Exams Study Jobs Teachers Students

বাংলা (৪৫ তম বিসিএস)

BCS Exam 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (৪৫ তম বিসিএস) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

ক) ধ্বনি দৃশ্যমান
খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
ঘ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার ধ্বনি
উত্তর: ধ্বনি দৃশ্যমান

2. স্বরান্ত অক্ষরকে কী বলে?

ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর
উত্তর: মুক্তাক্ষর

3. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
উত্তর: শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

4. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?

ক) পাঞ্জাবি
খ) ফরাসি
গ) গ্রিক
ঘ) স্পেনিশ
উত্তর: গ্রিক

5. 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা চিন্তকের?

ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) মুহম্মদ শহীদুল্লাহ্
গ) মুহম্মদ এনামুল হক
ঘ) সুকুমার সেন
উত্তর: সুকুমার সেন

6. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

ক) মনোএল দ্য আসসুম্পসাঁও
খ) রাজা রামমোহন রায়
গ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তর: মনোএল দ্য আসসুম্পসাঁও

7. উচ্চারণ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

8. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?

ক) পান-ব্যবসায়ী
খ) পর্ণকার
গ) তামসিক
ঘ) বারুই
উত্তর: তামসিক

9. 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

ক) পদান্বয়ী অব্যয়
খ) অনুসর্গ অব্যয়
গ) অনন্বয়ী অব্যয়
ঘ) অনুকার অব্যয়
উত্তর: অনন্বয়ী অব্যয়

10. নিচের কোনটি যৌগিক শব্দ?

ক) প্রবীণ
খ) জেঠামি
গ) সরোজ
ঘ) মিতালি
উত্তর: মিতালি

11. 'সুনামীট তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।- বাক্যটিতে কয়টি ভুল আছে?

ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) ভুল নেই
উত্তর: তিনটি

12. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?

ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ
উত্তর: উপপদ

13. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের শব্দ?

ক) প্রশ্নবাচক
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ
উত্তর: সর্বনাম

14. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

ক) কুটিল
খ) জটিল
গ) বক্র
ঘ) গরল
উত্তর: গরল

15. 'Rank' শব্দের বাংলা পরিভাষা কোনটি?

ক) পদ
খ) পদমর্যাদা
গ) মাত্রা
ঘ) উচ্চতা
উত্তর: পদমর্যাদা

16. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?

ক) প্রবোধচন্দ্র বাগচী
খ) যতীন্দ্র মোহন বাগচী
গ) প্রফুল্ল মোহন বাগচী
ঘ) প্রণয়ভূষণ বাগচী
উত্তর: প্রবোধচন্দ্র বাগচী

17. 'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?

ক) শশাঙ্কদেবের
খ) লক্ষ্মণ সেনের
গ) যশোবর্মনের
ঘ) হর্ষবর্ধনের
উত্তর: লক্ষ্মণ সেনের

18. কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?

ক) ব্রজবুলি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) হিন্দি
উত্তর: ব্রজবুলি

19. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

ক) দৌলত উজির বাহরাম খাঁ
খ) সাবিরিদ খাঁ
গ) সৈয়দ সুলতান
ঘ) সৈয়দ নূরুদ্দীন
উত্তর: সৈয়দ নূরুদ্দীন

20. কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?

ক) রসুল বিজয়
খ) মক্কা বিজয়
গ) রসুলচরিত
ঘ) মক্কানামা
উত্তর: রসুল বিজয়

21. 'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থের রচয়িতা কে?

ক) বিনয় ঘোষ
খ) সুবিনয় ঘোষ
গ) বিনয় ভট্টাচার্য
ঘ) বিনয় বর্মণ
উত্তর: বিনয় ঘোষ

22. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?

ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

23. প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে?

ক) ১৮৫৮ সালে
খ) ১৯৭৮ সালে
গ) ১৮৪৮ সালে
ঘ) ১৮৬৮ সালে
উত্তর: ১৮৫৮ সালে

24. শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?

ক) চতুরঙ্গ
খ) চার অধ্যায়
গ) নৌকাডুবি
ঘ) ঘরে বাইরে
উত্তর: চতুরঙ্গ

25. 'তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু'- এই কবিতাংশটির রচয়িতা কে?

ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত

26. মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?

ক) গো-জীবন
খ) ইসলামের জয়
গ) এর উপায় কী
ঘ) বসন্তকুমারী
উত্তর: গো-জীবন

27. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?

ক) ১০ বছর
খ) ১২ বছর
গ) ১৪ বছর
ঘ) ১৬ বছর
উত্তর: ১৬ বছর

28. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?

ক) ইছামতি
খ) মেঘমল্লার
গ) মৌরিফুল
ঘ) যাত্রাবদল
উত্তর: ইছামতি

29. 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক) যুগ-বাণী
খ) রুদ্র-মঙ্গল
গ) দুর্দিনের যাত্রী
ঘ) রাজবন্দির জবানবন্দি
উত্তর: রুদ্র-মঙ্গল

30. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?

ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
খ) জসীম উদ্দীনকে
গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরকে

31. 'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।'- এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?

ক) শেখ নাসেরকে
খ) শেখ কামালকে
গ) শেখ হাসিনাকে
ঘ) শেখ রেহেনাকে
উত্তর: শেখ কামালকে

32. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?

ক) গাইবান্ধায়
খ) বগুড়ায়
গ) ঢাকায়
ঘ) সিরাজগঞ্জে
উত্তর: গাইবান্ধায়

33. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত 'অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?

ক) স্বরবৃত্ত ছন্দ
খ) অক্ষরবৃত্ত ছন্দ
গ) মাত্রাবৃত্ত ছন্দ
ঘ) গৈরিশ ছন্দ
উত্তর: অক্ষরবৃত্ত ছন্দ

34. 'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক) সৈয়দ শামসুল হক
খ) শামসুর রাহমান
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আহসান হাবীব
উত্তর: শামসুর রাহমান

35. 'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্রন্থটি কার লেখা?

ক) আবুল ফজল
খ) আবদুল কাদির
গ) জাহানারা ইমাম
ঘ) মুশতারি শফী
উত্তর: আবুল ফজল

আশা করি বাংলা (৪৫ তম বিসিএস) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট