Exams Study Jobs Teachers Students Login

পড়াশোনা মোড

মডেল টেস্ট -৮

BCS Exam
35 টি প্রশ্ন
Pramanik’s Bangla Care
প্রশ্ন 01

বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে ?

1) বিভক্তি
2) কারক
3) প্রত্যয়
4) অনুসর্গ

ব্যাখ্যা

বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন- কে, রে, এ, য়, তে, এতে, দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে প্রভৃতি। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। যেমন- কৃ + তা = কর্তা; বচ + ক্তি = উক্তি; শুচ + ঘঞ = শোক; মনু + ষ্ণ = মানব; এখানে তা, ক্তি, ঘঞ ও ষ্ণ হলো প্রত্যয়। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন- প্রতি, বিনা, বিনে, বিহনে, হেতু, মাঝে, মধ্যে, পরে, তরে, পানে, পাছে, ভেতর, নিকট, অধিক, সহ, বই, অবধি, ইত্যাদি।

প্রশ্ন 02

‘গির্জা’ কোন ভাষার অন্তগর্ত শব্দ ?

1) ফারসি
2) পর্তুগিজ
3) ওলন্দাজ
4) পাঞ্জাবি

ব্যাখ্যা

পর্তুগিজ ভাষা হতে আগত অন্যান্য বাংলা শব্দ হলো আলকাতরা, আলপিন, আলমারি, পেরেক, জানালা, বারান্দা, কামরা, ইংরেজ, গুদাম, গির্জা, পাদ্রি, কেরানি, আয়া, পেঁপে, পেয়ারা, আতা, আচার, পাউরুটি, তামাক, বোতাম, ফিতা, টুপি, সেমিজ, কামিজ, সাবান, তোয়ালে, গামলা, বালতি ইত্যাদি।

প্রশ্ন 03

‘অভিরাম’ শব্দের অর্থ কী ?

1) বিরামহীন
2) বালিশ
3) চলন
4) সুন্দর

ব্যাখ্যা

‘অভিরাম’ শব্দটি সংস্কৃত উপসর্গ যোগে গঠিত। এর অর্থ মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক। বিরামহীন শব্দের অর্থ বিরতিহীন। বালিশ শব্দের অর্থ উপাধান । চলন অর্থ গমন, ভ্রমণ, প্রথা, ধারা, রীতি, রেওয়াজ।

প্রশ্ন 04

দুধের মাছি- বাগধারা শব্দটির অর্থ কী ?

1) সুসময়ের বন্ধু
2) সুসময়ের সঞ্চয়
3) শরতের শোভা
4) শরতের শিউলি ফুল

ব্যাখ্যা

শরতের শিশির, দুধের মাছি, সুখের পায়রা বাগধারাগুলোর অর্থ সুসময়ের বন্ধু।

প্রশ্ন 05

‘প্রোষিতভর্তৃকা’ - শব্দটির অর্থ কী ?

1) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
2) ভর্ৎসনাপ্রাপ্ত
3) ভূমিতে প্রোথিত তরুমূল
4) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে

ব্যাখ্যা

এককথায় প্রকাশ: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে – প্রোষিতভর্তৃকা। যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী- চিরন্ট। যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে – প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য। ভর্ৎসনাপ্রাপ্ত যে নারী – ভর্ৎসিতা।

প্রশ্ন 06

‘Attested’- এর বাংলা পরিভাষা কোনটি ?

1) সংলগ্ন/সংলাগ
2) সত্যায়ন
3) প্রত্যয়িত
4) সত্যায়িত

ব্যাখ্যা

বাংলা একাডেমি English- Bangla Dictionary ও আধুনিক বাংলা অভিধান অনুযায়ী Attested অর্থ সত্যায়িত/প্রত্যয়িত। অন্যদিকে বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা গ্রন্থ অনুযায়ী Attested – এর পরিভাষা সত্যায়িত ও Certified- এর পরিভাষা প্রত্যয়িত। এছাড়া ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা গ্রন্থ অনুযায়ী Attested- এর বাংলা পরিভাষা প্রত্যয়িত।

প্রশ্ন 07

‘জোছনা’ কোন শ্রেণির শব্দ ?

1) যৌগিক
2) তৎসম
3) দেশি
4) অর্ধ-তৎসম

ব্যাখ্যা

বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। যেমন- জোছনা , ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত- এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, তাদেরকে তৎসম শব্দ বলে। যেমন- চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে। এসব শব্দকে দেশি বলা হয়। যেমন- কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন- গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।

প্রশ্ন 08

‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-

1) সর্বাঙ্গ + ঈন্
2) সর্ব + ঙ্গীন
3) সর্ব + অঙ্গীন
4) সর্বঙ্গ + ঈন

ব্যাখ্যা

ঈন্ প্রত্যয়যোগে গঠিত শব্দ – সর্বাঙ্গ + ঈন্ = সর্বাঙ্গীণ, কুল + ঈন্ = কুলীন, সমকাল + ঈন্ = সমকালীন, সর্বজন + ঈন্ = সর্বজনীন।

প্রশ্ন 09

উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তগর্ত নয় ?

1) পদ্মাবতী
2) ময়মনসিংহ গীতিকা
3) ইউসুফ জুলেখা
4) লাইলী মজনু

ব্যাখ্যা

বাংলাদেশে লোকগীতিকাগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যথা : ১. নাথগীতিকা ২. ময়মনসিংহ গীতিকা ও ৩. পূর্ববঙ্গ গীতিকা। ‘ময়মনসিংহ গীতিকা’র পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে এবং তা সম্পাদনা করেন ড. দীনেশচন্দ্র সেন। পুঁথি সাহিত্যের অন্তর্গত ইউসুফ জোলেখা’, ‘পদ্মাবতী’, ও ‘লাইলী মজনু’ কাব্যের রচিয়তা যথাক্রমে ফকির গরীবুল্লাহ, আলাওল ও দৌলত উজির বাহরাম খান। উল্লেখ্য, ‘ইউসুফ জোলেখা’ নামে শাহ মুহম্মদ সগীর ও আবদুল হাকিমও কাব্য রচনা করেন। ময়মনসিংহ গীতিকা বাংলা লোকগীতির একটি ভাগ।

প্রশ্ন 10

জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :

1) ফকির গরীবুল্লাহ
2) নরহরি চক্রবর্তী
3) বিপ্রদাস পিপিলাই
4) বৃন্দাবন দাস

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের মধ্যযুগের গতানুগতিক ধারায় জীবনী সাহিত্য এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। জীবনী সাহিত্যের রচয়িতাগণের উদ্দেশ্য ছিল চৈতন্যদেবের মহান জীবনকাহিনি বর্ণনার মাধ্যমে বৈষ্ণব ধর্মের প্রচার এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজের গৌরব প্রতিষ্ঠা করা। বাংলা সাহিত্যে জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন বৃন্দাবন দাস। তিনি বাংলা ভাষায় শ্রীচৈতন্যের প্রথম জীবনীকাব্য ‘শ্রীচৈতন্যভাগবত’ রচনা করেন। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ। মনসামঙ্গলের অন্যতম কবি বিপ্রদাস পিপিলাই। তার রচিত কাব্য ‘মনসাবিজয়’। বৃন্দাবন দাস ছাড়াও নরহরি সরকার, রঘুনাথ দাস, মুরারি গুপ্ত, লোচনদাস, কৃষ্ণদাস কবিরাজ প্রমুখ কবি জীবনীকাব্য রচনায় উল্লেখযোগ্য অবদান রাখেন। Prev

প্রশ্ন 11

বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন–

1) রবীন্দ্রনাথ ঠাকুর
2) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
3) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
4) প্যারীচাঁদ মিত্র

