Exams Study Jobs Teachers Students

বাংলা (৩৭ তম বিসিএস)

BCS Exam 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (৩৭ তম বিসিএস) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোনটি বাগধারা বোঝায়?

ক) চৈত্র সংক্রান্তি
খ) পৌষ সংক্রান্তি
গ) শিরে সংক্রান্তি
ঘ) শিব-সংক্রান্তি
উত্তর: শিরে সংক্রান্তি

2. কোনটি মৌলিক শব্দ?

ক) মানব
খ) গোলাপ
গ) একাঙ্ক
ঘ) ধাতব
উত্তর: গোলাপ

3. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহের লেখা?

ক) বঙ্গভাষা ও সাহিত্য
খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ) বাংলা সাহিত্যের কথা
উত্তর: বাংলা সাহিত্যের কথা

4. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলনের সম্পাদকের নাম কী?

ক) মুনীর চৌধুরী
খ) হাসান হাফিজুর রহমান
গ) শামসুর রাহমান
ঘ) গাজীউল হক
উত্তর: হাসান হাফিজুর রহমান

5. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
খ) অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
গ) ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃষ্বসা
ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তর: নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
ব্যাখ্যা: শুদ্ধরূপ : নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব।

6. বাংলাদেশে 'গ্রাম থিয়েটার': এর প্রবর্তক কে?

ক) মমতাজউদ্দীন আহমদ
খ) আবদুল্লাহ আল মামুন
গ) সেলিম আল দীন
ঘ) রামেন্দু মজুমদার
উত্তর: সেলিম আল দীন

7. 'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?

ক) একাগ্রতায়
খ) সমান ব্যবহারে
গ) সম ভাবনায়
ঘ) একযোগে
উত্তর: একযোগে

8. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

ক) ভাবরস
খ) মধুর রস
গ) প্রেমরস
ঘ) লীলারস
উত্তর: মধুর রস

9. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

ক) Buddhist Mystic Songs
খ) চর্যাগীতিকা
গ) চর্যাগীতিকোষ
ঘ) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তর: Buddhist Mystic Songs

10. 'পূর্ববঙ্গ গীতিকা' র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) চন্দ্রকুমার দে
ঘ) দীনেশচন্দ্র সেন
উত্তর: চন্দ্রকুমার দে

11. 'চর্যাচর্যবিনিশ্চয়'- এর অর্থ কী?

ক) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ) কোনটি আচার্যের, আর কোনটি নয়
উত্তর: কোনটি আচরণীয়, আর কোনটি নয়

12. 'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?

ক) শৈবধর্ম
খ) বৌদ্ধ সহজযান
গ) নাথধর্ম
ঘ) কোনোটিই নয়
উত্তর: নাথধর্ম

13. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-

ক) রামনিধি গুপ্ত
খ) দাশরথি রায়
গ) এন্টনি ফিরিঙ্গি
ঘ) রামপ্রসাদ সেন
উত্তর: রামপ্রসাদ সেন

14. 'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?

ক) হুমায়ুন আজাদ
খ) হেলাল হাফিজ
গ) আসাদ চৌধুরী
ঘ) রফিক আজাদ
উত্তর: হুমায়ুন আজাদ

15. 'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?

ক) আইন
খ) প্রথা
গ) শুল্ক
ঘ) রাজস্বনীতি
উত্তর: প্রথা

16. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়' কে স্মরণ করেছেন কেন?

ক) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
উত্তর: প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

17. 'প্রদীপ নিবিয়া গেল!'- এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?

ক) বঙ্কিমচন্দ্রের 'বিষবৃক্ষ'
খ) রবীন্দ্রনাথের 'চোখের বালি'
গ) বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
ঘ) রবীন্দ্রনাথের 'যোগাযোগ'
উত্তর: বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'

18. 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'- কার উক্তি?

ক) মীর মশাররফ হোসেনের
খ) ইসমাইল হোসেন সিরাজীর
গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ) কাজী নজরুল ইসলামের
উত্তর: মীর মশাররফ হোসেনের

19. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?

ক) তৃতীয় বর্ণ
খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ) প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
উত্তর: দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

20. 'কদাকার' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

ক) দেশি উপসর্গযোগে
খ) বিদেশি উপসর্গযোগে
গ) সংস্কৃত উপসর্গযোগে
ঘ) কোনোটিই নয়
উত্তর: দেশি উপসর্গযোগে

21. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?

ক) মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) মুক্তক
ঘ) স্বরবৃত্ত
উত্তর: স্বরবৃত্ত

22. নিচের কোনটি অশুদ্ধ?

ক) অহিংস-সহিংস
খ) প্রসন্ন-বিষণ্ন
গ) দোষী-নির্দোষী
ঘ) নিষ্পাপ-পাপিনী
উত্তর: দোষী-নির্দোষী
ব্যাখ্যা: শুদ্ধরূপ হবে দোষী-নির্দোষ।

23. 'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

ক) বুদ্ধদেব বসু
খ) দীনেশরঞ্জন দাশ
গ) সজনীকান্ত দাস
ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর: দীনেশরঞ্জন দাশ

24. 'আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।'- রবীন্দ্রনাথের এ গানে 'নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) অপনোদন অর্থে
খ) পূজা অর্থে
গ) বিলানো অর্থে
ঘ) উপহার অর্থে
উত্তর: পূজা অর্থে

25. 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।' - কে বলেছেন?

ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী আব্দুল ওদুদ
উত্তর: মোতাহের হোসেন চৌধুরী

26. কোন বাক্যটি শুদ্ধ?

ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
উত্তর: তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।

27. Ode কী?

ক) শোককবিতা
খ) পত্রকাব্য
গ) খণ্ড কবিতা
ঘ) কোরাসগান
উত্তর: কোরাসগান

28. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?

ক) বাংলা ধ্বনিবিজ্ঞান
খ) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
গ) ধ্বনিবিজ্ঞানের কথা
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তর: ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

29. 'জলে-স্থলে' কী সমাস?

ক) সমার্থক দ্বন্দ্ব
খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
গ) অলুক দ্বন্দ্ব
ঘ) একশেষ দ্বন্দ্ব
উত্তর: অলুক দ্বন্দ্ব

30. 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?

ক) যৌগিক স্বরধ্বনি
খ) তালব্য স্বরধ্বনি
গ) মিলিত স্বরধ্বনি
ঘ) কোনোটিই নয়
উত্তর: যৌগিক স্বরধ্বনি

31. 'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) বিস্ময় দ্বারা আপন্ন
খ) বিস্ময়ে আপন্ন
গ) বিস্ময়কে আপন্ন
ঘ) বিস্ময়ে যে আপন্ন
উত্তর: বিস্ময়কে আপন্ন

32. কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-

ক) পলাশীর যুদ্ধ
খ) তৃতীয় পানিপথের যুদ্ধ
গ) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ) ছিয়াত্তরের মন্বন্তর
উত্তর: তৃতীয় পানিপথের যুদ্ধ

33. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?

ক) রহু চণ্ডালের হাড়
খ) কৈবর্ত খণ্ড
গ) ফুল বউ
ঘ) অলীক মানুষ
উত্তর: অলীক মানুষ

34. রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?

ক) ১৯১০
খ) ১৯১১
গ) ১৯১২
ঘ) ১৯১৩
উত্তর: ১৯১০

35. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে?

ক) আল মাহমুদ
খ) আব্দুল মান্নান সৈয়দ
গ) অমিয় চক্রবর্তী
ঘ) শামসুর রাহমান
উত্তর: শামসুর রাহমান

আশা করি বাংলা (৩৭ তম বিসিএস) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট