Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় [মডেল টেস্ট-০৪]

Bengali Lesson 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় [মডেল টেস্ট-০৪] For those studying or preparing for, this page contains 25 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি?

a) ৩ টি
b) ২ টি
c) ৪ টি
d) ৫ টি
Answer: ৪ টি
Explanation: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। ১. ধ্বনি বা ধ্বনিতত্ত্ব (phonology) ২. রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব (morphology) ৩. পদক্রম বা বাক্যতত্ত্ব (syntax) ৪. বাগর্থ বা অর্থতত্ত্ব (semantics)

2. কোনটি ভাষার মৌলিক অংশ নয়?

a) ধ্বনি
b) শব্দ
c) পদক্রম
d) অর্থ
Answer: পদক্রম
Explanation: ভাষার মৌলিক অংশ ৪টি: ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ।

3. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) রূপতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) পদক্রম
d) বাক্য প্রকরণ
Answer: ধ্বনিতত্ত্ব
Explanation: সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, বর্ণ বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

4. রূপতত্ত্বের অপর নাম কি?

a) বাক্যতত্ত্ব
b) পদক্রম
c) ধ্বনিতত্ত্ব
d) শব্দতত্ত্ব
Answer: শব্দতত্ত্ব
Explanation: রূপতত্ত্বের (Morphology) অপর নাম শব্দতত্ত্ব।

5. 'Phonology' শব্দের অর্থ কী?

a) বাক্যতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) রূপতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: ধ্বনিতত্ত্ব
Explanation: ধ্বনিতত্ত্ব (ইংরেজি: Phonology ) ভাষাবিজ্ঞানের একটি শাখা যেখানে কোন নির্দিষ্ট ভাষার ধ্বনি-ব্যবস্থা আলোচিত হয়।

6. 'উপসর্গ' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) বাগর্থতত্ত্ব
Answer: রূপতত্ত্ব
Explanation: উপসর্গ বাংলা ব্যাকরণের রূপতত্ত্ব (Morphology) বা শব্দতত্ত্ব অংশের আলোচ্য বিষয়।

7. বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?

a) ধ্বনি
b) বিরামচিহ্ন
c) প্রত্যয়
d) পদক্রম
Answer: প্রত্যয়
Explanation: বাংলা ব্যাকরণে রূপতত্ত্ব মূলত শব্দের গঠন এবং পরিবর্তনের সাথে সম্পর্কিত একটি শাখা। এটি দেখায় কিভাবে একটি শব্দের মূল রূপ থেকে বিভিন্ন ধরনের রূপ তৈরি করা হয়। উপরে প্রদত্ত উত্তর 'প্রত্যয়' সঠিক কারণ: প্রত্যয় হচ্ছে সেই উপাদান যা মূল শব্দের শেষে যুক্ত হয় এবং শব্দের অর্থ পরিবর্তন করতে বা নতুন শব্দ গঠন করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, 'লিখ' শব্দের শেষে 'ক' যুক্ত হয়ে 'লিখক' হয়। ধ্বনি শব্দের শব্দবন্ধের উচ্চারণ, বিরাম চিহ্ন লেখার শৈলী, এবং পদক্রম শব্দের সাজানোর বিধি নিয়ে আলোচনা করে। এই কারণে, 'প্রত্যয়' রূপতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবে সঠিক উত্তর।

8. কোন শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না?

a) মনস্তত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) রূপতত্ত্ব
d) অর্থতত্ত্ব
Answer: মনস্তত্ত্ব
Explanation: বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি—ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব (শব্দতত্ত্ব), বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। সাধারণত 'মনস্তত্ত্ব' বা এই জাতীয় কোনো বাহ্যিক বিষয় ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না। ব্যাকরণ মূলত ধ্বনি, শব্দ, পদের গঠন এবং বাক্যের সঠিক বিন্যাস নিয়ে আলোচনা করে, যা এই ৪টি ধারার অন্তর্ভুক্ত।

9. ব্যাকরণের মূল ভিত্তি কী?