ব্যাখ্যা

প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর কর্তৃক ১৮৫৮ সালে রচিত ‘আলালের ঘরের দুলাল’কে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে অবহিত করা হয়। সাধু ও কথ্য ভাষার মিশ্রণে আলালী ভাষায় তিনি এ উপন্যাস রচনা করেন। কিন্তু এ উপন্যাসটি সার্থক উপন্যাসে পরিণত হতে পারেনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৬৫ সালে রচনা করেন ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস যেটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও কিছু উপন্যাস রচনা করে বাংলা উপন্যাসের জগতকে সমৃদ্ধ করেন। তার রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো- আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, মৃণালিনী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ ইত্যাদি। আনন্দমঠ, দেবী চৌধুরাণী ও সীতারামকে তার ত্রয়ী উপন্যাস বলা হয়।

প্রশ্ন 12

‘Please write to me at the above address.’ The word ‘above’ in this sentence is a/an-

1) noun
2) adjective
3) pronoun
4) adverb

ব্যাখ্যা

Article এরপর দুটি শব্দ থাকলে শেষের শব্দটি noun এবং পূর্বেরটি adjective হয়। article + noun, Article + adjective + noun, Article + Adverb + Adjective + noun। তাই above এখানে adjective

প্রশ্ন 13

In which sentence is the word ‘past’ used as a preposition ?

1) I look back on the past without regret.
2) Writing letters is a thing of the past.
3) I called out to him as he ran past.
4) Tania was a wonderful singer, but she’s past her prime.

ব্যাখ্যা

Tania was a wonderful singer, but she’s past her prime বাক্যে past শব্দটি preposition, কারণ past শব্দটি noun- এর পূর্বে বসে বাক্যে অন্য word- এর সাথে সম্পর্ক নির্দেশ করছে। তাছাড়া প্রথম দুটি বাক্যে past noun আর তৃতীয় বাক্যে past adverb, কারণ past শুধু verb- এর সাথে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন 14

The word ‘sibling’ means –

1) a brother
2) a sister
3) a brother or sister
4) an infant

ব্যাখ্যা

Sibling শব্দটির বাংলা অর্থ একই পিতামাতার সন্তান; ভাই বা বোন। সুতরাং sibling অর্থ a brother or sister.

প্রশ্ন 15

Fill in the blank: As she was talking he suddenly broke ___, saying, ‘That’s a lie’

1) off
2) in
3) down
4) into

ব্যাখ্যা

‘Break in phrasal verb- এর অর্থ কথার মাঝে কথা বলা; চলমান কোনো কিছুতে হস্তক্ষেপ করা। সুতরাং শূন্যস্থানে in বসবে। Break off অর্থ সাময়িকভাবে থামা; বিরতি গ্রহণ, Break down অর্থ ভেঙে পড়া আর Break into অর্থ বলপূর্বক প্রবেশ করা।

প্রশ্ন 16

Fill in the blank : You may go for a walk if you feel __ it.

1) about
2) on
3) like
4) for

ব্যাখ্যা

মাঝে মাঝে like preposition হিসেবে ব্যবহৃত হয়। Feel like something অর্থ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনো কিছুর প্রত্যাশা করা।I feel like reading । Like যোগে বাক্যটির বাংলা : যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে তুমি হাঁটতে যেতে পার।

প্রশ্ন 17

Identify the word which is spelt incorrectly :

1) Consciencious
2) Perseverance
3) Convalescence
4) Maintenance

ব্যাখ্যা

ভুল বানান বিশিষ্ট শব্দ হলো Consciencious । শব্দটির শেষের c কে t তে রূপান্তর করলে word টি সঠিক হবে। Con-scientious শব্দটির অর্থ বিবেকবুদ্ধিসম্পন্ন। তাছাড়া Perse-verance অর্থ অধ্যবসায়, Convalescence অর্থ রোগমুক্তির পর স্বাস্থ্যের ক্রমোন্নতি আর Maintenance অর্থ রক্ষণাবেক্ষণ।

প্রশ্ন 18

‘You look terrific in that dress!’ The word ‘terrific' in the above sentence means-

1) excellent
2) funny
3) very ugly
4) horrible

ব্যাখ্যা

Terrific শব্দের অর্থ frightful/Extraordinary, extremely good, Excellent (see → merriam-webster dietionary) বাক্যের অর্থ : ঐ পোশাকে তোমাকে চমৎকার দেখায়! অন্যদিকে funny অর্থ অদ্ভুত, very ugly অর্থ খুব কুৎসিত এবং horrible অর্থ বীভৎস।

প্রশ্ন 19

Which one of the following words is masculine ?

