1. শুদ্ধ বানান নির্ণয় করুন –
ক)
ভ্রাতূস্পুত্র
খ)
ভ্রাতূষ্পুত্র
গ)
ভ্রাতুস্পুত্র
ঘ)
ভ্রাতুষ্পুত্র
উত্তর:
ভ্রাতুষ্পুত্র
ব্যাখ্যা:
• শুদ্ধ বানান 'ভ্রাতুষ্পুত্র' - এটি সংস্কৃত শব্দ। - বিশেষ্য পদ। - সঠিক প্রকৃতি প্রত্যয়: ভ্রাতুঃ + পুত্র। যার অর্থ: - ভাইয়ের ছেলে। উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
2. কোনটি শুদ্ধ বানান?
ক)
নিশীথিনী
খ)
নিশিখিনি
গ)
নিশীথীণী
ঘ)
নিশীথিনি
উত্তর:
নিশীথিনী
ব্যাখ্যা:
শুদ্ধ বানানটি হলো 'নিশীথিনী', যার অর্থ রজনী বা রাত্রি।
3. শুদ্ধ বানান কোনটি? =
ক)
মূমুষু
খ)
মুমূর্ষু
গ)
মুমূর্ষ
ঘ)
মূমূর্ষ
উত্তর:
মুমূর্ষু
ব্যাখ্যা:
শুদ্ধ বানানটি হলো **মুমূর্ষু**। এর অর্থ 'মরণাপন্ন' বা 'যার মৃত্যু নিকটবর্তী'। বানানে প্রথম ও শেষ উ-কার (ু) এবং মাঝেরটি ঊ-কার (ূ) হয়।
4. কোনটি শুদ্ধ বানান?
ক)
স্বায়ত্তশাসন
খ)
সায়ত্তশাসন
গ)
সায়ত্ত্বশাসন
ঘ)
স্বায়ত্বশাসন
উত্তর:
স্বায়ত্তশাসন
ব্যাখ্যা:
স্বায়ত্তশাসন শুদ্ধ বানান।
5. কোন বানানটি শুদ্ধ?
ক)
পুরষ্কার
খ)
আবিস্কার
গ)
সময়পোযোগী
ঘ)
স্বত্ব
উত্তর:
স্বত্ব
ব্যাখ্যা:
শুদ্ধ বানান হলো ‘স্বত্ব’ যার অর্থ হলোঃ অধিকার; মালিকানা। আর ‘পুরষ্কার’ এর শুদ্ধরূপ পুরস্কার:‘ সময়পোযোগী' এর শুদ্ধরূপ সময়োপযোগী; আবিস্কার এর শুদ্ধরূপ আবিষ্কার।
6. কোনটি শুদ্ধ বানান?
ক)
গীতাঞ্জলী
খ)
গিতাঞ্জলী
গ)
গীতাঞ্জলি
ঘ)
গিতাঞ্জলি
উত্তর:
গীতাঞ্জলি
ব্যাখ্যা:
♦️নিয়ম: শব্দের শেষে আলি/ অঞ্জলি/ আবলি কে সবসময় 'ই' কার দিয়ে বলি দিয়ে দিবো। যেমন: সোনালি, রুপালি, মিতালি, শ্রদ্ধাঞ্জলি, পুস্তকাবলি ইত্যাদি। (কিন্তু সেটি যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝায় তাহলে ঈ-কার হবে। যেমন: সোনালী ব্যাংক, মোহাম্মদ আলী ইত্যাদি।
7. শুদ্ধ বানানটি নির্দেশ করুন -----
ক)
মুহুর্মুহু
খ)
মূহুর্মুহু
গ)
মুর্হুমূর্হু
ঘ)
মুর্হুর্মূহু
উত্তর:
মুহুর্মুহু
ব্যাখ্যা:
নিয়ম: উ+উ+উ+উ: = মুহুর্মুহু
8. কোন বানানটি শুদ্ধ?
ক)
মনোকষ্ট
খ)
মনঃকষ্ট
গ)
মণকষ্ট
ঘ)
মনকষ্ট
উত্তর:
মনঃকষ্ট
ব্যাখ্যা:
বিসর্গ (:) এর পরে ক, খ, প, ক্ষ, শ, স এই ৬টি বর্ণ থাকলে বিসর্গ (:) বহাল থাকবে। যেমন: মনঃকষ্ট, দুঃখ, ইতঃপূর্বে, মনঃক্ষুণ্ণ, দুঃশাসন, উচ্চৈঃস্বরে 🎯মনঃকষ্ট বানান মনে রাখার উপায়: মানুষ কোন কথার দ্বারা আঘাত প্রাপ্ত হলেই মনঃকষ্ট পায়। তার মানে, মনের মাঝে কিছু একটা আছে যার ফলে কষ্ট পায়। সুতরাং মন + : + কষ্ট = মনঃকষ্ট।
9. কোন বানানটি শুদ্ধ?
ক)
সূচিস্মতা
খ)
সূচিষ্মিতা
গ)
সূচীস্মিতা
ঘ)
শুচিস্মিতা
উত্তর:
শুচিস্মিতা
ব্যাখ্যা:
※ যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। ※ যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।
10. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক)
সমীচিন
খ)
সমীচীন
গ)
সমিচীন
ঘ)
সমিচিন
উত্তর:
সমীচীন
ব্যাখ্যা:
সঠিক বানান - সমীচীন। সমীচীন শব্দের অর্থ - সঙ্গত, উচিত,উপযুক্ত,ন্যায় সঙ্গত, যথার্থ । প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ (Adjective) ।