1. যার অন্য উপায় নেই- এক কথায় কী হবে?
ক)
নিরুপায়
খ)
অনন্যোপায়
গ)
অন্যনোপায়
ঘ)
অন্যোনপায়
উত্তর:
অনন্যোপায়
2. যে গাছে ফল ধর কিন্তু ফুল ধরা নাই তাক এক কথায় কী বলে?
ক)
পরগাছা
খ)
মাকালফল
গ)
বর্ণচোরা
ঘ)
বনস্পতি
উত্তর:
বনস্পতি
3. যে নারী বীর সন্তান প্রসব করে- এক কথায় কী হবে?
ক)
বন্ধ্যা
খ)
বীরপ্রসূ
গ)
কাকবন্ধ্যা
ঘ)
ক্ষণজন্মা
উত্তর:
বীরপ্রসূ
4. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-
ক)
জাতিস্মর
খ)
ভুজঙ্গম
গ)
লব্ধপ্রতিষ্ঠ
ঘ)
প্রত্যুৎপন্নমতি
উত্তর:
জাতিস্মর
5. শুভক্ষণে জন্ম যার- এক কথায় কী হবে?
ক)
শুভজন্মা
খ)
ক্ষণজন্মা
গ)
দেদীপ্যমান
ঘ)
প্রত্যুৎপন্নমতি
উত্তর:
ক্ষণজন্মা
6. যা বাক্য ও মনের অগোচরে -তাকে কী বলে?
ক)
অনাস্বাদিতপূর্ব
খ)
বিবমিষা
গ)
মনসিজ
ঘ)
অবাঙমানসগোচর
উত্তর:
অবাঙমানসগোচর
7. যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে-এক কথায় কী বলে?
ক)
অপরিণামদর্শী
খ)
অবিসংবাদী
গ)
অনভিজ্ঞ
ঘ)
অবিমৃষ্যকারী
উত্তর:
অবিমৃষ্যকারী
8. "যা পূর্বে দেখা যায় নি" এক কথায় কী হবে?
ক)
অদৃষ্ট
খ)
দৃষ্টপূর্ব
গ)
অপূর্ব
ঘ)
অদৃষ্টপূর্ব
উত্তর:
অদৃষ্টপূর্ব
9. যিনি ভালো ব্যাকরণ জানেন- এক কথায়
ক)
ব্যাকরণবিদ
খ)
বৈয়াকরণ
গ)
বৈয়াকরণিক
ঘ)
ব্যাকরণ বিশেষজ্ঞ
উত্তর:
বৈয়াকরণ
10. চক্ষুর সম্মুখে সংঘটিত- বাক্যের এক কথায় প্রকাশ কোনটি?
ক)
চাক্ষুষ
খ)
প্রত্যক্ষ
গ)
দেখা
ঘ)
দৃষ্টপূর্ব
উত্তর:
চাক্ষুষ
11. "যা চেরে খাওয়া হয়"- তাকে এক কথায় বলে-
ক)
চব্য
খ)
চুষ্য
গ)
পেয়
ঘ)
লেহ্য
উত্তর:
লেহ্য
12. "যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ"- এক কথায় কী বলে?
ক)
দুর্গম
খ)
বিপদসংকুল
গ)
অরণ্যজনপদ
ঘ)
শ্বাপদসংকুল
উত্তর:
শ্বাপদসংকুল
13. "কর্ম সম্পাদনে পরিশ্রমী"- সঠিক বাক্যসংকোচন কোনটি?
ক)
কর্মী
খ)
কর্মঠ
গ)
পরিশ্রমী
ঘ)
কর্মপটু
উত্তর:
কর্মঠ
14. যার স্বামীও নেই, পুত্রও নেই- এক কথায় হবে-
ক)
অপুত্রক
খ)
অবীরা
গ)
অসূর্যম্পশ্যা
ঘ)
বন্ধ্যা
উত্তর:
অবীরা
15. কোনোভাবেই যা নিবারণ করা যায় না- এর এককথায় প্রকাশ কোনটি?
ক)
অনিবার্য
খ)
দুর্নিবার
গ)
দুর্জয়
ঘ)
দুর্লভ
উত্তর:
অনিবার্য
16. যা ভাষায় প্রকাশ করা যায় না- তাকে এক কথায় কী বলে?
ক)
অব্যক্ত
খ)
অবর্ণনীয়
গ)
অনুদ্বার্য
ঘ)
অনির্বচনীয়
উত্তর:
অনির্বচনীয়
17. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- তাকে এক কথায় কী বলে?
ক)
স্বাগতম
খ)
প্রত্যুদগমন
গ)
অগ্রগমন
ঘ)
আগমনি
উত্তর:
প্রত্যুদগমন
18. "সকলের জন্য প্রযোজ্য"- এক কথায়
ক)
সর্বজনীন
খ)
সার্বজনীন
গ)
সর্বজনিন
ঘ)
সার্বজনিন
উত্তর:
সর্বজনীন
19. 'পাখির ডাক' এক কথায় প্রকাশ-
ক)
কেকা
খ)
হ্রেষা
গ)
কূজন
ঘ)
অজিন
উত্তর:
কূজন
20. 'গম্ভীর ধ্বনি' এর বাক্য সংকোচন -
ক)
মন্ত্র
খ)
মন্দ্র
গ)
মর্মন্তুদ
ঘ)
মধুপ
উত্তর:
মন্দ্র
21. যা বিনা যত্নে লাভ করা হয়েছে-
ক)
অযত্নলভ্য
খ)
অযত্নলব্ধ
গ)
অযত্নজাত
ঘ)
অনায়াসলব্ধ
উত্তর:
অযত্নলব্ধ
22. 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
ক)
জয়ের ইচ্ছা
খ)
হত্যার ইচ্ছা
গ)
বেঁচে থাকার ইচ্ছা
ঘ)
শোনার ইচ্ছা
উত্তর:
বেঁচে থাকার ইচ্ছা
23. যা প্রমাণ করা যায় না-
ক)
অভূতপূর্ব
খ)
অপ্রমেয়
গ)
অপ্রতর্ক্য
ঘ)
অপসৃয়মান
উত্তর:
অপ্রমেয়
24. বরণের যোগ্য যিনি-
ক)
বরেণয়
খ)
বীরপুরুষ
গ)
বীর
ঘ)
বরণীয়
উত্তর:
বরেণয়
25. দিন ও রাতের সন্ধিক্ষণ-
ক)
পূর্বাহ্ণ
খ)
সায়াহ্ন
গ)
সন্ধ্যা
ঘ)
গোধূলি
উত্তর:
গোধূলি