1. ভাষার মূল উপকরণ-
a) বর্ণ
b) শব্দ
c) বাক্য
d) ধ্বনি
Answer: বাক্য
2. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
a) এন. বি হ্যালহেড
b) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
c) উইলিয়াম কেরী
d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Answer: এন. বি হ্যালহেড
3. "ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও" এই মন্তব্যটি কোন ভাষা চিন্তকের?
a) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
b) মুহাম্মদ এনামুল হক
c) মুহাম্মদ শহীদুল্লাহ
d) সুকুমার সেন
Answer: সুকুমার সেন
4. কোন দুটি অঘোষ ধ্বনি?
a) চ,ছ
b) ড,ঢ
c) ব,ভ
d) দ,ধ
Answer: চ,ছ
5. ক্ষ কে ভাঙলে কোনটি হয়?
a) ষ+ক
b) ক+খ
c) ক+ষ
d) খ+খ
Answer: ক+ষ
6. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি
a) ৭টি
b) ৯টি
c) ১০টি
d) ৮টি
Answer: ৮টি
7. অপিনিহিতির উদাহরণ কোনটি
a) আজি> আইজ
b) ডেস্ক >ডেক্স
c) জন্ম>জম্ম
d) গ্রাম> গেরাম
Answer: আজি> আইজ
8. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি
a) পিশাচ >পিচাশ
b) স্কুল >ইস্কুল
c) আজি> আইজ
d) পাকা> পাক্কা
Answer: পিশাচ >পিচাশ
9. ফাল্গুন> ফাগুন -কিসের উদাহরণ?
a) ব্যঞ্জন বিকৃতি
b) ব্যঞ্জন চ্যুতি
c) অন্তর্হতি
d) অভিশ্রুতি
Answer: অন্তর্হতি
10. "শিরচ্ছেদ" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
a) শির+ছেদ
b) শিরশ+ছেদ
c) শিরঃ+ছেদ
d) শির+উচ্ছেদ
Answer: শিরঃ+ছেদ
11. “উদ্ধার” শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
a) উদ্ + ধার
b) উৎ + হার
c) উদ + হার
d) উঃ+ ধার
Answer: উৎ + হার
12. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
a) অনুচ্ছেদ
b) আশ্চর্য
c) সদ্যজাত
d) বিদ্যালয়
Answer: আশ্চর্য
13. "বাবা" কোন ভাষার শব্দ?
a) তৎসম
b) তুর্কি
c) তদ্ভব
d) ফারসি
Answer: তুর্কি
Read More:
14. "হরতাল" কোন ভাষা থেকে আগত শব্দ?
a) পর্তুগিজ
b) হিন্দি
c) গুজরাটি
d) ফরাসি
Answer: গুজরাটি
15. কোনটি যৌগিক শব্দ
a) প্রবীণ
b) জেঠামি
c) সরোজ
d) মিতালি
Answer: মিতালি
16. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি
a) সাহেব
b) কবিরাজ
c) বেয়াই
d) সঙ্গী
Answer: কবিরাজ
17. সমিতি কোন লিঙ্গ
a) ক্লীব লিঙ্গ
b) পুংলিঙ্গ
c) স্ত্রীলিঙ্গ
d) উভয় লিঙ্গ
Answer: ক্লীব লিঙ্গ
18. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
a) বেয়াইন
b) সতীন
c) মায়াবিনী
d) প্রিয়া
Answer: সতীন
19. নিচের কোন বাক্যে একবচন ব্যবহার হয়েছে?
a) ছেলেরা মাঠে খেলছে
b) পাখিরা উড়ছে
c) একটি মেয়ে গান গাইছে
d) গাছগুলো বড়
Answer: একটি মেয়ে গান গাইছে
20. কোন বাক্যটি অশুদ্ধ
a) মানুষ মরণশীল
b) সব মানুষই মরণশীল
c) মানুষেরা মরণশীল
d) সকল মানুষেরাই মরণশীল
Answer: সকল মানুষেরাই মরণশীল
21. কোন বাক্যটি শুদ্ধ?
a) শিক্ষকগণ বিদ্যালয়ে উপস্থিত আছেন
b) শিক্ষকমণ্ডলী বিদ্যালয়ে উপস্থিত আছেন
c) শিক্ষকগণরা বিদ্যালয়ে উপস্থিত আছেন
d) শিক্ষকবৃন্দরা বিদ্যালয়ে উপস্থিত আছেন
Answer: শিক্ষকমণ্ডলী বিদ্যালয়ে উপস্থিত আছেন
22. 'তুমি এতক্ষণ কী করেছ' এই বাক্যে কী কোন পদ?
a) বিশেষণ
b) সর্বনাম
c) অব্যয়
d) ক্রিয়া
Answer: সর্বনাম
23. লবণ শব্দের বিশেষণ কোনটি
a) লবণাক্ত
b) নোনতা
c) লাবণ্য
d) ললিত
Answer: লবণাক্ত
24. 'লাজ' কোন ধরনের শব্দ
a) বিশেষ্য
b) বিশেষ্যের বিশেষণ
c) ক্রিয়া বিশেষণ
d) বিশেষণ
Answer: বিশেষ্য
25. 'ভিক্ষুকটা যে পিছনে লেগে রয়েছে কি বিপদ!' এই বাক্যে 'কি' এর প্রকাশিত অর্থ
a) ভয়
b) রাগ
c) বিপদ
d) বিরক্তি
Answer: বিরক্তি