Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৪

Bengali Lesson 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৪ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কাজলা দিদি' কবিতাটির রচয়িতা-

a) তারাপদ রায়
b) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
c) সুধীন্দ্রনাথ দত্ত
d) যতীন্দ্রমোহন বাগচী
Answer: যতীন্দ্রমোহন বাগচী
Explanation: যতীন্দ্রমোহন বাগচী রচিত বিখ্যাত কবিতা কাজলা দিদি, অন্ধবধূ ও শিকল।

2. বাংলা ভাষায় ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস 'দারোগার দপ্তর'-এর লেখক-?

a) হেমেন্দ্রকুমার রায়
b) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
c) প্রিয়নাথ মুখোপাধ্যায়
d) গিরিশচন্দ্র বসু
Answer: প্রিয়নাথ মুখোপাধ্যায়
Explanation: প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৮৫৫-১৯৪৭) একজন বাঙালি লেখক এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক ছিলেন।

3. কবি আল মাহমুদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

a) কবি ও কোলাহল
b) ডাহুকী
c) উপমহাদেশ
d) আগুনের মেয়ে
Answer: উপমহাদেশ
Explanation: আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদের রচিত আত্মজীবনী- যেভাবে বেড়ে উঠি, উপন্যাস-উপমহাদেশ এবং কাব্যগ্রন্থ- সোনালী কাবিন।

4. ঊর্ণনাভ' শব্দের অর্থ

a) টিকটিকি
b) জোঁক
c) মাকড়সা
d) আরশোলা
Answer: মাকড়সা
Explanation: 'ঊর্ণনাভ' শব্দের অর্থ 'মাকড়সা'।

5. কোনটি ওষ্ঠ্য বর্ণ নয়?

a)
b)
c)
d)
Answer:
Explanation: যেসব বর্ণ উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধার সৃষ্টি করে তাকে ওষ্ঠ্য বর্ণ বলে। প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য বর্ণ।

6. শুদ্ধ বানান কোনটি?

a) ইতঃকর্তব্যবিমূঢ়
b) ইতিকর্তব্যবিমূঢ়
c) ইতিঃকর্তব্যবিমূঢ়
d) ইতিকর্তব্যবিমূঢ়
Answer: ইতিকর্তব্যবিমূঢ়
Explanation: শুদ্ধ বানান 'ইতিকর্তব্যবিমূঢ়'।

7. বিশেষ্য পদ কয় প্রকার?

a)
b)
c)
d) 8
Answer:
Explanation: বিশেষ্য পদ ৬ প্রকার। যথা: (i) নামবাচক, (ii) জাতিবাচক, (iii) বস্তুবাচক, (iv) সমষ্টিবাচক, (৩) ভাববাচক এবং (vi) গুণবাচক বিশেষ্য।

8. শামসুর রাহমানের প্রথম কাব্যের নাম কী?

a) বিধ্বস্ত নীলিমা
b) নিজ বাসভূমে
c) প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
d) রৌদ্র করোটিতে
Answer: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
Explanation: শামসুর রাহমানের প্রথম কাব্য 'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০)।

9. বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে কোন বিন্যাসটি যথাযথ?

a) ঋ, ঐ, ঔ, এ
b) ড়, ঢ, ঢ়, ন
c) য, য, র, ল
d) এ, ও, ঐ, ঔ
Answer: য, য, র, ল
Explanation: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে যথাযথ বিন্যাস য, য, র, ল।

10. বং থেকে বাংলা' উপন্যাসটির লেখক কে?

a) সৈয়দ শামসুল হক
b) সেলিনা হোসেন
c) শওকত আলী
d) রিজিয়া রহমান
Answer: রিজিয়া রহমান
Explanation: 'বং থেকে বাংলা' (১৯৭৮) উপন্যাসের লেখক রিজিয়া রহমান।

11. আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা'- গানটির রচয়িতা কে?

a) গাজী মাজহারুল আনোয়ার
b) শিবদাস বন্দ্যোপাধ্যায়
c) নজরুল ইসলাম বাবু
d) আবদুল গাফ্ফার চৌধুরী
Answer: নজরুল ইসলাম বাবু
Explanation: কিংবদন্তি গীতিকার নজরুল ইসলাম বাবু রচিত দেশাত্মবোধক গান- 'আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা'।

