূন্য
c) ষষ্ঠী
d) সবগুলো
Answer: সবগুলো
Explanation: কর্তৃবাচ্যে কর্মপদে সাধারণত দ্বিতীয়া (কে, রে), ষষ্ঠী ( র, এর) অথবা শূন্য বিভক্তি হয়ে থাকে । এই ধরনের বাক্যে কর্তা প্রধান থাকে এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে (Active voice)।

7. 'সে যেন আসে' এটি কোন বাচ্যের উদাহরণ?

a) কর্তৃবাচ্য
b) কর্মবাচ্য
c) ভাববাচ্য
d) কর্মকর্তৃবাচ্য
Answer: কর্তৃবাচ্য

8. কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?

a) প্রথমা
b) দ্বিতীয়া
c) তৃতীয়া
d) চতুর্থী
Answer: প্রথমা

9. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?

a) প্রথমা
b) দ্বিতীয়া
c) তৃতীয়া
d) পঞ্চমী
Answer: তৃতীয়া

10. কোন উদাহরণটি কর্মবাচ্যের?

a) আমা কর্তৃক বইটি পঠিত হচ্ছে
b) আমি বইটি পড়ছি
c) শিকারি বাঘ মেরেছে
d) আলেকজান্ডার পারস্য দেশ জয় করেন
Answer: আমা কর্তৃক বইটি পঠিত হচ্ছে

11. কোনো বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?

a) কর্মবাচ্য
b) কর্তৃবাচ
c) ভাববাচ্য
d) কর্মকর্তৃবাচ্য
Answer: ভাববাচ্য

12. সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে?

a) কর্মকর্তৃবাচ্য
b) কর্মবাচ্য
c) ভাববাচ্য
d) কর্তৃবাচ্য
Answer: ভাববাচ্য

13. কোন বাচ্যে কর্তা এবং কর্ম কোনোটিরই প্রাধান্য থাকে না?

a) ভাববাচ্যে
b) কর্মবাচ্যে
c) কর্তৃবাচ্যে
d) কর্মকর্তৃবাচ্য
Answer: ভাববাচ্যে

14. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?

a) শূন্য
b) দ্বিতীয়া, ষষ্ঠী, তৃতীয়া
c) দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য
d) শূন্য, তৃতীয়া, ষষ্ঠী
Answer: দ্বিতীয়া, ষষ্ঠী, তৃতীয়া

15. কখনো কখনো কোন বাচ্যে কর্তা উহ্য থাকে?

a) কর্তৃবাচ্যে
b) কর্মবাচ্যে
c) কর্মকর্তৃবাচ্যে
d) ভাববাচ্যে
Answer: ভাববাচ্যে

16. 'এ পথে চলা যায় না'- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?

a) কর্মবাচ্য
b) কর্মকর্তৃবাচ্য
c) কর্তৃবাচ্য
d) ভাববাচ্য
Answer: ভাববাচ্য

17. কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয় না?

a) সমাপিকা
b) অসমাপিকা
c) সকর্মক
d) অকর্মক
Answer: অকর্মক

18. "বিদ্বানকে সকলেই আদর করে"- এটি কোন বাচ্যের উদাহরণ?

a) কর্মকর্তৃবাচয়
b) ভাববাচ্য
c) কর্তৃবাচ্য
d) কর্মবাচ্য
Answer: কর্তৃবাচ্য

19. "বিদ্বানকে সকলেই আদর করে।"- বাক্যটি কর্মবাচ্যে কী হবে?

a) বিদ্বান সকলের দ্বারা সমর্থিত
b) বিদ্বান সকলের দ্বারা আদৃত হন
c) বিদ্বান সকল কর্তৃক সমর্থিত
d) বিদ্বানকে সকলেই ভালোবাসে
Answer: বিদ্বান সকলের দ্বারা আদৃত হন

20. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?

a) দ্বিতীয়া
b) তৃতীয়া
c) প্রথমা
d) সপ্তমী
Answer: প্রথমা

21. 'এবার একটি গান করা হোক।'- বাক্যটির কর্তৃবাচ্য হবে-

a) একটি গান কর এবার
b) এবার একটি গান কর
c) এবার গান করা হোক
d) এবার তুমি গান কর
Answer: এবার একটি গান কর

22. তোমাকে হাঁটতে হবে-এটা কোন বাচ্যের উদাহরণ?

a) ভাববাচ্যের
b) কর্তৃবাচ্যের
c) কর্মবাচ্যের
d) কর্ম-কর্তৃবাচ্যের
Answer: ভাববাচ্যের

23. যে বাক্যে কর্মপদই কর্তাস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে বলে-

a) কর্মবাচ্য
b) ভাববাচ্য
c) কর্মপ্রবচনীয় অব্যয়
d) কর্মকর্তৃবাচ্য
Answer: কর্মকর্তৃবাচ্য

24. নিচের কোনটি কর্মকর্তৃবাচ্যের কর্তার উদাহরণ?

a) হামিদ বই পড়ে
b) বশিরকে যেতে হবে
c) আমার যাওয়া হয়নি
d) কলমটা ভালো লেখে
Answer: কলমটা ভালো লেখে

25. "বাঁশি বাজে ঐ মধুর লগনে।" এটা কোন বাচ্যের উদাহরণ?

a) কর্মকর্তৃবাচ্য
b) কর্মবাচ্য
c) ভাববাচ্য
d) কর্তৃবাচ্য
Answer: কর্মকর্তৃবাচ্য
Explanation: "বাঁশি বাজে ঐ মধুর লগনে" বাক্যটি কর্ম-কর্তৃবাচ্যের (বা কর্মকর্তৃবাচ্য) উদাহরণ। কারণ: ১.এখানে 'বাঁশি' নিজে নিজে বাজে না, কেউ বাজাচ্ছে। কিন্তু বাক্যে কর্তা উহ্য আছে এবং কর্ম (বাঁশি) কর্তার মতো আচরণ করছে। ২.কর্ম-কর্তৃবাচ্যে কর্মপদের প্রাধান্য থাকে এবং বাক্যটি দেখতে কর্তৃবাচ্যের মতো হলেও মূলত কর্মই কর্তা হিসেবে কাজ করে।

We hope বাচ্য এবং বাচ্য পরিবর্তন [মডেল টেস্ট -৪৪] these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report