Exams Study Jobs Teachers Shop

বাংলা ব্যাকরণ ও সাহিত্য

Bank Exam 10 Questions By Rajshahi University

বাংলা ব্যাকরণ ও সাহিত্য For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. "আন্নাকালী পাকড়াশি " কার ছদ্মনাম?

a) বঙ্কিমচন্দ্র
b) শরৎচন্দ্র
c) রবীন্দ্রনাথ
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: রবীন্দ্রনাথ
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৯ টি ছদ্মনাম পাওয়া যায়, যার মধ্যে একটি হলো আন্নাকালী পাকড়াশি।

2. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?

a) একটি কালো মেয়ের কথা
b) কালো ঘোড়া
c) রাইফেল রোটি আওরাত
d) যে অরণ্যে আলো নেই
Answer: যে অরণ্যে আলো নেই
Explanation: "যে অরণ্যে আলো নেই "এটি হলো একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।যেটি রচনা করেছেন ড. নীলিমা ইব্রাহিম।

3. "আবার তোরা মানুষ হ" এই মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কে রচনা করেন?

a) জহির রায়হান
b) খান আতাউর রহমান
c) নাসির উদ্দীন ইউসুফ
d) নিয়ামত শাকের
Answer: খান আতাউর রহমান
Explanation: খান আতাউর রহমানের লেখা - "আবার তোরা মানুষ হ " এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।

4. ফররুখ আহমেদের লেখা শিশুতোষ গ্রন্থ "পাখির বাসা"কত সালে প্রকাশিত হয়?

a) ১৯৬০
b) ১৯৬১
c) ১৯৬৫
d) ১৯৬৬
Answer: ১৯৬৫
Explanation: ফররুখ আহমেদের লেখা শিশুতোষ গ্রন্থ "পাখির বাসা"১৯৬৫ সালে প্রকাশিত হয় এবং এটির জন্য ১৯৬৬ সালে তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

5. রবীন্দ্রনাথ ঠাকুর, বিজ্ঞানী আইনস্টাইনের সাথে কতসালে কোথায় সাক্ষাৎ করেন?

a) ১৯৩০ সালে, জার্মানিতে
b) ১৯৩২ সালে,যুক্তরাজ্যে
c) ১৯৩৫ সালে, রাশিয়ায়
d) ১৯৩৬ সালে,যুক্তরাষ্ট্রে
Answer: ১৯৩০ সালে, জার্মানিতে
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুর জার্মানিতে, ১৯৩০ সালে বিজ্ঞানী আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করেন এবং মানুষ,দর্শন ও বিজ্ঞান নিয়ে আলোচনা করেন।

6. নিচের কোনটি নাম ধাতুর উদাহরণ?

a) দেখ্
b) কর্
c) পড়ু্
d) বেতা
Answer: বেতা
Explanation: সাধিত ধাতু তিন প্রকার যথাঃ (১)নাম ধাতু (২)প্রযোজক ধাতু (৩)কর্মবাচ্যের ধাতু।বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ'প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে নাম ধাতু বলে। যেমনঃ বেত্(বিশেষ্য)+আ(প্রত্যয়)।

7. "নৌকায় নদী পার হলাম" এখানে "নৌকায়" কোন কারকে কোন বিভক্তি?

a) অধিকরণে সপ্তমী
b) করনে সপ্তমী
c) অপাদানে সপ্তমী
d) কর্মে দ্বিতীয়া
Answer: করনে সপ্তমী
Explanation: আমরা জানি,যখন কোনো বাক্যে যন্ত্র বা উপকরণ ব্যবহৃত হয় এবং ক্রিয়াকে কিসের দ্বারা,কি উপায়ে প্রশ্নের উত্তর পাওয়া যায় তখন তাকে করনকারক বলে।এখানে নৌকা দ্বারা যন্ত্র বা উপকরণ বুঝাচ্ছে এবং 'নৌকায়' 'য়' আছে বিধায় এটি করন কারকে সপ্তমী বিভক্তি।

8. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

a) কি চাহ শঙ্খচিল
b) পায়ের আওয়াজ পাওয়া যায়
c) পঙ্কজবিভাস
d) নীল দংশন
Answer: নীল দংশন
Explanation: "নীল দংশন" একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যেটি লিখেছেন সৈয়দ শামসুল হক। তিনি আরো একটি উপন্যাস রচনা করেন নিষিদ্ধ লোবান- এটিও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

9. ফল পাকিলে যে গাছ মরিয়া যায় এক কথায় প্রকাশ কি হবে?

a) ঔষধি
b) ঔষুধি
c) ওষধি
d) ওষুধি
Answer: ওষধি
Explanation: ফল পাকিলে যে গাছ মরিয়া যায়-ওষধি। বানানে সতর্ক থাকুন এইধরনের প্রশ্নে।

10. "It takes two to make a quarrel"এর বাংলা অনুবাদ-

a) সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়
b) খালি কলসির আওয়াজ বেশি
c) কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস
d) এক হাতে তালি বাজে না
Answer: এক হাতে তালি বাজে না
Explanation: এটি একটি প্রবাদ বাক্য।

We hope বাংলা ব্যাকরণ ও সাহিত্য these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report