1. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় -
a) বিভক্তি
b) ধাতু
c) প্রত্যয়
d) কৃ্ৎ
Answer: ধাতু
2. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?
a) ঈশ্বরচন্দ্র গুপ্ত
b) মধুসূদন দত্ত
c) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
d) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Answer: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
3. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন -
a) বিদ্যান ব্যাক্তিগণ দরিদ্রের শিকার হন
b) বিদ্যান ব্যাক্তিগণ দারিদ্রতার শিকার হন
c) বিদ্বান ব্যাক্তিগণ দারিদ্র্যের শিকার হন
d) বিদ্যান ব্যাক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
Answer: বিদ্বান ব্যাক্তিগণ দারিদ্র্যের শিকার হন
4. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
a) নিখুঁত
b) আনমনা
c) অবহেলা
d) নিমরাজী
Answer: নিমরাজী
5. কোন বানানটি শুদ্ধ?
a) পাষাণ
b) পাষান
c) পাসান
d) পাশান
Answer: পাষাণ
6. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-
a) শাহ মুহম্মদ সগীর
b) সাবিরিদ খান
c) শেখ ফয়জুল্লাহ
d) মুহম্মদ কবীর
Answer: শাহ মুহম্মদ সগীর
7. 'মোদের গরব. মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা' রচয়িতা -
a) রামনিধি গুপ্ত
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) অতুল প্রসাদ সেন
d) সত্যেন্দ্রনাথ সেন
Answer: অতুল প্রসাদ সেন
8. মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা' -
a) মহাকাব্য
b) পত্রকাব্য
c) গীতিকাব্য
d) আখ্যানকাব্য
Answer: পত্রকাব্য
9. রোহিণী কোন উপন্যাসের নায়িকা?
a) কৃষ্ণকান্তের উইল
b) চোখের বালি
c) গৃহদাহ
d) পথের পাঁচালী
Answer: কৃষ্ণকান্তের উইল
10. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
a) ঘোড়াকে (চাবুক) মার
b) (ডাক্তার) ডাক
c) গাড়ি ( স্টেশন) ছেড়েছে
d) (মুষলধারে) বৃষ্টি পড়ছে
Answer: ঘোড়াকে (চাবুক) মার
11. রুপসী বাংলা কবি-
a) জসীমউদ্দীন
b) জীবনানন্দ দাশ
c) কালিদাস রায়
d) সত্যেন্দ্রনাথ দত্ত
Answer: জীবনানন্দ দাশ
12. বটতলার পুঁথি বলতে বুঝায়-
a) মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
b) বটতলা নামক স্থানে রচিত কাব্য
c) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
d) অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
Answer: দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
13. এক কথায় প্রকাশ - 'যা বলা হয়নি '
a) অউক্ত
b) অব্যক্ত
c) অনুক্ত
d) অব্যাক্ত
Answer: অনুক্ত
14. কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত -
a) রাম বসু এবং ভোলা ময়রা
b) এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
c) সাবিরিদ খান এবং দশরথী রায়
d) আলাওল এবং ভারতচন্দ্র
Answer: রাম বসু এবং ভোলা ময়রা
15. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
a) ঠগী
b) পানাস
c) পাঠক
d) সেলামী
Answer: পাঠক
16. বাগধারা যুগলদের মধ্যে কোন সবাধিল?
a) অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
b) বক ধার্মিক, বিড়াল তপস্বী
c) বক ধার্মিক, ভিজে বিড়াল
d) রুই কাতলা, কেউ কেটা
Answer: বক ধার্মিক, বিড়াল তপস্বী
17. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
a) নাটক
b) ছোটগল্প
c) প্রবন্ধ
d) গীতি কবিতা
Answer: গীতি কবিতা
18. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
a) ইউসুফ জুলেখা
b) রসুল বিজয়
c) নূরনামা
d) শবে মেরাজ
Answer: ইউসুফ জুলেখা
19. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহন করেছে চীনা ভাষা হতে-
a) চাকু, চাকর
b) খদ্দর, হরতাল
c) চা,চিনি
d) রিকশা, হারিকিরি
Answer: চা,চিনি
20. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধামত -
a) ভাষাতত্ত্ববিদ
b) সাহিত্যের ইতিহাস রচয়িতা
c) ইসলাম প্রচারক
d) সাহিত্যের সংস্কারক
Answer: ভাষাতত্ত্ববিদ