1) Mare
2) Lad
3) Pillow
4) Pony

ব্যাখ্যা

Option গুলোর মধ্যে masculine (পুরুষবাচক) শব্দ হলো lad যার অর্থ বালক; কিশোর; ছোকরা। Option – এর বাকি তিনটি শব্দ Mare অর্থ ঘোটকী; মাদি ঘোড়া, Pillow অর্থ বালিশ এবং Pony অর্থ টাট্টুঘোড়া।

প্রশ্ন 20

Which of the following is not an American poet ?

1) Robert Frost
2) W. B. Yeats
3) Emily Dickinson
4) Langston Hughes

ব্যাখ্যা

W. B. Yeats হলেন একজন আইরিশ কবি, নাট্যকার ও সমালোচক। তার কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো- The Lake Isle of Innisfree, The Second Coming, Easter 1916, The Celtic Twilight ইত্যাদি।

প্রশ্ন 21

Willim Shakespeare was born in -

1) 1616
2) 1664
3) 1564
4) 1493

ব্যাখ্যা

William Shakespeare ১৫৬৪ সালের ২৩ এপ্রিল ইংল্যান্ড এর Stanford of Avon- এ জন্মগ্রহণ করেন এবং ১৬১৬ সালের ২৩ এপ্রিল ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে Bard of Avon এবং ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয়।

প্রশ্ন 22

‘Sweet Helen make me immortal with a kiss.’ The sentence has been taken from the play-

1) Remeo and Juliet
2) Caesar and Cleopatra
3) Doctor Faustus
4) Antony and Cleopatra

ব্যাখ্যা

প্রদ্ত্ত বাক্যটি English নাট্যকার, কবি এবং অনুবাদক Christopher Marlowe- এর নাটক Doctor Faustus থেকে নেওয়া হয়েছে। Christopher Marlowe কে Father of English Tragedy বলা হয়।

প্রশ্ন 23

আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন ?

1) ১৪৯৮-১৫১৬ খ্রিস্টাব্দ
2) ১৪৯৮-১৫১৭ খ্রিস্টাব্দ
3) ১৪৯৮-১৫১৮ খ্রিস্টাব্দ
4) ১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দ

ব্যাখ্যা

মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি, বাংলার আকবর খ্যাত আলাউদ্দিন হোসেন শাহ ১৪৯৩ সালে বাংলার মসনদে অধিষ্ঠিত হন। এর পূর্বে তিনি হাবসী শাসনকালে প্রধানমন্ত্রী ছিলেন। হাবসী শাসনামলে তিনি বাংলায় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। পশ্চিম সীমান্তে লোদী সম্রাট সিকান্দারের সাথে শান্তি স্থাপিত হলে উত্তর-বিহার বাংলার শাসনাধীন হয়। পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পর তিনি ১৪৯৮ সালে রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষায় কামতাপুর রাজ্যে অভিযান চালিয়ে সফল হন। রাজধানী হাজো দখল করে নেন। ফলে হাজো পর্যন্ত সমগ্র অঞ্চল বাংলার সঙ্গে সংযুক্ত হয়। এ দৃষ্টিকোণ থেকে আলাউদ্দিন হোসেন শাহ ১৪৯৩ সালে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলেও তিনি বৃহত্তর বাংলা শাসন করেন ১৪৯৮-১৫১৯ সাল পর্যন্ত। তবে তার শাসনকালের ব্যাপ্তি ছিল ১৪৯৩-১৫১৯।

প্রশ্ন 24

প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ?

