Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা-3

Primary Exam 10 Questions By Comilla University

বাংলা-3 For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?

a) ঠান্ডা পানি
b) নীল আকাশ
c) চলন্ত ট্রেন
d) তরল পদার্থ
Answer: ঠান্ডা পানি
Explanation: যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে । যে মন: চালাক ছেলে , ঠান্ডা পানি । এখানে 'চালাক' ও 'ঠান্ডা' হলো গুণবাচক বিশেষণ। অন্যদিকে , বর্ণবাচক বিশেষণ: যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে বর্ণবাচক বিশেষণ বলে । যেমন: নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা ।- এখানে 'নীল', 'সবুজ' বা 'লাল' হলো বর্ণবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ: যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে । যেমন: চলন্ত ট্রেন, তরল পদার্থ।- এখানে 'চলন্ত' ও 'তরল' অবস্থাবাচক বিশেষণ। উৎস: বাংলা ভাষ ব্যকরণ ও নির্মিতি , নবম-দশম শ্রেণি

2. 'কাল দেখা করো ' বাক্যটিতে রয়েছে -

a) উপদেশ
b) অনুমতি
c) সম্ভাবনা
d) অনুরোধ
Answer: অনুরোধ
Explanation: অনুজ্ঞা: আদেশ, অনুমতি , অনুরোধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বোঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা। - আর যে ক্রিয়া পদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে । -এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়। যেমন: সম্ভাবনায় - ভাল করে পড়লে পাস করবে । উপদেশ - মানুষ হও। প্রার্থনায় - সুখী হও। অনুরোধে - কাল দেখা করো ।

3. 'তামসিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?

a) নৈসর্গিক
b) রাজসিক
c) পারত্রিক
d) ঐহলৌকিক
Answer: রাজসিক
Explanation: 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ - কৃত্রিম/অনৈসর্গিক। 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক। 'ঐহলৌকিক/ ইহলৌকিক' শব্দের বিপরীত শব্দ - পরলোক/পরলৌকিক। উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

4. 'অভিনব জয়দেব' নামে খ্যাত ছিলেন মধ্যযুগের কোন কবি ?

a) বিদ্যাপতি
b) মুকুন্দরাম চক্রবর্তী
c) গোবিন্দদাস
d) চণ্ডীদাস
Answer: বিদ্যাপতি
Explanation: বিদ্যাপতি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। বাঙালী কবি না হয়েও বাংলা সাহিত্যে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। - তিনি মাতৃভাষা মৈথিলি ছাড়াও সংস্কৃত, অবহঠট ও ব্রজবুলি ভাষায় পদাবলি রচনা করেন। - তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত। শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন। কিন্তু ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ-বিষয়ক পদগুলিই তাঁর শ্রেষ্ঠকীর্তি । রবীন্দ্রনাথ ঠাকুর এ ভাষায়ই ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন। উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

5. খাঁটি বাংলা উপসর্গ-সাধিত শব্দ নয় কোনটি?

a) অচেনা
b) ইতিবৃত্ত / ইতিকথা
c) অপকার
d) আনকোরা
Answer: অপকার
Explanation: ‘অপকার’ শব্দটি তৎসম উপসর্গ দ্বারা গঠিত। এখানে অপ- একটি সংস্কৃত (তৎসম) উপসর্গ। যেমন— অপ + মান = অপমান অপ + কার = অপকার অন্যদিকে বাকি শব্দগুলো খাঁটি বাংলা উপসর্গ দ্বারা গঠিত— অ + চেনা = অচেনা আন + কোরা = আনকোরা ইতি + কথা = ইতিকথা ইতি + হাস = ইতিহাস অতএব, ‘অপকার’ খাঁটি বাংলা উপসর্গ-সাধিত শব্দ নয়। খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় মোট ২১টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। যথা— অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি

6. ‘ডকে ওঠা’ বা ‘গধারা’ কথাটির অর্থ কী?