12. কোনটি 'সমানাধিকরণ বহুব্রীহি' সমাসের উদাহরণ নয়?

a) ধামাধরা
b) খোশমেজাজ
c) জবরদস্তি
d) সুশ্রী
Answer: ধামাধরা
Explanation: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়।

13. নৈঋত শব্দের অর্থ-?

a) দক্ষিণ-পূর্ব কোণ
b) দক্ষিণ-উত্তর কোণ
c) পশ্চিম-উত্তর কোণ
d) দক্ষিণ-পশ্চিম কোণ
Answer: দক্ষিণ-পশ্চিম কোণ
Explanation: 'নৈঋত' শব্দের অর্থ দক্ষিণ-পশ্চিম কোণ।

14. এক প্রহর' দিয়ে বোঝানো হয়-

a) কিছু সময়কে
b) চার ঘণ্টাকে
c) দিন রাত্রির আট ভাগের এক ভাগ সময়কে
d) ২ ঘন্টা
Answer: দিন রাত্রির আট ভাগের এক ভাগ সময়কে
Explanation: 'এক প্রহর' বলতে তিন ঘণ্টা সময়কে বোঝানো হয় যা দিন ও রাতের মোট ২৪ ঘণ্টাকে সমান আট ভাগে হিসাব করা হয়।

15. গগনে গরজে মেঘ, ঘন বরষা- এখানে 'গগনে গরজে' কোন অলঙ্কার?

a) উৎপ্রেক্ষা
b) অনুপ্রাস
c) অসঙ্গতি
d) পুনরুক্তবদাভাস
Answer: অনুপ্রাস
Explanation: একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের পুনঃপুন বিন্যাসকে অনুপ্রাস বলে। 'গগনে গরজে মেঘ, ঘন বরষা'- এখানে 'গগনে গরজে' অনুপ্রাস অলঙ্কার।

16. ২০২৪ সালে সলিমুল্লাহ খান বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেয়েছেন-

a) অনুবাদে
b) কবিতায়
c) প্রবন্ধে
d) গবেষণায়
Answer: প্রবন্ধে
Explanation: ২০২৪ সালে সলিমুল্লাহ খান প্রবন্ধে বাংলা একাডেমি পুরস্কার পান।

17. গড্ডলিকা প্রবাহ'-এর অর্থ-

a) ভেড়ার পাল
b) স্রোতে গা ভাসিয়ে দেওয়া
c) অগ্রবর্তীকে অন্ধ অনুসরণ
d) আগে পথ চলা
Answer: অগ্রবর্তীকে অন্ধ অনুসরণ
Explanation: 'গড্ডলিকা প্রবাহ' বাগধারার অর্থ 'অগ্রবর্তীকে অন্ধ অনুসরণ'।

18. চলন্ত ট্রেন থেকে ছেলেটি লাফ দিলো- এখানে 'চলন্ত ট্রেন' কোন ধরনের বিশেষণ?

a) রূপবাচক
b) অবস্থাবাচক
c) গুণবাচক
d) উপাদানবাচক
Answer: অবস্থাবাচক
Explanation: যে বিশেষণ বিশেষ্য বা সর্বনাম পদের অবস্থা বা প্রকৃতি বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। 'চলন্ত ট্রেন' ট্রেনের গতিময় অবস্থাকে বোঝাচ্ছে।

19. পরীক্ষা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

a) পরি + ক্ষা
b) পরি + ইক্ষা
c) পরি + ঈক্ষা
d) পরিঃ + ইক্ষা
Answer: পরি + ঈক্ষা
Explanation: 'পরীক্ষা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ 'পরি ঈক্ষা'। ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়।

20. সূর্য'-এর সমার্থক শব্দ কী?

a) নীর
b) রবি
c) বসুন্ধরা
d) কেতন
Answer: রবি
Explanation: সূর্য'-এর সমার্থক শব্দ 'রবি'। এর আরও সমার্থক শব্দ- অর্ক, তপন, দিবাকর, সবিতা, ভানু, আদিত্য, অরুণ, মিহির ইত্যাদি।

21. একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিলে সেগুলোর মধ্যে যে বিরামচিহ্ন ব্যবহার করা হয়, তাকে কী বলে?

a) ড্যাশ
b) কোলন
c) কমা
d) সেমিকোলন
Answer: সেমিকোলন
Explanation: একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিলে সেগুলোর মধ্যে যে বিরামচিহ্ন ব্যবহার করা হয় তাকে সেমিকোলন বলে।

22. কার্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

a) √কৃ+য
b) কর + য্য
c) ক্+য
d) কার + য
Answer: √কৃ+য
Explanation: 'কার্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় √কৃ+ য। 'য' সংস্কৃত কৃৎ প্রত্যয় যা ঔচিত্য, আবশ্যকতা, করণীয় অর্থে বিশেষণবাচক শব্দ গঠন করে।

23. নিচের কোন শব্দজোড় সমার্থক নয়?

a) দীপ-দ্যুতি
b) আবৃত-আচ্ছাদিত
c) তোড়া-গুচ্ছ
d) খরা-রৌদ্র
Answer: দীপ-দ্যুতি
Explanation: দীপ-দ্যুতি' শব্দজোড় সমার্থক নয়। 'দীপ' অর্থ প্রদীপ বা বাতি এবং 'দ্যুতি' অর্থ আলো। দুটি শব্দের দুই অর্থ, তাই এ শব্দজোড় সমার্থক নয়।

24. কোন শব্দে স্বরে-ব্যঞ্জনে সন্ধি হয়েছে?

a) মহর্ষি
b) গবাদি
c) দিগন্ত
d) পরিচ্ছেদ
Answer: পরিচ্ছেদ
Explanation: পরি + ছেদ = পরিচ্ছেদ শব্দে স্বর ও ব্যঞ্জন ধ্বনিযোগে সন্ধি হয়েছে।

25. কোনটি 'ক্লীব' শব্দের বিপরীত?

a) নপুংসক
b) ভীরু
c) সংকীর্ণ
d) সক্ষম
Answer: সক্ষম
Explanation: 'ক্লীব' শব্দের বিপরীত 'সক্ষম'।

26. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- কার প্রার্থনা?

a) বকুল মাঝি
b) কুবের পাটনি
c) চাঁদ সওদাগর
d) ঈশ্বরী পাটনি
Answer: ঈশ্বরী পাটনি
Explanation: 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-এ প্রার্থনাটি ঈশ্বরী পাটনির। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত 'অন্নদামঙ্গল' কাব্যের বিখ্যাত একটি উক্তি এটি।

27. কানা বগির ছা' ছড়াটি কার লেখা?

a) কাজী নজরুল ইসলাম
b) ইমদাদুল হক মিলন
c) গোলাম মুরশিদ
d) খান মুহাম্মদ মঈনুদ্দিন
Answer: খান মুহাম্মদ মঈনুদ্দিন
Explanation: খান মুহাম্মদ মঈনুদ্দিন রচিত 'কানা বগির ছা' বিখ্যাত শিশুতোষ ছড়া।

28. কোনটি শুদ্ধ বাক্য?

a) আমার বড় দূরাবস্থা
b) আমার বড় দুরাবস্থা
c) আমার বড় দুরবস্থা
d) আমার বড় দূরবস্থা
Answer: আমার বড় দুরবস্থা
Explanation: শুদ্ধ বাক্য 'আমার বড় দুরবস্থা'। এ বাক্যে সন্ধিজনিত অশুদ্ধি ঘটেছে। 'দুরবস্থা' শব্দের সন্ধি বিচ্ছেদ দুঃ + অবস্থা = দুরবস্থা।

29. সন্ধ্যা' শব্দটি কোন ভাষা থেকে আগত?

a) সংস্কৃত
b) হিন্দি
c) আরবি
d) গুজরাটি
Answer: সংস্কৃত
Explanation: 'সন্ধ্যা' শব্দটি সংস্কৃতজাত ও বিশেষ্য শব্দ। এর অর্থ 'দিন ও রাতের সন্ধিক্ষণ'।

30. মনোরম' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) মনোঃ + রম
b) মনো + রম
c) মন + রম
d) মনঃ + রম
Answer: মনঃ + রম
Explanation: অ-কারের পরস্থিত স্ জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স্-জাত বিসর্গ উভয়স্থলে ও-কার হয়।

