Exams Study Jobs Teachers Shop

১০ - ১৫ তম বিসিএস বাংলা

BCS Exam 20 Questions By Raipura Model School & College

১০ - ১৫ তম বিসিএস বাংলা নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক) বিপরীত
খ) নিকৃষ্ট
গ) বিকৃত
ঘ) অভাব
উত্তর: বিপরীত

2. 'Wisdom' শব্দের বাংলা অর্থ -

ক) জ্ঞান
খ) বুদ্ধি
গ) মেধা
ঘ) প্রজ্ঞা
উত্তর: প্রজ্ঞা

3. 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর-

ক) ইচ্ছাময়
খ) ঐচ্ছিক
গ) ইচ্ছুক
ঘ) অনিচ্ছা
উত্তর: ঐচ্ছিক

4. 'সোনালী কাবিন'-এর রচয়িতা কে?

ক) আল মাহমুদ
খ) হাসান হাফিজুর রহমান
গ) হুমায়ুন আজাদ
ঘ) শক্তি চট্টোপাধ্যায়
উত্তর: আল মাহমুদ

5. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

ক) জগৎ মোহিনী
খ) বসন্তকুমারী
গ) আয়না
ঘ) মোহনী প্রেমদাস
উত্তর: বসন্তকুমারী

6. "বউ কথা কও,বউ কথা কও/ কও কথা অভিমানী / সেধে সেধে কেঁদে কেঁদে / যাবে কত যামিনী " এই কবিতাংশটুকুর কবি কে?

ক) বেনজীর আহমেদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাশ
ঘ) শামসুর রাহমান
উত্তর: কাজী নজরুল ইসলাম

7. কোনটি বিশেষণ বাচক শব্দ?

ক) জীবন
খ) জীবনী
গ) জীবিকা
ঘ) জীবাণু
উত্তর: জীবনী

8. কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি?

ক) ১৯০৩ - ১৯৭৬ ইং
খ) ১৮৮৯ - ১৯৬৬ ইং
গ) ১৮৯৯ - ১৯৭৯ ইং
ঘ) ১৯১০ - ১৯৮৭ ইং
উত্তর: ১৯০৩ - ১৯৭৬ ইং

9. "শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখ,এক বিন্দু দিলেম শিশির।" এ অংশটুকুর মূল প্রতিপাদ্য -

ক) প্রতিদান
খ) প্রত্যুপকার
গ) অকৃতজ্ঞতা
ঘ) অসহিষ্ণুতা
উত্তর: অকৃতজ্ঞতা

10. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

ক) ধন অপেক্ষা মান বড়
খ) তোমাকে দিয়ে কিছু হবে না
গ) ঢং ঢং ঘন্টা বাজে
ঘ) লেখা পড়া কর,নতুবা ফেল করবে
উত্তর: লেখা পড়া কর,নতুবা ফেল করবে

11. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত -

ক) ঘর থেকে ছাড়া - ঘরছাড়া
খ) অরুণের মতো রাঙা - অরুণরাঙা
গ) হাসি মাখা মুখ - হাসিমুখ
ঘ) ক্ষণকাক ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী
উত্তর: হাসি মাখা মুখ - হাসিমুখ

12. 'গোঁফ - খেজুরে ' এই বাগধারাটির অর্থ কি?

ক) আরামপ্রিয়
খ) উদাসীন
গ) নিতান্ত অলস
ঘ) পরমুখাপেক্ষী
উত্তর: নিতান্ত অলস

13. কোন শব্দ বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক) নিখুঁত
খ) আনমনা
গ) অবহেলা
ঘ) নিমরাজী
উত্তর: নিমরাজী

14. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য -

ক) ইউসুফ জোলেখা
খ) রসূল বিজয়
গ) নূরনামা
ঘ) শবে মেরাজ
উত্তর: ইউসুফ জোলেখা

15. 'বটতলার পুঁথি' বলতে কী বুঝায়?

ক) বটতলা নামক স্থানে রচিত কাব্য
খ) মধ্যযুগীয় কাব্যের হস্তলিপিতে পান্ডুলিপি
গ) দো-ভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ) অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
উত্তর: দো-ভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য

16. নিম্নের কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

ক) ডাক্তার ডাক
খ) ঘোড়াকে চাবুক মার
গ) মুসলধারে বৃষ্টি পড়ছে
ঘ) গাড়ি স্টেশন ছেড়েছে
উত্তর: ঘোড়াকে চাবুক মার

17. সমাস ভাষাকে -

ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) ভাষারূপ করে
ঘ) অর্থবোধক করে
উত্তর: সংক্ষেপ করে

18. 'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা কে?

ক) বঙ্কিমচন্দ্র
খ) শরৎচন্দ্র
গ) তারাশঙ্কর
ঘ) নজরুল ইসলাম
উত্তর: শরৎচন্দ্র

19. কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে?

ক) পাকা পাকা আম
খ) ছি ছি করে করছ?
গ) নরম নরম হাত
ঘ) উড়ু উড়ু মন
উত্তর: পাকা পাকা আম

20. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

ক) কেশবচন্দ্র সেন
খ) মওলানা আকরম খাঁ
গ) গিরিশচন্দ্র সেন
ঘ) মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তর: গিরিশচন্দ্র সেন

আশা করি ১০ - ১৫ তম বিসিএস বাংলা এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট