পড়াশোনা মোড
সাধু ও চলিত রীতি
Bengali Lesson
30 টি প্রশ্ন
Pramanik’s Bangla Care
প্রশ্ন 01
অনেকক্ষেত্রে বাগাড়ম্বরশাসিত ভাষারূপ কোনটি?
1) উপভাষা
2) কথ্য ভাষা
3) সাধু ভাষা
4) চলিত ভাষা
প্রশ্ন 02
‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।’ — উক্তিটি কার?
1) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
2) মুহম্মদ শহীদুল্লাহ
3) মুহম্মদ এনামুল হক
4) ড. সুকুমার সেন
প্রশ্ন 03
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
1) বিশেষ্য ও ক্রিয়া
2) বিশেষ্য ও বিশেষণ
3) ক্রিয়া ও সর্বনাম
4) বিশেষণ ও ক্রিয়া
প্রশ্ন 04
‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
1) চলিত রীতি
2) সাধু রীতি
3) মিশ্র রীতি
4) আঞ্চলিক রীতি
প্রশ্ন 05
সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য—
1) বাক্যের সরল ও জটিল রূপে
2) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
3) শব্দের রূপগত ভিন্নতায়
4) তৎসম-তদ্ভব শব্দের ব্যবহারে
প্রশ্ন 06
ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
1) সাধু রীতি
2) চলিত রীতি
3) প্রমিত রীতি
4) লেখ্য রীতি
প্রশ্ন 07
বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে—
1) সাধুরীতি
2) লেখ্যরীতি
3) প্রমিতরীতি
4) আঞ্চলিক রীতি
প্রশ্ন 08
ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?
1) সাধুরীতি
2) চলিতরীতি
3) কথ্যরীতি
4) লেখ্যরীতি
প্রশ্ন 09
ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
1) সাধুরীতি
2) কথ্যরীতি
3) চলিতরীতি
4) বর্ণনারীতি
প্রশ্ন 10
বাংলা কাব্য রীতিকে কত ভাগে ভাগ করা হয়?
1) ২ ভাগে
2) ৩ ভাগে
3) ৪ ভাগে
4) কোনোটি নয়
প্রশ্ন 11
জুতো শব্দটি কোন ভাষার?
1) সাধু
2) চলিত
3) প্রাকৃত
4) কোল
প্রশ্ন 12
আঞ্চলিক ভাষায় অপর নাম কী?
1) কথ্য ভাষা
2) উপভাষা
3) প্রমিত ভাষা
4) চলিত ভাষা
প্রশ্ন 13
বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?
1) সাধু রীতি
2) চলিত রীতি
3) কথ্য রীতি
4) লেখ্য রীতি
প্রশ্ন 14
কোন লেখক চলিত ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
1) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2) বুদ্ধদেব বসু
3) প্রমথ চৌধুরী
4) জসীমউদ্দীন
প্রশ্ন 15
“আমি অদ্য এ কার্যালয়ে যোগদান করেছি”— বাক্যে কোন শব্দটি ভুল ভাষা রীতিতে ব্যবহৃত হয়েছে?
1) এ
2) অদ্য
3) যোগদান
4) করেছি
প্রশ্ন 16
‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
1) বন্যে
2) বুনো
3) বনো
4) বন
প্রশ্ন 17
‘খাওয়াইয়াছিল’ সাধু ক্রিয়াপদের চলিত রূপ-
1) খাইছিল
2) খাচ্ছিল
3) খেয়েছিল
4) খাইয়েছিল
প্রশ্ন 18
‘সত্যের সহিত মিথ্যার দ্বন্দ্ব রহিয়াছে। এই দ্বন্দ্বে পরিশেষে সত্যই বিজয়ী হয়’। এই উক্তিটি কোন রীতিতে লিখিত?
1) চলিত রীতি
2) সাধু রীতি
3) মিশ্র রীতি
4) বিদেশি রীতি
প্রশ্ন 19
‘আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি’ সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে?
1) ২ টি
2) ৩ টি
3) ৪ টি
4) ৫ টি
প্রশ্ন 20
‘পূর্বেই’ শব্দটির চলিত রূপ কোনটি?
1) পূর্বে
2) পূর্ব
3) পূব
4) আগেই
প্রশ্ন 21
চলিত ভাষার সৃষ্টি হয়েছে-
1) ১৫৫৪ সালে
2) ১৯১৪ সালে
3) ১৮১৪ সালে
4) ১৯৫৪ সালে
প্রশ্ন 22
বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি?
1) কথ্য ভাষা
2) আদর্শ রীতি
3) আদর্শ কথ্য রীতি
4) আদর্শ ভাষা রীতি
প্রশ্ন 23
‘সবুজপত্র’ পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
1) সাধুভাষা
2) চলিত ভাষা
3) উপভাষা
4) আঞ্চলিক ভাষা
প্রশ্ন 24
“যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।” চলিত ভাষায় এ বাক্যে ভুল সংখ্যা কয়টি?
1) ২
2) ৩
3) ৪
4) ৫
প্রশ্ন 25
“তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মনীষী-বাক্যেই তো জীবনযৌবন যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।” চলিত ভাষায় এ বাক্যে ভুল সংখ্যা কয়টি?
1) সাত
2) আট
3) নয়
4) দশ
প্রশ্ন 26
সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
1) এখানে সে ফিরে আসেনি
2) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
3) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
4) তুমি তার কথা বিশ্বাস করো না
প্রশ্ন 27
‘তোমাকে দেখে খুবই খুশি হলাম।’ এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা?
1) সাধু
2) চলিত
3) আঞ্চলিক
4) কথ্য
প্রশ্ন 28
নিচের কোনটি চলিত রীতির শব্দ?
1) শুকনো
2) পড়িল
3) সহিত
4) তুলা
প্রশ্ন 29
কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে?
1) খেয়ে দেয়ে শুয়ে পড়লাম
2) খাইয়া দাইয়া শুইয়া পড়িলাম
3) খাইয়া দাইয়া শুয়ে পড়লাম
4) খেয়ে দেয়ে শুইয়া পড়লাম
প্রশ্ন 30
‘ভাঙ্গাইত’ এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ কী?
1) ভাঙ্গত
2) ভাঙতো
3) ভাঙ্গিত
4) ভাংতো