Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা (১৫ তম বিসিএস)

BCS Exam 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (১৫ তম বিসিএস) For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন। ।' -চরণ দুটি কার লেখা?

a) কাজী নজরুল ইসলাম
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) গোলাম মোস্তফা
d) শেখ ফজলল করিম
Answer: শেখ ফজলল করিম

2. Wisdom শব্দের বাংলা অর্থ -

a) জ্ঞান
b) বুদ্ধি
c) মেধা
d) প্রজ্ঞা
Answer: প্রজ্ঞা

3. যে ভূমিতে ফসল জন্মায় না -

a) পতিত
b) অনুর্বর
c) ঊষর
d) বন্ধ্যা
Answer: ঊষর

4. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

a) বিপরীত
b) নিকৃষ্ট
c) বিকৃত
d) অভাব
Answer: বিপরীত

5. 'সোনালী কাবিন' এর রচয়িতা কে?

a) হাসান হাফিজুর রহমান
b) আল-মাহমুদ
c) হুমায়ুন আজাদ
d) শক্তি চট্টোপাধ্যায়
Answer: আল-মাহমুদ

6. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিকে সাহিত্য পত্রিকার নাম -

a) সুন্দরম
b) লোকায়ত
c) উত্তরাধিকার
d) কিছুধ্বনি
Answer: উত্তরাধিকার

7. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?

a) বিসর্জন
b) ডাকঘর
c) বসন্ত
d) অচলায়তন
Answer: বসন্ত

8. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম -

a) সুন্দরম
b) লোকায়ত
c) উত্তরাধিকার
d) কিছুধ্বনি
Answer: উত্তরাধিকার

9. 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন-

a) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
b) মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
c) মোহাম্মদ আকরাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
d) কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
Answer: কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

10. 'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

a) আলালের ঘরের দুলাল
b) জোহরা
c) মৃত্যুক্ষুধা
d) হাজার বছর ধরে
Answer: আলালের ঘরের দুলাল

11. 'বঙ্গদর্শন' পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

a) ১৮৬৫
b) ১৮৭২
c) ১৮৭৫
d) ১৮৮১
Answer: ১৮৭২

12. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য -

a) জীবনাভূতির গভীরতায়
b) দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
c) কাহিনীর সরলতা ও জটিলতায়
d) ভাষার প্রকারভেদে
Answer: জীবনাভূতির গভীরতায়

13. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য -

a) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
b) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
c) শব্দের কথ্য ও লেখ্য রূপে
d) বাক্যের সরলতা ও জটিলতায়
Answer: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে

14. 'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন-

a) বিনয় ঘোষ
b) সিকানদার আবু জাফর
c) মোহাম্মদ আকরাম খাঁ
d) তফাজ্জল হোসেন
Answer: সিকানদার আবু জাফর

15. 'প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীত চিন্তা ' প্রভৃতি গ্রন্থের রচয়িতা -

a) কালীপ্রসন্ন সিংহ
b) কালীপ্রসন্ন ঘোষ
c) কৃষ্ণচন্দ্র মজুমদার
d) এস ওয়াজেদ আলী
Answer: কালীপ্রসন্ন ঘোষ

16. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' এই উক্তিটি কার?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী আবদুল ওদুদ
c) মোহাম্মদ লুৎফর রহমান
d) প্রমথ চৌধুরী
Answer: প্রমথ চৌধুরী

17. শুদ্ধ বানানটি নির্দেশ করুন-

a) মুহুর্মুহু
b) মূহুর্মুহু
c) মুর্হমূর্হু
d) মুর্হুর্মূহু
Answer: মুহুর্মুহু

18. দ্যুলোকে শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) দুঃ + লোক
b) দিব্ + লোক
c) দ্বি + লোক
d) দ্বিঃ + লোক
Answer: দিব্ + লোক

19. 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ -

a) শৈত্য
b) শীতল
c) উত্তাপ
d) হিম
Answer: শৈত্য

20. 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন:

a) ইচ্ছাময়
b) ঐচ্ছিক
c) ইচ্ছুক
d) অনিচ্ছা
Answer: ঐচ্ছিক

We hope বাংলা (১৫ তম বিসিএস) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.