Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলাদেশ বিষয়াবলি ( ৪৭তম বিসিএস)

BCS Exam 10 Questions By BCS Preli Preparation

বাংলাদেশ বিষয়াবলি ( ৪৭তম বিসিএস) For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন মুসলিম চিন্তাবিদ প্রথম ‘দ্বি-জাতি তত্ত্ব’ সম্পর্কে স্পষ্ট ধারণা দেন?

a) আল্লামা ইকবাল
b) সৈয়দ আহমদ খান
c) মোহাম্মদ আলী জিন্নাহ
d) মওলানা আকরম খাঁ
Answer: সৈয়দ আহমদ খান
Explanation: দ্বি-জাতি তত্ত্ব: ← দ্বি-জাতি তত্ত্ব হলো একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন, যার মতে হিন্দু ও মুসলমানরা ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন জীবনাচার ও ভিন্ন ঐতিহ্যের কারণে একই জাতি নয়; তারা দুটি স্বতন্ত্র জাতি। তাই তাদের নিজস্ব রাষ্ট্র থাকা আবশ্যক। দ্বি-জাতি তত্ত্ব ও সৈয়দ আহমদ খান এর ভূমিকা: ← সৈয়দ সায়্যদ আহমদ খান মীরাটে ১৬ মার্চ ১৮৮৮ সালের এক বক্তৃতায় হিন্দু ও মুসলিমকে আলাদা করে 'two nations' উল্লেখ করেন; এই মীরাট-বক্তৃতাই আধুনিক 'দ্বি-জাতি' ধারণার সবচেয়ে প্রাথমিক স্পষ্ট রূপগুলোর একটি হিসেবে বিবেচিত। ← মীরাটে দেওয়া বক্তৃতায় সৈয়দ আহমদ খান স্পষ্টভাবে বলেন: 'হিন্দু এবং মুসলমান দুটি পৃথক সম্প্রদায়, যাদের ধর্ম, ঐতিহ্য এবং জীবনধারা ভিন্ন। একটি যৌথ রাষ্ট্রে তাদের একসঙ্গে শাসন করা কঠিন হবে।' মীরাট বক্তব্যে সৈয়দ সরাসরি আলাদা রাষ্ট্র দাবি করেননি; তিনি ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের ওপর জোর দিয়ে সম্ভাব্য ক্ষমতা-অসাম্য তুলে ধরেছিলেন। ← তিনি মনে করতেন যে হিন্দু ও মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্যের কারণে তাদের রাজনৈতিক স্বার্থ আলাদা। এই বক্তৃতা এবং তাঁর অন্যান্য লেখনীতে তিনি মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক পরিচয়

2. কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?

a) ১৯৫২
b) ১৯৫৪
c) ১৯৫৬
d) ১৯৬৯
Answer: ১৯৫৬
Explanation: ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি: ← প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। → ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়। ← ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়। ← ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়। ← পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

3. ‘তমদ্দুন মজলিস’-এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন?

a) রসায়ন বিজ্ঞান
b) গণিত
c) ইতিহাস
d) পদার্থ বিজ্ঞান
Answer: পদার্থ বিজ্ঞান

4. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান ‘জল্লাদের দরবার’-এর রচয়িতা কে ছিলেন?

a) কল্যাণ মিত্র
b) রাজু আহমেদ
c) এম আর আখতার মুকুল
d) নারায়ণ ঘোষ (মিতা)
Answer: কল্যাণ মিত্র

5. কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হন?

a) ১৮ জানুয়ারি ১৯৬৯
b) ২০ জানুয়ারি ১৯৬৯
c) ২২ জানুয়ারি ১৯৬৯
d) ২৪ জানুয়ারি ১৯৬৯
Answer: ২০ জানুয়ারি ১৯৬৯
Explanation: ৬৯-এর গণঅভ্যুত্থান: → আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন ১৯৬৮ সালের অক্টোবর মাসে শুরু হলেও তা ১৯৬৯-এর জানুয়ারিতে তুঙ্গে ওঠে এবং মধ্য জানুয়ারিতে গণআন্দোলনের রূপ নেয়। ← ছাত্রসংগ্রাম পরিষদ দেশের সকল মৌলিক গণতন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানালে অনেকেই সে আহ্বানে সাড়া দেন। আইয়ুব পুলিশ, ইপিআর ও সেনাবাহিনী দিয়ে ঐ আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করেন। ← ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হলে আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলন চরম আকার ধারণ করে যখন প্রক্টরের দায়িত্ব ← পালন করার সময় ১৮ ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা পুলিশের গুলি ও বেয়নেট চার্জের ফলে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য: ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে 'এগারো দফা' প্রণীত হয়।

6. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে?

a) কৃষ্ণচন্দ্র মজুমদার
b) সিকান্দর আবু জাফর
c) শামসুর রাহমান
d) রামানন্দ চট্টোপাধ্যায়
Answer: কৃষ্ণচন্দ্র মজুমদার
Explanation: 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। 'ঢাকা প্রকাশ' পত্রিকা: ঢাকা প্রকাশ ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮৬১ সালের ৭ মার্চ বাবুবাজারের 'বাঙ্গালা যন্ত্র' থেকে

7. সেরিকালচার বলতে বোঝায়—

a) তুলা চাষ
b) নীল চাষ
c) রেশম পোকা চাষ
d) তামাক চাষ
Answer: রেশম পোকা চাষ

8. ছায়া-প্রেমী (shadow loving) অর্থনৈতিক ফসল কোনটি?

a) আখ
b) তামাক
c) ধান
d) চা
Answer: চা
Explanation: চা ছায়ায় ভালো জন্মে

9. বিগত ৫০ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে?

a) ভুট্টা
b) পাট
c) ধান
d) গোল আলু
Answer: ভুট্টা
Explanation: - ১৯৭১ সালে দেশের ভুট্টার উৎপাদন ছিল মাত্র ২,০০০ মেট্রিক টন এবং চাষের পরিমাণ ছিল মাত্র ২,৬৫৪ হেক্টর। ২০১৯-২০২০ সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪ লাখ মেট্রিক টনে, এবং চাষের পরিমাণ বেড়ে হয়েছে ১,৬৫,৫১০ হেক্টর। - প্রতি হেক্টরে ফলনও বেড়েছে ০.৮৫ টন থেকে ৬.১৫ টনে।

10. ২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা—

a) প্রায় উনিশ কোটি
b) প্রায় সাড়ে ষোলো কোটি
c) প্রায় আঠারো কোটি
d) প্রায় সতেরো কোটি
Answer: প্রায় সতেরো কোটি
Explanation: প্রায় সতেরো কোটি= ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১

We hope বাংলাদেশ বিষয়াবলি ( ৪৭তম বিসিএস) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.