Exams Study Jobs Teachers Students

বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা দিন 08

BCS Exam 10 Questions By Circle of BCS

বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা দিন 08 নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. সর্বশেষ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি চা রপ্তানি করেছে?

ক) যুক্তরাষ্ট্র
খ) সংযুক্ত আরব আমিরাত
গ) সৌদি আরব
ঘ) নেদারল্যান্ডস
উত্তর: সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা: চা বাংলাদেশের ২য় অর্থকরী ফসল। - বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের মৌলভীবাজার ও হবিগঞ্জে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়। - বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। ⇒ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়েছিল ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে। চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে প্রথম চা উৎপাদিত হয় ১৮৪৩ সালে। কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়। মালনীছড়া বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।

2. 'বারি গম-৩৩' এর বীজ রোপন করা হয়-

ক) মার্চের মাঝামাঝি
খ) সেপ্টম্বরের মাঝামাঝি
গ) নভেম্বরের মাঝামাঝি
ঘ) জুলাইয়ের মাঝামাঝি
উত্তর: নভেম্বরের মাঝামাঝি
ব্যাখ্যা: গম চাষ: - চট্টগ্রামে মূলত তিন জাতের গম চাষ হচ্ছে-বারি-৩৩, বিডব্লিউএমআরআই-১ ও বিডব্লিউএমআরআই-২। বারি-৩৩ উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আর বাকি দুটি জাত এসেছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে। - নভেম্বরের মাঝামাঝি বীজ রোপণ করা হয়। তিনটিই উচ্চ ফলনশীল জাত, প্রতি হেক্টরে ৪-৫ টন পর্যন্ত ফলন হয়।

3. প্রাচীন বাংলার কোন অঞ্চলে দেব বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?

ক) হরিকেল অঞ্চল
খ) বরেন্দ্র অঞ্চল
গ) সমতট অঞ্চল
ঘ) গৌড় অঞ্চল
উত্তর: সমতট অঞ্চল
ব্যাখ্যা: দেব বংশ: খড়গ বংশের শাসনের পর অষ্টম শতকের মাঝামাঝি একই অঞ্চলে দেববংশের উদ্ভব হয়। দেববংশের চারজন রাজার নাম পাওয়া যায়। এরা হলেন- শ্রী শান্তিদেব, শ্রী বীরদেব, শ্রী আনন্দদেব ও শ্রী ভবদেব। রাজারা প্রত্যেকেই বড় বড় উপাধি নিয়ে প্রচার করতে চেয়েছিলেন যে তাঁরা খুব শক্তিধর। এসব উপাধি হচ্ছে- পরম সৌগত, পরম ভট্টারক, পরমেশ্বর, মহারাজাধিরাজ ইত্যাদি। - শক্তিশালী দেব রাজারা ছিলেন বৌদ্ধ। তাঁদের রাজধানী ছিল দেবপর্বতে। - কুমিল্লার নিকট ময়নামতির দক্ষিণে ছিল এই দেবপর্বত। - সমগ্র সমতট অঞ্চল জুড়ে দেবরাজাদের রাজত্ব ছিল। দেবরাজা আনন্দের রাজধানীতে 'আনন্দবিহার' বলে একটি বিহার নির্মাণ করা হয়। আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত দেবরাজাদেব শাসন চালু থাকে।

4. পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় কত সালে?

ক) ১৯৫৭ সালে
খ) ১৯৫৮ সালে
গ) ১৯৫৬ সালে
ঘ) ১৯৫৯ সালে
উত্তর: ১৯৫৮ সালে
ব্যাখ্যা: সামরিক শাসন জারি: পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসন ব্যবস্থায় একধরণের স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা লক্ষ করা যায়। ১৯৫৬ সালের ২৩ মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন। ১৯৫৮ সালের ৭ অক্টোবর ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন। সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করেন। - সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙ্গে দেয়া হয়। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন। প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার গণতন্ত্র বিরোধী উপরোক্ত কার্যক্রমে প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান। 个 - উচ্চবিলাসী আইয়ুব খান ২৭অক্টোবর ২১ দিনের মাথায় ইস্কান্দর মির্জাকে পদচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

5. স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি?

ক) চরমপত্র
খ) জল্লাদের দরবার
গ) মীর জাফরের রোজনামচা
ঘ) মুক্তির গান
উত্তর: মুক্তির গান
ব্যাখ্যা: - 'মুক্তির গান' বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র: - স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র। - বস্তুত, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়। এই কেন্দ্র থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। - স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল: 'চরমপত্র', 'জল্লাদের দরবার', মীর জাফরের রোজনামচা। তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও পত্রিকার মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোর্ট।

6. বাংলাদেশের কোন শিল্প ইউনেস্কোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য'-এর তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত হয়েছে? (ডিসেম্বর-২০২৫)

