Exams Study Jobs Teachers Students

বাংলাদেশ বিষয়াবলী -৩

BCS Exam 30 Questions By Dinajpur govt college

বাংলাদেশ বিষয়াবলী -৩ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?

ক) ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
খ) ২২ মার্চ ১৯৫৮
গ) ২০ এপ্রিল ১৯৬২
ঘ) ২৩ মার্চ ১৯৬৬
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬

2. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক) লাইবেরিয়া
খ) নামিবিয়া
গ) হাইতি
ঘ) সিয়েরা লিওন
উত্তর: সিয়েরা লিওন

3. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'- গানটি কে রচনা করেন?

ক) মুনীর চৌধুরী
খ) জাহির রায়হান
গ) আব্দুল গাফফার চৌধুরী
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী

4. 'তমদ্দুন মজলিশ' কে প্রতিষ্ঠা করেন?

ক) হাজী শরীয়তউল্লাহ
খ) শেরেবাংলা এ কে ফজলুল হক
গ) আবুল কাশেম
ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তর: আবুল কাশেম

5. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

ক) পূর্ববঙ্গ ও বিহার
খ) পূর্ববঙ্গ ও আসাম
গ) পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ) পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
উত্তর: পূর্ববঙ্গ ও আসাম

6. চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?

ক) হিউয়েন সাং
খ) ফা হিয়েন
গ) আই সিং
ঘ) এদের সকলেই
উত্তর: ফা হিয়েন

7. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

ক) শশাঙ্ক
খ) মুর্শিদ কুলি খান
গ) সিরাজউদ্দৌলা
ঘ) আব্বাস আলী মির্জা
উত্তর: মুর্শিদ কুলি খান

8. কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে পরিচিত হয়ে ওঠে?

ক) মৌর্য
খ) গুপ্ত
গ) পাল
ঘ) মুসলিম
উত্তর: মুসলিম

9. বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

ক) সমতট
খ) পুণ্ড্র
গ) বঙ্গ
ঘ) হরিকেল
উত্তর: বঙ্গ

10. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?

ক) পুণ্ড্র
খ) তাম্রলিপি
গ) গৌড়
ঘ) হরিকেল
উত্তর: পুণ্ড্র

11. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কি ধরনের স্যাটেলাইট হবে?

ক) কমিউনিকেশন স্যাটেলাইট
খ) ওয়েদার স্যাটেলাইট
গ) আর্থ অবজারভেশন স্যাটেলাইট
ঘ) নেভিগেশন স্যাটেলাইট
উত্তর: আর্থ অবজারভেশন স্যাটেলাইট

12. বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?

ক) ১ জুন ২০১৪
খ) ১ জুন ২০১৫
গ) ১ জুলাই ২০১৫
ঘ) ১ জুলাই ২০১৬
উত্তর: ১ জুলাই ২০১৫

13. ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত?

ক) ৫.৬৮%
খ) ৯.৯৪%
গ) ৭.৬৬%
ঘ) ৬.৯৪%
উত্তর: ৬.৯৪%

14. বাংলাদেশের জিডিপি-তে কোন খাতে অবদান সবচেয়ে বেশি?

ক) কৃষি
খ) শিল্প
গ) বাণিজ্য
ঘ) সেবা
উত্তর: সেবা

15. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৫ সালে
উত্তর: ১৯৭৪ সালে

16. 'ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?

ক) অনুচ্ছেদ ৩৮
খ) অনুচ্ছেদ ৫০
গ) অনুচ্ছেদ ৪১
ঘ) অনুচ্ছেদ ১০০
উত্তর: অনুচ্ছেদ ৪১

17. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?

ক) চট্টগ্রাম
খ) সিলেট
গ) পঞ্চগড়
ঘ) মৌলভীবাজার
উত্তর: মৌলভীবাজার

18. বাংলাদেশের জুম চাষ কোথায় হয়?

ক) বান্দরবান
খ) ময়মনসিংহ
গ) রাজশাহী
ঘ) দিনাজপুর
উত্তর: বান্দরবান

19. বাংলাদেশ সংবিধানের রক্ষক কে?

ক) জাতীয় সংসদ
খ) শাসন বিভাগ
গ) সুপ্রিম কোর্ট
ঘ) আইন মন্ত্রণালয়
উত্তর: সুপ্রিম কোর্ট

20. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

ক) ১৮ নভেম্বর ১৯৯৯
খ) ১৭ নভেম্বর ১৯৯৯
গ) ১৯ নভেম্বর ২০০১
ঘ) ২০ নভেম্বর ২০০১
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯

21. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?

ক) ব্যথার দান
খ) দোলনচাঁপা
গ) শিউলি মালা
ঘ) সোনার তরী
উত্তর: সোনার তরী

22. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

ক) তাজউদ্দিন আহমেদ
খ) এ এইচ এম কামরুজ্জামান
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) এম মনসুর আলী
উত্তর: এ এইচ এম কামরুজ্জামান

23. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করা হয়?

ক) ৭ জন
খ) ৬৮ জন
গ) ১৭৫ জন
ঘ) ৪২৬ জন
উত্তর: ১৭৫ জন

24. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

25. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন?

ক) সবুজপত্র
খ) শনিবারের চিঠি
গ) কল্লোল
ঘ) ধুমকেতু
উত্তর: ধুমকেতু

26. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা—

ক) ২০
খ) ৩২
গ) ৪৮
ঘ) ৫০
উত্তর: ৫০

27. বাংলাদেশের সরকার পদ্ধতি—

ক) এককেন্দ্রিক
খ) যুক্তরাষ্ট্রীয়
গ) রাজতন্ত্র
ঘ) রাষ্ট্রপতিশাসিত
উত্তর: এককেন্দ্রিক

28. কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?

ক) ৪৪
খ) ৪৭
গ) ১০২
ঘ) ১০৩
উত্তর: ১০২

29. BSTI-এর পূর্ণরূপ কি?

ক) Bangladesh Salt Testing Institute
খ) Bangladesh Strategic Training Institute
গ) Bangladesh Standards and Testing Institution
ঘ) Bangladesh Society for Telecommunication and Information
উত্তর: Bangladesh Standards and Testing Institution

30. নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি?

ক) ১৯৭৭
খ) ২০০৮
গ) ২০১৫
ঘ) ২০১৯
উত্তর: ২০১৫

আশা করি বাংলাদেশ বিষয়াবলী -৩ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট