Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা (৩৬ তম বিসিএস)

BCS Exam 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (৩৬ তম বিসিএস) For those studying or preparing for, this page contains 35 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

a) ব + ন্ + ধ + ন্
b) বন্ + ধন্
c) ব + ন্ধ + ন
d) বান্ + ধন্
Answer: বন্ + ধন্

2. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

a) ৭টি
b) ৯টি
c) ১০টি
d) ৮টি
Answer: ৮টি

3. 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

a) জ্ + ঞ
b) ঞ + গ
c) ঞ + জ
d) গ্ + ঞ
Answer: জ্ + ঞ

4. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

a) সভাসদ
b) শুভেচ্ছা
c) ফলবান
d) তন্বী
Answer: শুভেচ্ছা

5. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

a) জনশ্রুতি
b) অনমনীয়
c) খাসমহল
d) তপোবন
Answer: অনমনীয়

6. নিচের কোনটি বিশেষ্য পদ?

a) জাত
b) গৈরিক
c) উদ্ধত
d) গাম্ভীর্য
Answer: গাম্ভীর্য

7. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে 'ণ' এর ব্যবহার হয়েছে?

a) কল্যাণ
b) প্রবণ
c) নিক্কণ
d) বিপণি
Answer: প্রবণ

8. 'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে' - বাক্যটিতে নেতিবাচক বাক্য রূপান্তর করলে হয়-

a) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
b) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
c) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না
d) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
Answer: মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না

9. 'Null and Void' এর বাংলা পরিভাষা কী.

a) বাতিল
b) পালাবদল
c) মামুলি
d) নিরপেক্ষ
Answer: বাতিল

10. 'হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?

a) ইংরেজি + ফারসি
b) ইংরেজি + আরবি
c) তুর্কি + আরবি
d) ইংরেজি + পর্তুগিজ
Answer: ইংরেজি + ফারসি

11. 'রবীন্দ্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) রবী + ইন্দ্র
b) রবী + ঈন্দ্র
c) রবি + ইন্দ্র
d) রবি + ঈন্দ্র
Answer: রবি + ইন্দ্র

12. 'এ যে আমাদের চেনা লোক'- বাক্যে 'চেনা' কোন পদ?

a) বিশেষ্য
b) অব্যয়
c) ক্রিয়া
d) বিশেষণ
Answer: বিশেষণ

13. 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ -

a) উৎকর্ষতা
b) অপকর্ষ
c) উৎকর্ষ
d) অপকর্ষতা
Answer: উৎকর্ষ

14. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

a) ছায়ানট
b) চক্রবাক
c) রুদ্রমঙ্গল
d) বালুচর
Answer: বালুচর

15. 'সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে?

a) ১৯০৯
b) ১৯১০
c) ১৯১৪
d) ১৯২১
Answer: ১৯১৪

16. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক-

a) সুবচন নির্বাসনে
b) রক্তাক্ত প্রান্তর
c) নূরলদীনের সারাজীবন
d) পায়ের আওয়াজ পাওয়া যায়
Answer: পায়ের আওয়াজ পাওয়া যায়

17. কোনটি জসিমউদদীনের নাটক?

a) রাখালী
b) মাটির কান্না
c) বেদের মেয়ে
d) বোবা কাহিনী
Answer: বেদের মেয়ে

18. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?

a) শ্রীচৈতন্যদেব
b) শ্রীকৃষ্ণ
c) আদিনাথ
d) মনোহর দাশ
Answer: শ্রীচৈতন্যদেব

19. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

a) কবর
b) চিঠি
c) রক্তাক্ত প্রান্তর
d) মুখরা রমণী বশীকরণ
Answer: মুখরা রমণী বশীকরণ

20. কোনটি উপন্যাস নয়?

a) দিবারাত্রির কাব্য
b) হাঁসুলী বাঁকের উপকথা
c) কবিতার কথা
d) পথের পাঁচালী
Answer: কবিতার কথা

21. 'বিষাদ সিন্ধু' একটি-

a) গবেষণা গ্রন্থ
b) ধর্মবিষয়ক প্রবন্ধ
c) ইতিহাস আশ্রয়ী উপন্যাস
d) আত্মজীবনী
Answer: ইতিহাস আশ্রয়ী উপন্যাস

22. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?

a) ১৭৫৬
b) ১৭৫২
c) ১৭৬০
d) ১৭৬২
Answer: ১৭৬০

23. 'তোহফা' কাব্যটি কে রচনা করেন?

a) দৌলত কাজী
b) মাগন ঠাকুর
c) সাবিরিদ খান
d) আলাওল
Answer: আলাওল

24. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?

a) কবিগান
b) পুঁথি সাহিত্য
c) নাথ সাহিত্য
d) বৈষ্ণব পদ সাহিত্য
Answer: কবিগান

25. 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা-

a) উইলিয়াম কেরি
b) গোলোকনাথ শর্মা
c) রামরাম বসু
d) হরপ্রসাদ রায়
Answer: রামরাম বসু

26. 'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?

a) বঙ্গদূত
b) জ্ঞানান্বেষণ
c) জ্ঞানাঙ্কুর
d) সংবাদ প্রভাকর
Answer: জ্ঞানান্বেষণ

27. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম -

a) অবকাশ রঞ্জিকা
b) বিবিধার্য সংগ্রহ
c) কাব্য প্রকাশ
d) গ্রামবার্তা প্রকাশিকা
Answer: গ্রামবার্তা প্রকাশিকা

28. নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?

a) চার ইয়ারী কথা
b) পালামৌ
c) দৃষ্টিপাত
d) দেশে বিদেশে
Answer: চার ইয়ারী কথা

29. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-

a) গণদেবতা
b) পদ্মানদীর মাঝি
c) সীতারাম
d) পথের পাঁচালী
Answer: সীতারাম

30. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের?

a) বিহারী-বিনোদিনী
b) নিখিলেশ-বিমলা
c) মধুসূদন-কুমুদিনী
d) অমিত-লাবণ্য
Answer: নিখিলেশ-বিমলা

31. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

a) রিক্তের বেদন
b) সর্বহারা
c) আলেয়া
d) কুহেলিকা
Answer: কুহেলিকা

32. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

a) ব্রজাঙ্গনা
b) বিলাতের পত্র
c) বীরাঙ্গনা
d) হিমালয়
Answer: বীরাঙ্গনা

33. 'একখানি ছোট ক্ষেত আমি একেলা'- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?

a) সোনার তরী
b) চিত্রা
c) মানসী
d) বলাকা
Answer: সোনার তরী

34. 'আমি কিংবদন্তির কথা বলছি'- কবিতাটি কার লেখা?

a) শামসুর রাহমান
b) আল মাহমুদ
c) আবুল ফজল
d) আবু জাফর ওবায়দুল্লাহ
Answer: আবু জাফর ওবায়দুল্লাহ

35. কোনটি শওকত ওসমানের রচনা নয়?

a) চৌরসন্ধি
b) ক্রীতদাসের হাসি
c) ভেজাল
d) বনি আদম
Answer: ভেজাল

We hope বাংলা (৩৬ তম বিসিএস) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.