Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলায় আগমন

General Knowledge 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলায় আগমন For those studying or preparing for, this page contains 25 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. পরিব্রাজক কে?

a) পর্যটক
b) পরিদর্শক
c) পরিচালক
d) কোনোটিই নয়
Answer: পর্যটক

2. মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন?

a) চন্দ্রগুপ্ত মৌর্য
b) অশোক
c) ধর্মপাল
d) সমুদ্রগুপ্ত
Answer: চন্দ্রগুপ্ত মৌর্য

3. ফা-হিয়েন ছিলেন-

a) সম্রাট
b) সেনাপতি
c) পরিব্রাজক
d) মন্ত্রী
Answer: পরিব্রাজক

4. চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন?

a) হিউয়েন সাঙ
b) ফা হিয়েন
c) আইসিং
d) উপরের সবগুলোই
Answer: ফা হিয়েন

5. হিউয়েন সাঙ বাংলায় (ভারতবর্ষে) এসেছিলেন যার আমলে-

a) সম্রাট অশোক
b) চন্দ্রগুপ্ত মৌর্য
c) শশাঙ্ক
d) হর্ষবর্ধন
Answer: হর্ষবর্ধন

6. হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু কে ছিলেন?

a) অতীশ দীপঙ্কর
b) শীলভদ্র
c) মাহুয়ান
d) মেগাস্থিনিস
Answer: শীলভদ্র

7. মহাবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?

a) আনন্দ বিহার
b) গোসিপো বিহার
c) নালন্দা বিহার
d) সোমপুর বিহার
Answer: নালন্দা বিহার

8. বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?

a) হার্ভার্ড
b) তুরিন
c) নালন্দা
d) আল-হামরা
Answer: নালন্দা

9. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শতকে প্রতিষ্ঠিত হয়েছিল?

a) চতুর্থ শতকে
b) পঞ্চম শতকে
c) ষষ্ঠ শতকে
d) সপ্তম শতকে
Answer: পঞ্চম শতকে

10. ইবনে বতুতা কোন দেশের পর্যটক?

a) ইতালি
b) তিব্বত
c) মরক্কো
d) গ্রিস
Answer: মরক্কো

11. কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?

a) মুহম্মদ বিন কাসেম
b) মুহম্মদ বিন তুঘলক
c) সম্রাট হুমায়ুন
d) সম্রাট আকবর
Answer: মুহম্মদ বিন তুঘলক

12. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?

a) শামসউদ্দিন ফিরোজ শাহ
b) হাজী ইলিয়াস শাহ
c) হুসাইন শাহ
d) ফখরউদ্দিন মুবারক শাহ
Answer: ফখরউদ্দিন মুবারক শাহ

13. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

a) ফা-হিয়েন
b) ইবনে বতুতা
c) মার্কো পোলো
d) হিউয়েন সাঙ
Answer: ইবনে বতুতা

14. মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম 'বাঙ্গালা' শব্দ ব্যবহার করেন?

a) কলম্বাস
b) ইবনে বতুতা
c) কালিদাস
d) বখতিয়ার খলজি
Answer: ইবনে বতুতা

15. ইবনে বতুতার গ্রন্থের নাম-

a) ইন্ডিকা
b) অর্থশাস্ত্র
c) রেহেলা
d) তারিখ-ই-মুবারক শাহী
Answer: রেহেলা

16. কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়?

a) ইলিয়াস শাহী
b) হোসেন শাহী
c) সুলতানি
d) মোঘল
Answer: হোসেন শাহী
Explanation: হোসেন শাহী আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়। হোসেন শাহী রাজবংশ ১৪৯৪ থেকে ১৫৩৮ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে বাংলা শাসন করে। আলাউদ্দিন হোসেন শাহ (১৪৯৩ - ১৫১৯), নাসিরউদ্দিন নুসরাত শাহ (১৫১৯ - ১৫৩৩), দ্বিতীয় আলাউদ্দিন ফিরোজ শাহ (১৫৩৩), গিয়াসউদ্দিন মাহমুদ শাহ (১৫৩৩ - ১৫৩৮)। এ আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়।

17. ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন "আমিই রাষ্ট্র "?

a) গিয়াসউদ্দিন বলবন
b) জালালউদ্দিন খলজী
c) বিন তুঘলক
d) আলাউদ্দিন খলজী
Answer: আলাউদ্দিন খলজী
Explanation: ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় আলাউদ্দিন খলজী ঘোষনা করেন- আমিই রাষ্ট্র।

18. "বাঙ্গালাহ" নামের প্রচলন করেন-

a) শশাঙ্ক
b) ধর্মপাল
c) ইলিয়াস শাহ
d) আকবর
Answer: ইলিয়াস শাহ
Explanation: ১৩৫২ সালে সুলতান ইলিয়াস শাহ ১৬ টি জনপদ একত্রিত করে বঙ্গের নাম দেন বাঙ্গালাহ।

19. সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?

a) সোনারগাঁও
b) জাহাঙ্গীরনগর
c) ঢাকা
d) গৌড়
Answer: গৌড়
Explanation: সোনারগাঁ ১৩৩৮ থেকে ১৩৫২ পর্যন্ত ফখরুদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে। পরবর্তীতে ঈষা খাঁ ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও তাদের রাজধানী ছিল। খ. ১৬১০ সালে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। গ. ঢাকা প্রথমে ১৬১০ সালে, দ্বিতীয় ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়, ১৯৪৭ সালে ভারত - পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের এবং ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশর রাজধানীর মর্যাদা লাভ করে। ঘ. সুলতানি আমলে 'আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দে থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় বাংলার রাজধানী ছিল।

20. কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে অভিহিত হয়?

a) মৌর্য
b) গুপ্ত
c) পাল
d) মুসলিম
Answer: মুসলিম
Explanation: ১৩৫২ সালে সুলতান ইলিয়াস শাহ ১৬ টি জনপদ একত্রিত করে বঙ্গের নাম দেন বাঙ্গালাহ । অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি প্রথম দিকে দিল্লির সালতানাতের অধীনে কাজ করতেন। পরে বাংলায় চলে আসেন। বাংলায় দিল্লির প্রাদেশিক গভর্নর ইয়াহিয়ার মৃত্যুর পর তিনি ক্ষমতা দখল করে বাংলাকে দিল্লির অধীন থেকে মুক্ত ঘোষণা করেন।

21. বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?

a) বখতিয়ার খলজী
b) হোসেন শাহ
c) ইলিয়াস শাহ
d) সরফরাজ খান
Answer: বখতিয়ার খলজী
Explanation: ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজী নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক ও চাকরি নিয়োগ পরীক্ষায় "বাংলার প্রথম মুসলমান সুলতান বা বিজেতা" হিসেবে বখতিয়ার খলজীর নামকেই সঠিক উত্তর হিসেবে গণ্য করা হয়

22. প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?

a) সুলতান সিকান্দার শাহ
b) সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ
c) নবাব সিরাজউদ্দোলা
d) নবাব আলীবর্দি খাঁ
Answer: সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ
Explanation: প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে 'বাংলা' বা 'বাঙ্গালাহ্' নামে পরিচিতি লাভ করে শামসুদ্দীন ইলিয়াস শাহের আমলে, যিনি ১৩৫২ খ্রিস্টাব্দের দিকে সোনারগাঁও, লখনৌতি ও সাতগাঁও - এই তিনটি প্রধান অঞ্চলকে একত্রিত করে সমগ্র বাংলার অধিপতি হিসেবে আত্মপ্রকাশ করেন এবং 'মুলক-ই-বাঙ্গালাহ্' বা 'বাংলাদেশ' নাম দেন।

23. হিউয়েন সাঙ কে ছিলেন?

a) মঙ্গোলীয় পরিব্রাজক
b) চীনা ব্যবসায়ী
c) মঙ্গোলীয় শাসক
d) চীনা পরিব্রাজক
Answer: চীনা পরিব্রাজক
Explanation: হিউয়েন সাং (৬০২-৬৬৪), যিনি জুয়ানজ্যাং নামেও পরিচিত, ছিলেন একজন বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু, পণ্ডিত, পর্যটক এবং অনুবাদক,

24. ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্য এসেছিলেন?

a) হযরত শাহ মখদুম
b) হযরত শাহ পরান
c) হযরত শাহ সুলতান মাহিসওয়ার
d) হযরত শাহজালাল
Answer: হযরত শাহজালাল
Explanation: ইবনে বতুতা চতুর্দশ শতকে (১৪শ শতকে) বাংলাদেশে (তৎকালীন বাংলায়) আসেন, আনুমানিক ১৩৪৫-৪৬ খ্রিস্টাব্দে, যা ছিল সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামল এবং তিনি সোনারগাঁও ও আসাম অঞ্চল ভ্রমণ করেন, যেখানে তিনি শাহ জালাল (রহ.)-এর শিষ্যদের সাথে দেখা করেন।

25. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?

a) চতুর্দশ
b) সপ্তদশ
c) অষ্টাদশ
d) ত্রয়োদশ
Answer: চতুর্দশ
Explanation: ইবনে বতুতা চতুর্দশ শতকে (১৪শ শতকে) বাংলাদেশে (তৎকালীন বাংলায়) আসেন, আনুমানিক ১৩৪৫-৪৬ খ্রিস্টাব্দে, যা ছিল সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামল এবং তিনি সোনারগাঁও ও আসাম অঞ্চল ভ্রমণ করেন, যেখানে তিনি শাহ জালাল (রহ.)-এর শিষ্যদের সাথে দেখা করেন।

We hope বাংলায় আগমন these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.