1) অশোক মৌর্য
2) চন্দ্রগুপ্ত মৌর্য
3) সমুদ্র গুপ্ত
4) এর কোনোটিই না

ব্যাখ্যা

ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম ‘মৌর্য সাম্রাজ্য’। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২৮ অব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনিই ভারতের প্রথম সম্রাট (খ্রিস্টপূর্ব ৩২৮ -৩০০ অব্দ)। চন্দ্রগুপ্ত মৌর্যে এর পরে সম্রাট হন তার পুত্র বিম্বিসার। বিম্বিসারের পরে তার পুত্র সম্রাট অশোক খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দে সিংহাসনে আরোহণ করেন। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধধর্ম গ্রহণ করেন। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। তিনি প্রাচীন ভারতের নেপোলিয়ন নামে পরিচিত।

প্রশ্ন 25

ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-

1) পর্তুগিজরা
2) ইংরেজরা
3) ওলন্দাজরা
4) ফরাসিরা

ব্যাখ্যা

১৪৯৮ সালের ২৭ মে পর্তুগিজ দুঃসাহসিক নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা-অন্তরীপ অতিক্রম করে তিনটি বাণিজ্য তরী নিয়ে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে আগমন করেন। তারা ১৫১৬ সালে প্রথম বাংলায় আসে। স্বল্প সময়ের মধ্যে এই ইউরোপীয় বণিকরা ১৫৩৮ সালে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতিও লাভ করে। অর্থাৎ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম আগমন করে। ওলন্দাজ বা ডাচরা বাংলায় আসে ১৬০২ সালে। ইংরেজরা আসে ১৬০৮ সালে এবং সবশেষে ১৬৬৪ সালে বাংলায় আগমন করে ফরাসিরা।

প্রশ্ন 26

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল ?

1) যুক্তরাজ্য
2) ফ্রান্স
3) যুক্তরাষ্ট্র
4) সোভিয়েত ইউনিয়ন

ব্যাখ্যা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের বিজয় সুনিশ্চিত ঠিক তখনই ৪ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি জর্জ এইচ বুশ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পেশ করে। সোভিয়েত ইউনিয়ন প্রতিনিধি এ প্রস্তাবকে ‘একতরফা’ বলে অভিহিত করে প্রস্তাবটিতে ভেটো প্রদান করে। পরদিন ৫ ডিসেম্বর আরো আটটি দেশের পক্ষ থেকে পাক-ভারত যুদ্ধবিরতি প্রস্তাব আনলে সোভিয়েত ইউনিয়ন তাতে পুনরায় ভেটো প্রদান করে। এভাবে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে অবস্থান করে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করে।

প্রশ্ন 27

‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন ?

1) লর্ড কার্জন
2) লর্ড ওয়াভেল
3) লর্ড মাউন্ট ব্যাটেন
4) লর্ড লিনলিথগো

ব্যাখ্যা

ভারতের ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন। এ বিভক্তির মাধ্যমে সমগ্র বাংলাকে ‘পূর্ব বাংলা ও আসাম’ এবং ‘পশ্চিম বাংলা’ নামে দুটি প্রদেশে পরিণত করা হয়। পূর্ব বাংলা ও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ। পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয়েছিল পশ্চিম বাংলা প্রদেশ। ১৯৪৭ সালের ভারত ভাগের সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

প্রশ্ন 28

বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?

1) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
2) সিলেটের বনভূমি
3) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
4) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

ব্যাখ্যা

বাংলাদেশের বনভূমিকে প্রধানত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি; ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি ও গরান বা স্রোতজ বনভূমি (সুন্দরবন) এ তিন ভাগে ভাগ করা হয়। মধুপুর ও ভাওয়ালের বনভূমি ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমির অন্তর্ভুক্ত। এর আয়তন প্রায় ৮৭৫ বর্গ কিমি। শাল জাতীয় এক ধরনের গজারী এ বনভূমির প্রধান বৃক্ষ। পার্বত্য চট্টগ্রামের বনভূমির প্রধান বৃক্ষ গর্জন, জারুল, শিমুল, গামার ইত্যাদি। খুলনা বরিশাল ও পটুয়াখালীর বনভূমির প্রধান বৃক্ষ গেওয়া, ধুন্দল, কেওড়া ইত্যাদি।

প্রশ্ন 29

বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় ?