31. পঞ্চভূত' প্রবন্ধটি কার লেখা?

a) মীর মশাররফ হোসেনখ
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) দীনেশচন্দ্র সেন
d) অর্ণব মালাকার
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: পঞ্চভূত (১৮৯৭) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মকথামূলক প্রবন্ধ।

32. কোহিনূর' পত্রিকাটি কে সম্পাদনা করেছেন?

a) এম ওয়াজেদ আলী
b) মাহবুব-উল-আলম
c) মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
d) মুহাম্মদ আব্দুল হাই
Answer: মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
Explanation: 'কোহিনূর' (১৯৯৮) পত্রিকাটি সম্পাদনা করেন মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী।

33. লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি কোন ভাষার উপসর্গ-

a) আরবি
b) ফারসি
c) হিন্দি
d) উর্দু
Answer: আরবি
Explanation: 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি আরবি ভাষার। এটি 'না' অর্থে ব্যবহৃত হয়।

34. কোন চরিত্রটি মৈমনসিংহ গীতিকার নয়-

a) নদের চাঁদ
b) আলাত
c) মদীনা
d) মলুয়া
Answer: আলাত
Explanation: 'মৈমনসিংহ গীতিকা' বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোণা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের গীতিকাব্য।

35. বাংলা একাডেমি কত সালে প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করে?

a) ১৯৯১ সালে
b) ১৯৯২ সালে
c) ১৯৯৩ সালে
d) ১৯৯৪ সালে
Answer: ১৯৯২ সালে
Explanation: ১৯৯২ সালে বাংলা একাডেমি 'প্রমিত বাংলা বানান'-এর নিয়ম প্রবর্তন করে।

36. 'নৈসর্গিক'-এর বিপরীত শব্দ কী?

a) প্রাকৃতিক
b) রাত্রিকালীন
c) কৃত্রিম
d) দিবাকালীন
Answer: কৃত্রিম
Explanation: 'নৈসর্গিক' শব্দের অর্থ 'প্রাকৃতিক'। তাই-এর বিপরীত শব্দ 'কৃত্রিম'।

37. কোনটি শুদ্ধ বানান?

a) নিসুতী
b) নিসুতি
c) নিষ্কৃতী
d) নিশুতি
Answer: নিশুতি
Explanation: শুদ্ধ বানান 'নিশুতি'। আরও কতিপয় শুদ্ধ বানান-নিক্কণ, নৈঋত, ন্যস্ত, ন্যূনতম, নিশীথিনী, নিরীক্ষণ ইত্যাদি।

38. গাজী মিয়াঁ' ছদ্মনামে কে লিখতেন?

a) মীর মশাররফ হোসেন
b) ইসমাইল হোসেন সিরাজী
c) প্যারীচাঁদ মিত্র
d) কালীপ্রসন্ন সিংহ
Answer: মীর মশাররফ হোসেন
Explanation: 'গাজী মিয়াঁ' ছদ্মনামে লিখতেন মীর মশাররফ হোসেন। তার আরও ছদ্মনাম- উদাসীন পথিক, গৌঢ়তটবাসী মশা।

39. আবিল' শব্দের অর্থ কী?

a) কলুষিত
b) স্বচ্ছ
c) অস্বাভাবিক
d) স্বাভাবিক
Answer: কলুষিত
Explanation: 'আবিল' শব্দের অর্থ 'কলুষিত'। এর আরও অর্থ পঙ্কিল, মলিন।

40. লবণ' শব্দের বিশেষণ কোনটি?

a) নোনতা
b) লবণাক্তণ
c) লাবণ্য
d) লাবণ্যতা
Answer: লবণাক্তণ
Explanation: 'লবণ' শব্দের বিশেষণ 'লবণাক্ত'।

41. লোকসাহিত্য কাকে বলে?

a) গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকদের সৃষ্ট রচনাকে
b) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে
c) গ্রামীণ নর-নারীর প্রণয়সংবলিত উপাখ্যানকে
d) লোকসাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
Answer: লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে
Explanation: লোকসাহিত্য বলতে জনসাধারণ বা লোকমুখে প্রচলিত গাথা, কাহিনি, গান, ছড়া, প্রবাদ ইত্যাদিকে বোঝানো হয়।