a) ধ্বনি
b) ভাষা
c) শব্দ
d) বাক্য
Answer: ভাষা
Explanation: ব্যাকরণের মূল ভিত্তি হলো ভাষা। ভাষা বিশ্লেষণ করে তার অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিয়ম-কানুন, গঠনশৈলী এবং প্রয়োগবিধি নিরূপণ করাই ব্যাকরণের প্রধান কাজ ও ভিত্তি। ভাষার ব্যবহার ও বৈচিত্র্য থেকেই ব্যাকরণের নিয়ম তৈরি হয়।

10. কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?

a) ভাষা শিক্ষার জন্য
b) ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
c) ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য
d) ভাষার বিকাশের জন্য
Answer: ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
Explanation: ভাষাকে শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারার নিয়মই হলো ব্যাকরণ, যা ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা ও গঠন-প্রকৃতি বিশ্লেষণ করে।মূলত ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধাশুদ্ধি নির্ধারণ, বাক্যের অর্থ স্পষ্টতা, এবং ভাষার সুষ্ঠু চর্চা ও বিকাশের জন্যই ব্যাকরণ পাঠ অপরিহার্য। এটি ভাষার সংবিধান হিসেবে কাজ করে।

11. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

a) গৌড়ীয় ব্যাকরণ
b) মাগধীয় ব্যাকরণ
c) মাতৃভাষার ব্যাকরণ
d) ভাষা ও ব্যাকরণ
Answer: গৌড়ীয় ব্যাকরণ
Explanation: রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম 'গৌড়ীয় ব্যাকরণ'। এটি ১৮৩৩ সালে প্রকাশিত হয় এবং এটিই বাঙালিদের দ্বারা রচিত প্রথম সম্পূর্ণ বাংলা ব্যাকরণ গ্রন্থ।

12. 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?

a) বিশেষভাবে বিভাজন
b) বিশেষভাবে বিশ্লেষণ
c) বিশেষভাবে বিয়োজন
d) বিশেষভাবে সংযোজন
Answer: বিশেষভাবে বিশ্লেষণ
Explanation: 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো "বিশেষভাবে বিশ্লেষণ" বা "বিশেষভাবে বিশ্লেষণ করা।

13. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?

a) সন্ধি, সমাস, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
b) বাক্য গঠন ও উচ্চারণ
c) সন্ধি, উপসর্গ ও প্রত্যয়
d) বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
Answer: বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
Explanation: ধ্বনিতত্ত্ব (Phonology) ব্যাকরণের যে শাখায় ভাষার ধ্বনিসম্ভার, উচ্চারণ, বিন্যাস ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এর প্রধান আলোচ্য বিষয়গুলো হলো—ধ্বনি ও বর্ণ, ধ্বনির উচ্চারণ স্থান ও প্রণালী, স্বর ও ব্যঞ্জনধ্বনি, ধ্বনির পরিবর্তন (লোপ, আগম, রূপান্তর), সন্ধি, অক্ষর বা দল, এবং ণত্ব ও ষত্ব বিধান।

14. বাক্যতত্ত্বের অপর নাম কী?

a) ভাষা
b) প্রাতিপদিক
c) পদক্রম
d) রূপতত্ত্ব
Answer: পদক্রম
Explanation: বাক্যতত্ত্বের (Syntax) অপর নাম পদক্রম । ভাষাবিজ্ঞানের এই শাখায় বাক্যে শব্দ বা পদের সুশৃঙ্খল বিন্যাস, গঠন-রীতি, এবং বাক্যের উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

15. ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

a) অর্থতত্ত্বের
b) রূপতত্ত্বের
c) বাক্যতত্ত্বের
d) ধ্বনিতত্ত্বের
Answer: রূপতত্ত্বের
Explanation: ক্রিয়ার কাল, পুরুষ, বচন ও রূপান্তর বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) অংশের আলোচ্য বিষয়।

16. বিপরীতার্থক শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

a) রূপতত্ত্বে
b) বাক্যতত্ত্বে
c) ছন্দতত্ত্বে
d) অর্থতত্ত্বে
Answer: অর্থতত্ত্বে
Explanation: বিপরীতার্থক শব্দ সাধারণত বাংলা ব্যাকরণের অর্থতত্ত্ব (Semantics) অংশে আলোচিত হয়।

17. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?

a) বাক্যতত্ত্বে
b) ধ্বনিতত্ত্বে
c) শব্দতত্ত্বে
d) রূপতত্ত্বে
Answer: ধ্বনিতত্ত্বে
Explanation: বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব (Phonology) অংশে বর্ণের বিন্যাস, উচ্চারণ, মাত্রা এবং স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের শ্রেণীবিন্যাস বিস্তারিতভাবে আলোচিত হয়।

18. আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে?

a) ২ টি
b) ৩ টি
c) ৪ টি
d) ৫ টি
Answer: ৪ টি
Explanation: আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে প্রধানত ৪টি অংশে বিভক্ত করা হয়েছে । এই চারটি বিভাগ হলো: ১. ধ্বনিতত্ত্ব (Phonology): ধ্বনির উচ্চারণ, বিন্যাস ও পরিবর্তন। ২. রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব (Morphology): শব্দ, পদ, লিঙ্গ, বচন, সমাস, প্রত্যয় ইত্যাদি। ৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax): বাক্যের গঠন, পদবিন্যাস, বাচ্য, উক্তি ইত্যাদি। ৪. অর্থতত্ত্ব (Semantics): শব্দের অর্থ, বাক্যের অর্থ, অর্থের পরিবর্তন ইত্যাদি।

19. কোনটি প্রাচীন বাংলার ব্যাকরণ?

a) ব্যাকরণ মঞ্জরী
b) আধুনিক বাংলা ব্যাকরণ
c) A Grammar of the Bengali Language
d) সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
Answer: A Grammar of the Bengali Language
Explanation: বাংলা ভাষার প্রথম মুদ্রিত ও প্রাচীনতম ব্যাকরণ হলো নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (Nathaniel Brassey Halhed) রচিত "A Grammar of the Bengali Language "। এটি ১৭৭৮ সালে হুগলির এনড্রুজ ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল। এটি ইংরেজি ভাষায় রচিত এবং প্রথম বাংলা ব্যাকরণ বই।

20. (ইংরেজি ভাষার) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

a) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
b) মি. এন. বি. হ্যালহেড
c) উইলিয়াম কেরি
d) ড. মুহম্মদ শহীদুল্লাহ
Answer: মি. এন. বি. হ্যালহেড
Explanation: ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ'। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পাসাঁউ।

21. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?

a) অক্ষর
b) ধ্বনি
c) ধাতু
d) প্রকৃতি
Answer: ধ্বনি
Explanation: শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি (sound)। ধ্বনি হলো মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজ যা ভাষার সবচেয়ে ছোট একক এবং এর মাধ্যমেই একটি শব্দ থেকে অন্য শব্দ আলাদা করা যায়।

22. শব্দের ক্ষুদ্রাংশকে বলে-

a) পদ
b) রূপ
c) শব্দমূল
d) ধ্বনি
Answer: রূপ
Explanation: শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে রুপ বলা হয়। বাংলা ভাষায় ভাষার রূপ ২টি। যথা : ১.কথ্যরীতি ও ২.লেখ্যরীতি।

23. এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?

a) রূপ
b) বাক্য
c) অর্থ
d) শব্দ
Answer: শব্দ
Explanation: এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। সংজ্ঞা: যখন এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে শব্দ বলে । উদাহরণ: 'ক' + 'ল' + 'ম' = 'কলম' (একটি অর্থপূর্ণ শব্দ)।

24. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

a) শব্দ
b) বর্ণ
c) ধ্বনি
d) চিহ্ন
Answer: শব্দ
Explanation: বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠ‌নের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে ।

25. 'Morphology' বঙ্গানুবাদ হল-

a) রূপতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) অর্থতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: রূপতত্ত্ব
Explanation: 'Morpholog' - এর বঙ্গানুবাদ শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। Semantics—অর্থতত্ত্ব, Phonology— ধ্বনিতত্ত্ব, Syntax— বাক্যতত্ত্ব বা পদক্রম।

We hope বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় [মডেল টেস্ট-০৪] these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.