1) ফরিদপুর
2) রংপুর
3) জামালপুর
4) শেরপুর

ব্যাখ্যা

বিবিএস কর্তৃক প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৯ অনুযায়ী ফরিদপুর জেলায় পাট উৎপাদিত হয়েছে ৯,২৬,৮৪৯ বেইল বা ৩২,৪৩,৯৭১.৫ মন ( ১ বেইল= ৩.৫ মন)। জামালপুরে পাট উৎপাদনের পরিমাণ ৪,৬৯,০৪৭ বেইল (৬ষ্ঠ)। রংপুরে পাট উৎপাদিত হয়েছে ১,৩৭,৬৪০ বেইল।

প্রশ্ন 30

গারো উপজাতি’ কোন জেলায় বাস করে ?

1) পার্বত্য চট্টগ্রাম
2) সিলেট
3) ময়মনসিংহ
4) টাঙ্গাইল

ব্যাখ্যা

বাংলাদেশের অন্যতম উপজাতি গারো। ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের মূল ঘাঁটি। তাছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায়ও গারোরা বাস করে। পার্বত্য চট্টগ্রাম জেলায় চাকমা, মারমা, মুরং, ত্রিপুরাসহ মোট ১১ টি উপজাতি বাস করে।

প্রশ্ন 31

P = {x:x,12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x:x,3 এর গুণিতক এবং x ≤ 12} হলে, P - Q কত ?

1) {1,2,4}
2) {1,,3,4}
3) {1,,2,6}
4) {1,,3,6}

ব্যাখ্যা

এখানে, P ={ 1,2,3,4,6,12} আবার, Q = {3,6,9,12} [যেহেতু x ≤ 12] ∴P-Q = {1,2,3,4,6,12}-{3,6,9,12} = { 1,2,4}

প্রশ্ন 32

Bluetooth কিসের উদাহরণ ?

1) Personal Area Network
2) Local Area Network
3) Virtual Private Network
4) কোনটিই নয়

ব্যাখ্যা

ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ককে Personal Area Network (PAN) বলা হয়। যেমন- ব্লুটুথ, ইনফ্রারেড ডেটা এসোসিয়েশন (IrDA) ইত্যাদি। এভাবে কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্কও এ ধরনের নেটওয়ার্ক।

প্রশ্ন 33

ডিমে কোন ভিটামিন নেই ?

1) ভিটামিন-এ
2) ভিটামিন-বি
3) ভিটামিন-সি
4) ভিটামিন-ডি

ব্যাখ্যা

ডিমে ভিটামিন সি নেই। ডিমের মধ্যে ভিটামিন- A, B, D ও E বিদ্যমান রয়েছে। ভিটামিন-সি রয়েছে টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারি যেমন- কমলালেবু, বাতাবিলেবু, পাতিলেবু, আনারস, আঙ্গুর, আম, জাম, আমলকি, টমেটো, শাক, বরবটি প্রভৃতিতে।

প্রশ্ন 34

ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি ?

1) আইসোটোন
2) আইসোটোপ
3) আইসোবার
4) আইসোমার

ব্যাখ্যা

ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট ৬০ আইসোটোপ ব্যবহার করা হয়।

প্রশ্ন 35

খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে-

1) অক্সিজেন
2) কার্বন-ডাই-অক্সাইড
3) নাইট্রোজেন
4) জলীয় বাষ্প

ব্যাখ্যা

বায়ু ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ কিছুই বাঁচতে পারে না। আমরা যে শুধু শ্বাসকার্যে বায়ু ব্যবহার করি তা নয়, বায়ু সমগ্র উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য খাদ্য যোগায়। আমাদের নিঃশ্বাস থেকে প্রতি মুহূর্তে বায়ুমণ্ডলে প্রচুর কার্বন ডাই-অক্সাইড যোগ হচ্ছে। উদ্ভিদ তাদের খাদ্য তৈরির জন্য বায়ু থেকে এই কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করছে এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করছে।

ভুল সংশোধন রিপোর্ট