42. কর্মে যার ক্লান্তি নাই'-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

a) ক্লান্তিহীন
b) অক্লান্তকর্মী
c) অবিশ্রাম
d) অক্লান্ত
Answer: অক্লান্তকর্মী
Explanation: 'কর্মে যার ক্লান্তি নাই'-এর বাক্য সংকোচন 'অক্লান্তকর্মী'। এরকম আরও বাক্য সংকোচন: কর্মে অতিশয় দক্ষ যে = কর্মঠ, কর্মে অতিশয় কুশল = কর্মকুশল, কর্মের তত্ত্বাবধান করেন যিনি = কর্মকর্তা, কর্মে অতিশয় তৎপর যিনি = করিৎকর্মা ইত্যাদি।

43. ক্রীতদাসের হাসি' উপন্যাসের লেখক কে?

a) আহসান হাবীব
b) শওকত ওসমান
c) সৈয়দ ওয়ালীউল্লাহ্
d) আবুল ফজল
Answer: শওকত ওসমান
Explanation: ক্রীতদাসের হাসি' (১৯৬২) শওকত ওসমান রচিত উপন্যাস। উপন্যাসটি পাকিস্তানি ঔপনিবেশিক শাসনামলকে কেন্দ্র করে তৎকালীন শাসক আইয়ুব খানকে ব্যঙ্গ করে রচিত।

44. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) রাজশেখর বসু
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) বিহারীলাল চক্রবর্তী
Answer: বিহারীলাল চক্রবর্তী
Explanation: বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে।

45. কোন বানানটি শুদ্ধ?

a) নীরিক্ষণ
b) নিরীক্ষন
c) নিরীক্ষণ
d) নীরীক্ষণ
Answer: নিরীক্ষণ
Explanation: শুদ্ধ বানান 'নিরীক্ষণ'। আরও কতিপয় শুদ্ধ বানান-নিক্বণ, নির্দ্বিধা, নৈঋত, ন্যূনতম, নিশীথিনী, নির্নিমেষ, নীহারিকা, নিপীড়িত ইত্যাদি।

46. কোন বানানটি শুদ্ধ?

a) ক্ষীনজীবী
b) ক্ষিনজীবী
c) ক্ষীণজীবী
d) ক্ষীণজিবি
Answer: ক্ষীণজীবী
Explanation: শুদ্ধ বানান 'ক্ষীণজীবী'। বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম অনুযায়ী পদের শেষে 'জীবী' থাকলে ঈ-কার হবে।

47. বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে?

a) ফররুখ আহমদ
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) সত্যেন্দ্রনাথ দত্ত
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: মাইকেল মধুসূদন দত্ত
Explanation: মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত 'অমিত্রাক্ষর ছন্দ' মূলত অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ, যা পয়ার ও অক্ষরবৃত্ত ছন্দেরই আধুনিক রূপ।

48. শশাঙ্ক' শব্দের সমার্থক শব্দ কোনটি?

a) খরগোশ
b) সূর্য
c) চাঁদ
d) নদী
Answer: চাঁদ
Explanation: 'শশাঙ্ক' শব্দের সমার্থক শব্দ 'চাঁদ'। এর আরও সমার্থক শব্দ- চন্দ্র, শশধর, হিমাংশু, বিধু, শশী, সোম, সুধাকর।

49. ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত পত্রিকা কোনটি?

a) সমাচার দর্পণ
b) তত্ত্ববোধিনী
c) সংবাদ প্রভাকর
d) একটিও না
Answer: সংবাদ প্রভাকর
Explanation: যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা 'সংবাদ প্রভাকর'। পত্রিকাটি ১৮৩১ সালে সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করলেও ১৮৩৯ সালে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।

50. আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি?

a) দীপ্তি
b) জাহ্নবীগ
c) বিভা
d) সর্বশুচি
Answer: সর্বশুচি
Explanation: 'আগুন' শব্দের সমার্থক শব্দ 'সর্বশুচি'। এর অন্যান্য সমার্থক শব্দ- অনল, বহ্নি, পাবক, হুতাশন, সর্বভুক, কৃশানু, বায়ুসখা, দহন ইত্যাদি।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৪ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.