Exams Post Study Jobs Leaderboard Shop

অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ [মডেল টেস্ট -৩৬]

Bengali Lesson 28 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ [মডেল টেস্ট -৩৬] For those studying or preparing for, this page contains 28 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়গুলো বাক্যে কীভাবে ব্যবহৃত হয়?

a) স্বাধীন পদীরূপে
b) অন্য শব্দ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে
c) শব্দের পূর্বে বসে
d) বিভক্তি যুক্ত হয়ে
Answer: স্বাধীন পদীরূপে

2. যেসব অব্যয় শব্দ কখনও স্বাধীন পদরূপে আবার কখনও শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয়, তাদেরকে কী বলে?

a) নাম প্রকৃতি
b) কৃৎ প্রত্যয়
c) উপসর্গ
d) অনুসর্গ
Answer: অনুসর্গ

3. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?

a) উপসর্গ
b) কর্মপ্রবচনীয়
c) প্রত্যয়
d) বিভক্তি
Answer: কর্মপ্রবচনীয়

4. অনুসর্গের অপর নাম কী?

a) অনন্বয়ী অব্যয়
b) কর্মপ্রবচনীয় অব্যয়
c) পদাশ্রিত অব্যয়
d) বিভক্তি
Answer: কর্মপ্রবচনীয় অব্যয়

5. অনুসর্গ কী?

a) শব্দ বিভক্তি বা ধাতু
b) উপসর্গ
c) ক্রিয়া বিভক্তি
d) অব্যয়
Answer: অব্যয়

6. অনুসর্গ সাধারণত কোথায় বসে?

a) শব্দের পূর্বে
b) শব্দের মধ্যে
c) শব্দের পরে
d) বাক্যের শেষে
Answer: শব্দের পরে

7. অনুসর্গের কাজ কী?

a) বিভক্তির কাজ করে
b) শব্দের অর্থ স্পষ্টতর করে
c) শব্দের অর্থের পরিবর্তন করে
d) বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে
Answer: বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

8. প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কিসের উদাহরণ?

a) অনুসর্গ
b) উপসর্গ
c) প্রত্যয়
d) বচন
Answer: অনুসর্গ

9. সাধারণত অনুসর্গগুলো কোন কোন বিভক্তিযুক্ত শব্দের পরে বসে?

a) র, এর
b) কে, রে
c) কে, র
d) রে, এ
Answer: কে, র

10. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?- এখানে 'বিনা'-

a) উপসর্গ
b) অনুসর্গ
c) বিভক্তি
d) কারক
Answer: অনুসর্গ

11. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো?

a) বিনা, সনে, পরে
b) মরিমরি, বাঃ, বেশ
c) যেমন, যথা, যত
d) টুংটাং, শনশন, টলমল
Answer: বিনা, সনে, পরে

12. দিয়ে, পর্যন্ত ইত্যাদি কিসের উদাহরণ?

a) প্রকৃতি
b) প্রত্যয়
c) অনুসর্গ
d) উপসর্গ
Answer: অনুসর্গ

13. 'বিনা স্বদেশী ভাষাা মিটে কি আশা?'- এ বাক্যে 'বিনা' অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?

a) সঙ্গে
b) প্রয়োজনে
c) নিমিত্তে
d) ব্যতিরেকে
Answer: ব্যতিরেকে

14. 'শত্রুর সহিত সন্ধি চাই না'- 'সহিত' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) অবধি
b) সমগামিতা
c) বিনা
d) সমসূত্রে
Answer: সমসূত্রে

15. দংশন ক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে। বাক্যটিতে 'সনে' অনুসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে?

a) বিরুদ্ধগামিতা
b) প্রতি
c) সঙ্গে
d) হেতু
Answer: বিরুদ্ধগামিতা

16. সন্ধ্যা অবধি অপেক্ষা করব - এখানে 'অবধি' কোন অর্থে ব্যবহৃত?

a) সাথে
b) নিমিত্ত
c) পর্যন্ত
d) নিকট
Answer: পর্যন্ত

17. শরতের পরে আসে বসন্ত - এখানে 'পরে' অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

a) বিরতি
b) অবধি
c) স্বল্প বিরতি
d) দীর্ঘ বিরতি
Answer: দীর্ঘ বিরতি

18. 'নিমেষ মাঝেই সব শেষ'- বাক্যে কোন অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে?

a) ক্ষণকাল
b) ব্যাপ্তি
c) নিকটে
d) সহায়
Answer: ক্ষণকাল

19. কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?

a) অন, উপ
b) পক্ষে, জন্যে
c) যেন, যে
d) কিংবা, নতুবা
Answer: পক্ষে, জন্যে

20. রাজার পক্ষে সবকিছুই সম্ভব। এখানে 'পক্ষে' অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

a) সহায় অর্থে
b) ন্যায় অর্থে
c) নিকট অর্থে
d) সক্ষমতা অর্থে
Answer: সক্ষমতা অর্থে

21. কোন বাক্যে সক্ষমতা অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে?

a) আসামির পক্ষে উকিল কে
b) রাজার পক্ষে সবকিছুই সম্ভব
c) তুমি কোন পক্ষে
d) শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির চাঁদ উঠেছে
Answer: রাজার পক্ষে সবকিছুই সম্ভব

22. আসামির পক্ষে উকিল কে?- বাক্যটিতে কী অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে?

a) সহায়
b) সক্ষমতা
c) সঙ্গে
d) সহগামিতা
Answer: সহায়

23. "সীমার মাঝে অসীম তুমি"- বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

a) ব্যাপ্তি অর্থে
b) একদেশিক অর্থে
c) মধ্য অর্থে
d) নিকট অর্থে
Answer: মধ্য অর্থে

24. "এদেশের মাঝে একদিন সব ছিল"- এ বাক্যে 'মাঝে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) ঐকদেশিক
b) মধ্যে অর্থে
c) ব্যাপ্তি অর্থে
d) নিমিত্ত অর্থে
Answer: ঐকদেশিক

25. আছো প্রভু তুমি জগৎ মাঝারে।- এখানে 'মাঝারে' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) বাইরে
b) ব্যাপ্তি
c) মধ্যে
d) সঙ্গে
Answer: ব্যাপ্তি

26. "তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা-- বাক্যে কোনটি অনুসর্গ?

a) লজ্জা
b) সুখ
c) কাছে
d) তোমার
Answer: কাছে

27. "কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।"- 'হেতু' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) ব্যাপার
b) প্রার্থনা
c) নিমিত্ত
d) প্রসঙ্গ
Answer: নিমিত্ত

28. তোমার তরে এনেছি মালা গাঁথিয়া- এখানে 'তরে' অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?

a) মত
b) হেতু
c) নিমিত্ত
d) নিকট
Answer: নিমিত্ত

We hope অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ [মডেল টেস্ট -৩৬] these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.