Exams Study Jobs Teachers Shop

বাংলা ব্যকরণ

Primary Exam 10 Questions By Chittagong College

বাংলা ব্যকরণ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

ক) ক্রিয়া
খ) অব্যয়
গ) বিশেষ্য
ঘ) বিশেষণ
উত্তর: অব্যয়

2. 'বক্তব্য' এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) √বচ্+তব্য
খ) √বক্ত+ ব্য
গ) √বক্ত+ অব্য
ঘ) √বক+তব্য
উত্তর: √বচ্+তব্য

3. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?

ক) তাদৃশী
খ) ডাইনী
গ) দাত্রী
ঘ) বাদী
উত্তর: ডাইনী

4. বাড়ি বা রাস্তার নাম্বারে পর নিচের কোন চিহ্নটি বসে?

ক) কোলন
খ) সেমিকোলন
গ) কমা
ঘ) দাড়ি
উত্তর: কমা

5. 'হাতে দুর্গা গজানো' বাগধারার অর্থ কি?

ক) ছন্নছাড়া
খ) অলিক্ষণে
গ) অতিশয় দুর্বল
ঘ) আলসেমির লক্ষণ
উত্তর: আলসেমির লক্ষণ

6. 'শুভক্ষণে জন্ম যার' এক কথায় কি হবে?

ক) ক্ষণজন্মা
খ) শুভজন্মা
গ) জন্মধীর
ঘ) শুভজন্মকাল
উত্তর: ক্ষণজন্মা

7. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?

ক) চলতি রীতি
খ) সাধু রীতি
গ) আঞ্চলিক রীতি
ঘ) মিশ্র রীতি
উত্তর: সাধু রীতি

8. 'অন্তরঙ্গ' এর বিপরীত শব্দ কী?

ক) বহিরঙ্গ
খ) শত্রুতা
গ) সম্পর্কহীন
ঘ) বৈরীভাব
উত্তর: বহিরঙ্গ

9. সমাস ভাষাকে কি করে?

ক) সংক্ষেপ করে
খ) অর্থপূর্ণ করে
গ) বিস্তৃত করে
ঘ) অর্থের রূপান্তর করে
উত্তর: সংক্ষেপ করে

10. কোনটি শুদ্ধ বানান?

ক) মুহুর্ত
খ) মুহূর্ত
গ) মুহুর্ত
ঘ) মুহুর্তু
উত্তর: মুহূর্ত

আশা করি বাংলা ব্যকরণ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট