Exams Study Jobs Teachers Shop

শব্দের যোগ্যতার বিকাশ [মডেল টেস্ট -৪০]

Bengali Lesson 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

শব্দের যোগ্যতার বিকাশ [মডেল টেস্ট -৪০] For those studying or preparing for, this page contains 25 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. শব্দের ব্যবহার দু'রকম; কী কী?

a) উদ্দেশ্য ও বিধেয়
b) উৎকর্ষ ও অপকর্ষ
c) বাচ্যার্থ ও লক্ষ্যার্থ
d) অর্থ সংকোচ ও অর্থ প্রাপ্তি
Answer: বাচ্যার্থ ও লক্ষ্যার্থ

2. শব্দের ব্যবহারিক অর্থ কত প্রকার?

a) পাঁচ
b) নয়
c) চার
d) দুই
Answer: দুই

3. 'মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে'- এখানে 'তত্ত্ব' শব্দটির আভিধানিক অর্থ কোনটি?

a) উপঢৌকন
b) সংবাদ
c) সন্দেশ
d) জ্ঞান
Answer: উপঢৌকন

4. কোন শব্দটির অর্থের উৎকর্ষ প্রাপ্তি ঘটেছে?

a) বৈবাহিক
b) জ্যাঠামি
c) তত্ত্ব
d) পরমহংস
Answer: পরমহংস

5. নিচের কোন বাক্যে শব্দের অপকর্ষ ঘটেছে?

a) ইনি আমার বৈবাহিক
b) শ্রী রামকৃষ্ণ পরমহংস
c) ছাত্রটির মাথা ভালো
d) জ্যাঠামি করো না
Answer: জ্যাঠামি করো না

6. শব্দের আভিধানিক অর্থকে কী বলে?

a) বাচ্যার্থ
b) লক্ষ্যার্থ
c) যোগ্যতা
d) আসত্তি
Answer: বাচ্যার্থ

7. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে, অন্য অর্থে ব্যবহৃত হয়, ঐ অন্য অর্থগুলো হলো তাদের-

a) বাচ্যার্থ
b) লক্ষ্যার্থ
c) মৌলিক অর্থ
d) বাগধারা
Answer: লক্ষ্যার্থ

8. সম্প্রসারিত অর্থ প্রকাশ করা কোনটির কাজ?

a) বাগধারার
b) সংখ্যাবাচক শব্দ
c) সমোচ্চারিত শব্দ
d) দ্বিরুক্ত শব্দ
Answer: বাগধারার

9. 'শ্রীঘর'- শব্দটির বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী?

a) সুদৃশ্য গৃহ
b) বৈঠকখানা
c) জেলখানা
d) সরাইখানা
Answer: জেলখানা

10. বাগধারা শব্দের কী অর্থ প্রকাশ করে?

a) বৈশিষ্ট্যময় অর্থ
b) আভিধানিক অর্থ
c) অর্থান্তরমূলক অর্থ
d) উৎকর্ষমূলক অর্থ
Answer: বৈশিষ্ট্যময় অর্থ

11. 'এ ব্যাপারে আমরা কোনো হাত নেই' এখানে 'হাত' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) নৈপুণ্য
b) আয়ত্তে আনা
c) দক্ষতা
d) প্রভাব
Answer: প্রভাব

12. কোনটি 'রোগ' অর্থে ব্যবহৃত হয়েছে?

a) মাথাধরা
b) মাথাব্যথা
c) মাথা খাওয়া
d) মাথা ঘামান
Answer: মাথাধরা

13. "এ কাজের ফল হাতে হাতে পাবে।"- এখানে 'হাত' কোন অর্থ প্রকাশ করেছে?

a) বিলম্বে
b) কাগজে কলমে
c) অবিলম্বে
d) হাতের দ্বারা
Answer: অবিলম্বে

14. নিচের কোনটি 'আগ্রহ' অর্থে ব্যবহৃত হয়?

a) মাথাধরা
b) মাথাব্যথা
c) মাথা খাওয়া
d) মাথা ঘামান
Answer: মাথাব্যথা

15. 'দায়িত্ব গ্রহণ' অর্থে কোনটি প্রযোজ্য?

a) মাথা ধরা
b) মাথা ব্যথা
c) মাথা খাওয়া
d) মাথা ঘামান
Answer: মাথা ব্যথা

16. 'মাথা ঘামানো' শব্দে মাথা কী অর্থে প্রয়োগ হয়েছে?

a) দায়িত্বগ্রহণ
b) আগ্রহ
c) ভাবনা করা
d) সংকল্প
Answer: ভাবনা করা

17. 'আশি ও আশী' সমোচ্চারিত শব্দ দুটির অর্থ কোনটি?

a) সংখ্যা বিশেষ ও আগমন
b) সংখ্যা বিশেষ ও সাপ
c) আগমন ও সাপ
d) আগমন ও সংখ্যাবিশেষ
Answer: সংখ্যা বিশেষ ও সাপ

18. 'কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুনে'- এখানে 'কাঁচা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) কাল
b) অপরিপক্ক
c) অপরিণত
d) অদগ্ধ
Answer: অদগ্ধ

19. 'অপরিণত' অর্থে 'কাঁচা' শব্দের ব্যবহার কোনটি?

a) কাঁচা বয়স
b) কাঁচা কথা
c) কাঁচা আম
d) কাঁচা চুল
Answer: কাঁচা বয়স

20. 'কাঁচা সোনা' এখানে 'কাঁচা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) ভেজাল স্বর্ণ
b) নিখাদ স্বর্ণ
c) খাদযুক্ত স্বর্ণ
d) গলিত স্বর্ণ
Answer: নিখাদ স্বর্ণ

21. 'কার মাথায় হাত বুলিয়েছ'- এখানে 'মাথা' শব্দের অর্থ -

a) স্বভাব নষ্ট করা
b) স্পর্ধা বাড়া
c) ফাঁকি দেওয়া
d) কোনো উপায়ে
Answer: ফাঁকি দেওয়া

22. নিচের কোনটি 'দু্র্বল' অর্থের প্রকাশক?

a) কাঁচা ঘুম
b) কাঁচা বয়স
c) অঙ্কে কাঁচা
d) কাঁচা রাস্তা
Answer: অঙ্কে কাঁচা

23. 'মুখ তোলা' বাক্যাংশের অর্থ কী?

a) নিজের মুখ উপরে তোলা
b) অন্যের মুখ তুলে ধরা
c) নষ্ট করা
d) প্রসন্ন হওয়া
Answer: প্রসন্ন হওয়া

24. 'নদীটি উত্তর মুখে প্রবাহিত' এখানে 'মুখ' কোন অর্থ প্রকাশ করেছে?

a) প্রত্যঙ্গ বিশেষ
b) মর্যাদা
c) দিক
d) চাক্ষুষ
Answer: দিক

25. "এ ছেলে বংশের মুখ রক্ষা করবে" এর সঠিক অর্থ হলো?

a) বংশবৃদ্ধি করবে
b) সম্মান বাঁচানো
c) অনুগ্রহ করা
d) বংশের অসম্মান করা
Answer: সম্মান বাঁচানো

We hope শব্দের যোগ্যতার বিকাশ [মডেল টেস্ট -৪০] these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report