1. ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো- [২৫তম বিসিএস; প্রাইমারি শিক্ষক নিয়োগ: ২৪]
a) চাঁদ মুখের ন্যায়
b) চাঁদের মতো মুখ/চাঁদের মতো দেখতে মুখ
c) চাঁদ মুখ যার
d) চাঁদ রূপ মুখ
Answer: চাঁদের মতো মুখ/চাঁদের মতো দেখতে মুখ
Explanation: চাঁদমুখ হলো উপমিত কর্মধারয়।
2. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয়: [২৭তম বিসিএস]
a) উপমিত
b) উপমেয়
c) রূপক
d) উপমান
Answer: উপমেয়
3. ‘কর পল্লবের ন্যায়’- ব্যাসবাক্যটি কোন সমাস? [১৮তম শিক্ষক নিবন্ধন: ২৪]
a) মধ্যপদলোপী কর্মধারয়
b) উপমিত কর্মধারয়
c) উপমান কর্মধারয়
d) বহুব্রীহি সমাস
Answer: উপমিত কর্মধারয়
4. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ? [৩৮তম বিসিএস]
a) তৎপুরুষ
b) কর্মধারয়
c) অব্যয়ীভাব
d) বহুব্রীহি
Answer: তৎপুরুষ
Explanation: পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
5. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [৩৭তম বিসিএস]
a) বিস্ময় দ্বারা আপন্ন
b) বিস্ময়ে আপন্ন
c) বিস্ময়কে আপন্ন
d) বিস্ময়ে যে আপন্ন
Answer: বিস্ময়কে আপন্ন
6. ‘নাতিদীর্ঘ’ কোন সমাস? [বাংলাদেশ রেলওয়ে (উপ-সহকারী প্রকৌশলী): ২৫]
a) উপপদ তৎপুরুষ
b) উপমান কর্মধারয়
c) উপমিত কর্মধারয়
d) নঞ্ তৎপুরুষ
Answer: নঞ্ তৎপুরুষ
7. কোনটি তৎপুরুষ সমাস? [বিসিএস (সহকারী প্রশাসনিক কর্মকর্তা): ২৫]
a) কাঠখোট্টা
b) প্রণাম
c) বিদ্যাহীন
d) অধিগ্রহণ
Answer: বিদ্যাহীন
8. কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস? [বাংলাদেশ নৌবাহিনী: ২৫]
a) কর্মব্যস্ত
b) রক্তমগ্ন
c) ছাত্রবৃন্দ
d) ঋণমুক্ত
Answer: ঋণমুক্ত
9. ‘নীলকর’ কোন সমাসভুক্ত? [৪৬তম বিসিএস]
a) উপপদ তৎপুরুষ
b) নিত্য
c) কর্মধারয়
d) অব্যয়ীভাব
Answer: উপপদ তৎপুরুষ
Explanation: নীল করে যে = নীলকর
10. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে? [৪৫তম বিসিএস: ২৩]
a) উপপদ
b) প্রাতিপদিক
c) প্রপদ
d) পূর্বপদ
Answer: উপপদ
11. ‘বিশেষ্য+ক্রিয়া’ দ্বারা কোন সমাসকে বোঝায়? [সিনিয়র স্টাফ নার্স: ২৩]
a) নিত্য সমাস
b) অলুক তৎপুরুষ
c) কর্মধারয় সমাস
d) উপপদ তৎপুরুষ
Answer: উপপদ তৎপুরুষ
Read More:
12. ‘বেতনভোগী’ কোন সমাস? [সোনালী ও জনতা ব্যাংক: ১৮]
a) উপপদ তৎপুরুষ
b) অলুক তৎপুরুষ
c) নঞ্ তৎপুরুষ
d) ষষ্ঠী তৎপুরুষ
Answer: উপপদ তৎপুরুষ
13. ‘হরবোলা’ কোন সমাস? [জনতা ব্যাংক লি.: ১৭]
a) দ্বিগু
b) বহুব্রীহি
c) উপপদ তৎপুরুষ
d) কর্মধারয়
Answer: উপপদ তৎপুরুষ
14. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কী বলে? [৪০তম বিসিএস]
a) সমাস
b) কারক
c) সন্ধি
d) বিশেষণ
Answer: কারক
15. ‘দশে মিলে করি কাজ’- বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তৃকারকে ৭মী
b) সম্পাদনে ৭মী
c) কর্তৃকারকে ২য়া
d) কর্তৃকারকে ৪র্থী
Answer: কর্তৃকারকে ৭মী
16. কারক কয় প্রকার? [সিভিল সার্জন কুমিল্লা: ২৪]
a) ৫ প্রকার
b) ৬ প্রকার
c) ৩ প্রকার
d) ৭ প্রকার
Answer: ৬ প্রকার
17. মুষলধারে বৃষ্টি হচ্ছে— এখানে ‘বৃষ্টি’ শব্দটি কোন কর্তা?
a) ব্যতিহার কর্তা
b) মুখ্য কর্তা
c) প্রযোজক কর্তা
d) প্রযোজ্য কর্তা
Answer: মুখ্য কর্তা
18. কোনটি অপাদান কারক? [৩৯তম বিসিএস]
a) জিজ্ঞাসিবে জনে জনে
b) ট্রেন স্টেশন ছেড়েছে
c) বনে বাঘ আছে
d) গৃহহীন গৃহ দাও
Answer: ট্রেন স্টেশন ছেড়েছে
19. ‘বাবাকে ভয়ে ভয় পাই’— নিচের শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
a) কর্মে ২য়া
b) অপাদানে ২য়া
c) কর্মে ৪র্থী
d) অপাদানে ৫মী
Answer: অপাদানে ২য়া
20. ‘তিলে তেল হয়’ কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তৃকারকে প্রথমা
b) অপাদানে সপ্তমী
c) করণে সপ্তমী
d) অধিকরণে সপ্তমী
Answer: অপাদানে সপ্তমী