1. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
ক)
সাধুরীত
খ)
চলিত রীতি
গ)
কথ্য রীতি
ঘ)
বানান রীতি
উত্তর:
চলিত রীতি
ব্যাখ্যা:
ভাষার চলিত রীতি তদ্ভব শব্দবহুল।
2. অনুবাদ কোনটির সহায়ক?
ক)
ভাষার উন্নতি
খ)
জ্ঞান চর্চার
গ)
ভাষার শৃঙ্খলার
ঘ)
কাব্য রচনা
উত্তর:
জ্ঞান চর্চার
ব্যাখ্যা:
অনুবাদ জ্ঞান চর্চার সহায়ক।
3. 'চৌচালা 'কোন সমাসের উদাহরণ?
ক)
বহুব্রীহি
খ)
দিগু
গ)
তৎপুরুষ
ঘ)
কর্মধারয়
উত্তর:
বহুব্রীহি
ব্যাখ্যা:
চৌচালা= চৌ (চার)চাল আছে যার ।এটি বহুব্রীহি সমাসের উদাহরণ।
4. সমাসের রীতি কোন ভাষা হতে এসেছে?
ক)
হিন্দি
খ)
সংস্কৃত
গ)
প্রাকৃত
ঘ)
ইংরেজি
উত্তর:
সংস্কৃত
5. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
ক)
ছেলেরা ফুটবল খেলছে
খ)
মুষলধারে বৃষ্টি পড়ছে
গ)
বাঘে- মহিষে এক ঘাটে জল খায়
ঘ)
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
উত্তর:
বাঘে- মহিষে এক ঘাটে জল খায়
ব্যাখ্যা:
যখন দুই জন কর্তা একই সাথে একই কাজ করে তখন তাদেরকে ব্যতিহারকর্তা বলে।
6. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক)
নিষ্কর
খ)
পরস্পর
গ)
সন্তাপ
ঘ)
ষষ্ঠ
উত্তর:
পরস্পর
ব্যাখ্যা:
পরস্পর, বনস্পতি ,বৃহস্পতি ইত্যাদি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ।
7. লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)
লো+অন
খ)
লো+ বন
গ)
ল+ বন
ঘ)
লৈ+বন
উত্তর:
লো+অন
8. 'For good ' এর সঠিক অর্থ কোনটি?
ক)
ভালো হওয়া
খ)
গড়ি মসি
গ)
ক্ষণতরে
ঘ)
চিরতরে
উত্তর:
চিরতরে
ব্যাখ্যা:
এটি একটি ইংরেজি phrase।
9. বাড়ি বা রাস্তার নাম্বার এর পাশে কোন চিহ্ন বসে?
ক)
হাইফেন
খ)
কমা
গ)
দাড়ি
ঘ)
লোপ চিহ্ন
উত্তর:
কমা
ব্যাখ্যা:
বাড়ি /রাস্তা/ সম্বন্ধনের পরে কমা চিহ্ন বসে।
10. 'ভূষণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক)
একই স্বভাবের
খ)
মূর্খ
গ)
কপট ব্যক্তি
ঘ)
দীর্ঘজীবী
উত্তর:
দীর্ঘজীবী
11. কোনটি সঠিক বানান?
ক)
সমীচীন
খ)
সমিচিন
গ)
সমীচিন
ঘ)
সমিচীন
উত্তর:
সমীচীন
ব্যাখ্যা:
সমীচীন অর্থ উচিত বা যথাযথ
12. খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি ?
ক)
মহাজন
খ)
পরতন্ত্র
গ)
তিরোভাব
ঘ)
শাস
উত্তর:
মহাজন
13. পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি?
ক)
শৈল
খ)
অদ্রি
গ)
মেদিনী
ঘ)
অচল
উত্তর:
মেদিনী
ব্যাখ্যা:
মেদিনী শব্দের অর্থ পৃথিবী।
14. 'হরতাল' কোন ভাষার শব্দ?
ক)
গুজরাটি
খ)
তুর্কি
গ)
পর্তুগি
ঘ)
বার্মিজ
উত্তর:
গুজরাটি
15. অনূঢ়া কোনটির বাক্য সংকোচন?
ক)
যে নারীর কোন সন্তান হয় না
খ)
যে নারী বীর সন্তান প্রসব করে
গ)
যে নারীর সন্তান বাঁচে না
ঘ)
যে মেয়ের বিয়ে হয়নি
উত্তর:
যে মেয়ের বিয়ে হয়নি
16. কোনটির স্ত্রী লিঙ্গ ভিন্ন শব্দ?
ক)
বিদ্বান
খ)
গায়ক
গ)
কোকিল
ঘ)
দাদা
উত্তর:
বিদ্বান
ব্যাখ্যা:
বিদ্বান শব্দটি তৎসম পুরুষবাচক শব্দ।
17. দীপ্তি পাচ্ছে এমন --এক কথায় কি হবে?
ক)
দ্বীপ্যমান
খ)
দীপ্তমান
গ)
দীপ্যমান
ঘ)
দেদীপ্য মান
উত্তর:
দীপ্যমান
18. কোনটির শুধুমাত্র স্ত্রী বাচক শব্দ হয়?
ক)
সন্তান
খ)
সৎ মা
গ)
ঢাকী
ঘ)
ঘোষজা
উত্তর:
সৎ মা
19. চাঁদ এর সমার্থক শব্দ কোনটি?
ক)
সবিতা
খ)
তপন
গ)
আদিত্য
ঘ)
বিধু
উত্তর:
আদিত্য
20. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক)
কোলন
খ)
সেমিকোলন
গ)
ড্যাশ
ঘ)
কমা
উত্তর:
কোলন