a) নষ্ট হওয়া
b) প্রচ্ছন্ন আকর্ষণ
c) হতবুদ্ধি হওয়া
d) সুনজরে পড়া
Answer: নষ্ট হওয়া
Explanation: ‘ডকে ওঠা’ বা ‘গধারা’ একটি বাংলা কথ্য প্রবাদ/বাগধারা, যার অর্থ নষ্ট হওয়া বা বিপর্যস্ত হয়ে যাওয়া। অন্য বিকল্পগুলোর অর্থ হলো— ‘চোখ টাটানো’ → প্রচ্ছন্ন আকর্ষণ ‘চোখে পড়া’ → সুনজরে পড়া ‘চোখে সরষে ফুল দেখা’ → হতবুদ্ধি হওয়া

7. ‘মারুত’ শব্দের অর্থ কী?

a) পাহাড়
b) বাতাস
c) সূর্য
d) চন্দ্র
Answer: বাতাস
Explanation: ‘মারুত’ শব্দটির অর্থ বাতাস। এটি সংস্কৃতমূল শব্দ এবং সাহিত্যে ও ব্যাকরণে বাতাস অর্থে ব্যবহৃত হয়। ‘বাতাস’-এর সমার্থক শব্দসমূহ: বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল প্রভৃতি। উৎস: ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

8. উচ্চারণের সময়ে জিহ্বার অবস্থান অনুযায়ী ‘আ’ কোন ধরনের স্বরধ্বনি?

a) উচ্চ-মধ্য স্বরধ্বনি
b) নিম্ন-মধ্য স্বরধ্বনি
c) উচ্চ স্বরধ্বনি
d) নিম্ন স্বরধ্বনি
Answer: নিম্ন স্বরধ্বনি
Explanation: উচ্চারণের সময়ে জিহ্বা কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে—এই অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা হয়। যথা— ১. উচ্চ স্বরধ্বনি — [ই], [উ] ২. উচ্চ-মধ্য স্বরধ্বনি — [এ], [ও] ৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি — [অ্যা], [অ] ৪. নিম্ন স্বরধ্বনি — [আ] উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা উপরের দিকে ওঠে এবং নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা নিচের দিকে নামে। অতএব, ‘আ’ একটি নিম্ন স্বরধ্বনি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি

9. ‘গোলাপফুল’ কোন সমাস?

a) বহুব্রীহি
b) তৎপুরুষ
c) কর্মধারয়
d) দ্বন্দ্ব
Answer: কর্মধারয়
Explanation: যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদ ও বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদ-এর মধ্যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। উদাহরণ: নীল যে পদ্ম = নীলপদ্ম গোলাপ নামে যে ফুল = গোলাপফুল যা কাঁচা তাই মিঠা = কাঁচামিঠা অতএব, ‘গোলাপফুল’ একটি কর্মধারয় সমাস। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ — নবম ও দশম শ্রেণি

10. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?

a) শেষ লেখা
b) মালঞ্চ
c) পুনশ্চ
d) রক্তকরবী
Answer: মালঞ্চ
Explanation: ‘মালঞ্চ’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। অন্য বিকল্পগুলোর ধরন— শেষ লেখা — কাব্যগ্রন্থ পুনশ্চ — কাব্যগ্রন্থ রক্তকরবী — নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য উপন্যাসসমূহ: ঘরে-বাইরে, চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, নৌকাডুবি, বৌঠাকুরাণীর হাট, দুই বোন, মালঞ্চ, চতুরঙ্গ, গোরা, রাজর্ষি, চার অধ্যায়। সংক্ষিপ্ত তথ্য (পরীক্ষার জন্য সহায়ক): জন্ম: ৭ মে ১৮৬১ (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ), জোড়াসাঁকো, কলকাতা পরিচয়: কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, সংগীতজ্ঞ, দার্শনিক ও শিক্ষাবিদ নোবেল পুরস্কার: ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)

We hope বাংলা-3 these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.