ক) জামদানি বুনন শিল্প
খ) শীতলপাটি বুনন শিল্প
গ) বাউল গান
ঘ) টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প
উত্তর: টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প
ব্যাখ্যা: ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা: - বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকায় স্থান পেয়েছে। - ৯ ডিসেম্বর, ২০২৫ ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০-তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। - যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি। উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে বাংলাদেশের বাউল গান, ২০১৩ সালে জামদানি বুনন শিল্প, ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে শীতলপাটি বুনন শিল্প এবং ২০২৩ সালে 'ঢাকার রিকশা ও রিকশাচিত্র' ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি 个 পায়।

7. ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) পরিমাণ কত? [ডিসেম্বর, ২০২৫]

ক) ১ লাখ ৩০ হাজার কোটি টাকা
খ) ২ লাখ ১০ হাজার কোটি টাকা
গ) ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
ঘ) ২ লাখ ৫০ হাজার কোটি টাকা
উত্তর: ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
ব্যাখ্যা: জাতীয় বাজেট ২০২৫-২৬: বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)। বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫। - অনুমোদন হয়: ২২ জুন, ২০২৫। কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫। - বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। - বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)। উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা। জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%। অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন। উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ। 个

8. চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

ক) শের খান ও বাবর
খ) হুমায়ুন ও শের খান
গ) শের শাহ ও আকবর
ঘ) হুমায়ুন ও জাহাঙ্গীর
উত্তর: হুমায়ুন ও শের খান
ব্যাখ্যা: চৌসার যুদ্ধ: ১৫৩৯ সালের ২৬ জুন বিহারের চৌসারে মুঘল সম্রাট হুমায়ুন ও আফগান নেতা শের খান (পরে শের শাহ সুরি) এর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে শের খান বিজয়ী হন এবং হুমায়ুন পালিয়ে যেতে বাধ্য হন। এর মাধ্যমে মুঘল শাসনের পতন শুরু হয় এবং সূরি বংশের উত্থান ঘটে। → সম্রাট হুমায়ুন গৌড় পরিত্যাগ করার পূর্বে জাহাঙ্গীর কুলী বেগকে বাংলার শাসনভার অর্পণ করেন। হুমায়ুন তাঁর বিশাল সৈন্যবাহিনী নিয়ে আগ্রা অভিমুখে যাত্রা করলেন। - কিন্তু দুভার্গ্যক্রমে পথিমধ্যে বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শেরখান ও তাঁর আফগান অনুচরেরা সম্রাট হুমায়ুনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। 个 - ১৫৩৯ খ্রিস্টাব্দের ২৬ জুন চৌসায় উভয়পক্ষের মধ্যে এক তীব্র যুদ্ধ সংঘটিত হয়।

9. কৃষিতে 'রামরঙ্গন' কোন ফসলের জাত?

ক) আম
খ) কমলা
গ) আনারস
ঘ) টমেটো
উত্তর: কমলা
ব্যাখ্যা: কমলার জাত: - কৃষিতে 'রামরঙ্গন' কমলার জাত। এ জাতের কমলা চাষের সুবিধা হচ্ছে, এটি প্রতিকূল পরিবেশসহিষ্ণু। প্রচণ্ড গরমে এ ফল ঝরে না। পরিপক্ক হওয়ার পরও গাছ থেকে ফল ঝরে পড়ে না। পাকার পরও ফলটি এক মাস গাছে রাখা যায়। এছাড়াও, কমলার উন্নত জাত: বারি কমলা-১, বারি কমলা-২, বারি কমলা-৩, খাসি, ম্যান্ডারিন। অন্যদিকে, উন্নত জাতের আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি ও মোহনভোগ। উন্নত জাতের টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী। উন্নত জাতের মরিচ: যমুনা। উন্নত জাতের আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।

10. দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া কত তারিখে শপথ গ্রহণ করেছিলেন?

ক) ২০ জানুয়ারি
খ) ২০ ফেব্রুয়ারী
গ) ২০ মার্চ
ঘ) ২০ এপ্রিল
উত্তর: ২০ মার্চ
ব্যাখ্যা: বেগম খালেদা জিয়া: - বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (১৯৯১-১৯৯৬, ২০০১-২০০৬) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী থানায়। ১৯৬০ সালে তৎকালীন ক্যাপ্টেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৮১ সালের ৩০মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকান্ডের পর তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কঠিন সংকটের সম্মুখীন হয়। দলের তৎকালীন চেয়ারম্যান এবং দেশের রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেন এবং ১৯৮২ সালের ২৪ মার্চ দেশে সামরিক আইন জারি করেন। দলের এ সংকটকালে ১৯৮৩ সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সহসভাপতি এবং ১৯৮৪ সালের ১০ মে চেয়ারপার্সন পদে নির্বাচিত হন। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৮৩ সালে সাতদলীয় জোট গঠন করে জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে অবতীর্ণ হয়। এরশাদের স্বৈরশাসন অবসানের লক্ষ্যে পরিচালিত ৯ বছরের দীর্ঘ সংগ্রামে খালেদা জিয়া অবৈধ সরকারের সঙ্গে কোনোপ্রকার আপস করেন নি। ১৯৯১ সালের ২০ মার্চ বেগম খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খালেদা জিয়ার উদ্যোগে রাষ্ট্রপতি-শাসিত থেকে সংসদীয়

আশা করি বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা দিন 08 এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট