Exams Study Jobs Teachers Students Login

পড়াশোনা মোড

মডেল টেস্ট -৬

BCS Exam
25 টি প্রশ্ন
Pramanik’s Bangla Care
প্রশ্ন 01

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি ?

1) ছেঁড়াতার
2) চাকা
3) বাকী ইতিহাস
4) কী চাহ হে শঙ্খচিল

ব্যাখ্যা

মমতাজউদ্দিন আহমেদ রচিত ‘কী চাহ শঙ্খচিল’ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক। তার রচিত আরও কিছু নাটক- স্বাধীনতা আমার স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা, সাত ঘাটের কানাকড়ি ইত্যাদি।

প্রশ্ন 02

তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি ?

1) কালো বরফ
2) নাঢ়াই
3) অক্টোপাস
4) ক্রীতদাসের হাসি

ব্যাখ্যা

নাঢ়াই’ উপন্যাসটির রচয়িতা শওকত আলী। এই উপন্যাসে তেভাগা আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। তার রচিত আরও কিছু উপন্যাস- পিঙ্গল আকাশ, যাত্রা, প্রদোষে প্রাকৃতজন ইত্যাদি।

প্রশ্ন 03

নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ?

1) যৌগিক ধ্বনি
2) অক্ষর
3) বর্ণ
4) মৌলিক স্বরধ্বনি

ব্যাখ্যা

নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ একবারে একত্রে উচ্চারিত হয়, তাকে অক্ষর বলে। যেমন : ‘স্পন্দন’ শব্দটিতে ‘স্পন’, ‘দন্’—এ দুটি অক্ষর আছে।

প্রশ্ন 04

অপিনিহিতির উদাহরণ কোনটি ?

1) অলাবু > লাবু > লাউ
2) ডেস্ক > ডেসক
3) আজি > আইজ
4) জন্ম-জম্ম

ব্যাখ্যা

পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমনঃ আজি > আইজ, সাধু > সাউধ।

প্রশ্ন 05

‘ডিঙি টেনে বের করতে হবে।’-কোন ধরনের বাক্যের উদাহরণ ?

1) ভাববাচ্য
2) কর্মবাচ্য
3) যৌগিক
4) কর্মকর্তৃবাচ্য

ব্যাখ্যা

যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। যেমন- ডিঙি টেনে বের করতে হবে।

প্রশ্ন 06

উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?

1) বহুব্রীহি
2) পরাণপাখি
3) কালচক্র
4) শশব্যস্ত

ব্যাখ্যা

উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। যেমন- শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত।

প্রশ্ন 07

কোন বানানটি শুদ্ধ ?

1) মনোকষ্ট
2) মনঃকষ্ট
3) মণকষ্ট
4) মনকস্ট

ব্যাখ্যা

মনঃকষ্ট বানানটি শুদ্ধ। এটি সন্ধির মাধ্যমে গঠিত। সন্ধির নিয়মানুসারে কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন- প্রাতঃ + কাল = প্রাতঃকাল, মনঃ + কষ্ট = মনঃকষ্ট, শিরঃ + পীড়া = শিরঃপীড়া ইত্যাদি।

প্রশ্ন 08

‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’- এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে:

1) বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
2) বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
3) বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
4) বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি

ব্যাখ্যা

প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণচিহ্নের (“ ”) অন্তর্ভুক্ত থাকে। পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়। প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে ‘যে’ এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়। যেমন- পরোক্ষ উক্তি: ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ প্রত্যক্ষ উক্তি: বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’। বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন-প্রত্যক্ষ উক্তি: রশিদ বলল, “আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন।” পরোক্ষ উক্ত: রশিদ বলল যে, তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছিলেন।

প্রশ্ন 09

প্রচুর + য = প্রাচুর্য, কোন প্রত্যয় ?

1) কৃৎ প্রত্যয়
2) তদ্ধিত প্রত্যয়
3) বাংলা কৃৎ প্রত্যয়
4) সংস্কৃত কৃৎ প্রত্যয়

ব্যাখ্যা

‘য’ একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ‘য’ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই এবং ঈ- এর লোপ হয়। যথা- সম্ + য = সাম্য, কবি + য = কাব্য, মধুর + য = মাধুর্য, প্রাচী + য = প্রাচ্য।

প্রশ্ন 10

One whose attitude is ‘eat, drink and be merry’ is-

1) materialistic
2) epicurean
3) cynic
4) stoic

ব্যাখ্যা

Materialistic – জড়বাদী, প্রকৃতিবাদী; Epicurean – বিলাসপ্রিয়, রূচিবাগীশ, দৈহিক সুখভোগী; Cynic – ছিদ্রান্বেষী লোক; Stoic – নির্বিকার, বিষয়বিমুখ।

প্রশ্ন 11

‘Call me if you have any problems regarding your work’. Here ‘regarding’ is a/an-

1) gerund
2) apposition
3) preposition
4) conjunction

ব্যাখ্যা

এখানে Pronoun এর আগে regarding শব্দটি বসে preposition এর কাজ করছে তাই এই বাক্যে ‘regarding’ শব্দটি Preposition.

প্রশ্ন 12

‘Come on, it’s time to go home.’ Here ‘home’ is a/an---

1) noun
2) verb
3) adjective
4) adverb

ব্যাখ্যা

Home শব্দটি intransitive verb এর পরে বসে verb কে modify করায় শব্দটি (home) adverb

প্রশ্ন 13

Which one of the following is common gender ?

1) king
2) sovereign
3) emperor
4) queen

ব্যাখ্যা

Sovereign (সর্বভৌমত্ব) শব্দটি common gender. আরও কিছু common gender হলো animal, artist, children, servant, enemy, pupil, neighbor, minister, doctor, employee, singer, peon, musician, dancer etc. King শব্দটি masculine gender এর feminine gender Queen. Emperor শব্দটি masculine gender এর feminine gender empress.

প্রশ্ন 14

Identify the word that can be used as both singular and plural:

1) wood
2) issue
3) fish
4) light

ব্যাখ্যা

fish শব্দটি দ্বারা একটি মাছও বুঝায় আবার বিভিন্ন প্রজাতির মাছও বুঝায় আবার একাধিক মাছও বুঝায়। তাই fish এর singular ও plural form একই হবে।

প্রশ্ন 15

‘The old man was tired of walking.’ Here ‘walking’ is a/an--

1) present participle
2) adjective
3) common noun
4) gerund

ব্যাখ্যা

Preposition এর object হিসেবে noun আকারে verb + ing হলে gerund হবে।

প্রশ্ন 16

Which ‘but’ is a preposition ?

1) It is but right to admit our faults.
2) What can we do but sit and wait?
3) We tried hard, But did not succeed.
4) There is no one but likes him.

ব্যাখ্যা

এখানে but শব্দটি ছাড়া বা ব্যতীত অর্থে preposition হিসেবে ব্যবহৃত হয়েছে ।

প্রশ্ন 17

অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় ?

1) অশোক
2) শশাঙ্ক
3) মেগদা
4) ধর্মপাল

ব্যাখ্যা

অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা অশোক তৃতীয় মৌর্য সম্রাট ছিলেন, যিনি পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেন এবং ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট দাক্ষিণাত্যের কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন। তাঁকে একজন সর্বভারতীয় সম্রাট বলা যায়। তিনি শুধু বর্তমান ভারত ও পার্শ্ববর্তী দেশগুলো শাসনই করেননি বরং এসব অঞ্চলের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন।

প্রশ্ন 18

বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী ?

1) পুণ্ড্র
2) তাম্রলিপ্তি
3) গৌড়
4) হরিকেল

ব্যাখ্যা

প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড্রই ছিল সবচেয়ে প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদ।

প্রশ্ন 19

বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন ?

1) লর্ড কার্জন
2) রাজা পঞ্চম জর্জ
3) লর্ড মাউন্ট ব্যাটেন
4) লর্ড ওয়াভেল

ব্যাখ্যা

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটেনের রাজা ছিলেন ৫ম জর্জ এবং ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তিনি ১৯১২ সালে রাজধানী দিল্লীতে হস্তান্তর করেন।

প্রশ্ন 20

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন ?

1) নওয়াব আবদুল লতিফ
2) স্যার সৈয়দ আহমেদ
3) নওয়াব স্যার সলিমুল্লাহ
4) খাজা নাজিমুদ্দিন

ব্যাখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন নওয়াব সলিমুল্লাহ। শিক্ষাই মুসলমানদের মুক্তির একমাত্র পথ- এ বিবেচনায় গভর্নমেন্ট সর্বান্তকরনে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নওয়াব সলিমুল্লাহ ভারত সচিবের কাছে সুপারিশ করেন। তদনুসারে ১৯১২ সালের ২২ ফেব্রুয়ারি এক ইশতেহারে ভারত সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করা হয়। ১৯২১ সালের জুলাই মাসে যথারীতি এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আরম্ভ হয়। নওয়াব সলিমুল্লাহ তার স্বপ্নে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে যেতে পারেননি। তার অবদানকে স্মরণীয় করার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এর প্রথম নির্মিত হলের নামকরণ করা হয় ‘সলিমুল্লাহ মুসলিম হল’।

প্রশ্ন 21

ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

1) খাজা নাজিম উদ্দীন
2) নুরুল আমিন
3) লিয়াকত আলী খান
4) মোহাম্মদ আলী জিন্নাহ

ব্যাখ্যা

ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দীন। ১৯৫২ সালের ২৬ জানুয়ারি তিনি ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন, “উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।

প্রশ্ন 22

লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন ?

1) ২০-২১ ফেব্রুয়ারি ১৯৭৪
2) ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
3) ২৫-২৬ ফেব্রুয়ারি ১৯৭৪
4) ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪

ব্যাখ্যা

বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের লাহোরে ১৯৭৪-এর ২৩-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। আমাদের বাংলাদেশের জন্য লাহোর শীর্ষ সম্মেলনটি খুব তাৎপর্যপূর্ণ ছিল।

প্রশ্ন 23

কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ?

1) সিপাহী মোস্তফা কামাল
2) ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
3) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
4) সিপাহী হামিদুর রহমান

ব্যাখ্যা

ভারতের ত্রিপুরা রাজ্যের আমসার হাতিমেরছড়া গ্রামে সমাধি ছিল। ১০ ডিসেম্বর, ২০০৭ সালে তাঁর দেহাবশেষ ত্রিপুরা হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরদিন ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

প্রশ্ন 24

বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় ?

1) ৭ মার্চ ১৯৭৩
2) ১৭ মার্চ ১৯৭৩
3) ২৭ মার্চ ১৯৭৩
4) ৭ মার্চ ১৯৭৪

ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ, ১৯৭৩ সালে। ৩০৮টি আসন পেয়ে আওয়ামীলীগ নির্বাচিত হয়।

প্রশ্ন 25

কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় ?

1) অনুচ্ছেদ ৭
2) অনুচ্ছেদ ৭ (ক)
3) অনুচ্ছেদ ৭ (খ)
4) অনুচ্ছেদ ৮

ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান এর অনুচ্ছেদ ৭(খ) অনুযায়ী সংবিধানের প্রস্তাবনা, প্রথম ও দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগের বিধানাবলি সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ বাতিল বা সংশোধন করা যাবে না।

ভুল সংশোধন রিপোর্ট