Exams Study Jobs Teachers Shop

সমাজসেবা অধিদপ্তরের জন্য বাংলা মডেল টেস্ট

Bengali Lesson 40 Questions By AsoporiTech Mentor Mehjabin - HSTU

সমাজসেবা অধিদপ্তরের জন্য বাংলা মডেল টেস্ট For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'সন্ধি' শব্দের অর্থ কী?

a) মিলন
b) বিচ্ছেদ
c) পরিবর্তন
d) সংক্ষেপণ
Answer: মিলন

2. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি?

a) গবাক্ষ
b) গায়ক
c) পরিচ্ছদ
d) প্রত্যেক
Answer: গবাক্ষ

3. 'উদ্ধার' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) উৎ + হার
b) উদ্ + ধার
c) উৎ + ধার
d) উ + ধার
Answer: উৎ + হার

4. 'মনীষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) মন + ইষা
b) মনস্ + ঈষা
c) মনি + ঈষা
d) মন + ঈষা
Answer: মনস্ + ঈষা

5. 'সমাস' শব্দের অর্থ কী?

a) মিলন
b) সংক্ষেপণ
c) বিশ্লেষণ
d) পরিবর্তন
Answer: সংক্ষেপণ

6. যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে কী বলে?

a) দ্বন্দ্ব সমাস
b) বহুব্রীহি সমাস
c) কর্মধারয় সমাস
d) তৎপুরুষ সমাস
Answer: বহুব্রীহি সমাস

7. 'উপকূল' কোন সমাসের উদাহরণ?

a) অব্যয়ীভাব
b) বহুব্রীহি
c) তৎপুরুষ
d) কর্মধারয়
Answer: অব্যয়ীভাব

8. 'সিংহচিহ্নিত আসন = সিংহাসন'—এটি কোন কর্মধারয় সমাস?

a) উপমিত
b) উপমান
c) রূপক
d) মধ্যপদলোপী
Answer: মধ্যপদলোপী

9. 'আকাশকুসুম' বাগধারাটির অর্থ কী?

a) অসম্ভব বস্তু
b) অলিক ভাবনা
c) দুষ্প্রাপ্য জিনিস
d) সুন্দর দৃশ্য
Answer: অলিক ভাবনা

10. 'অগাধ জলের মাছ' বাগধারাটির অর্থ কী?

a) খুব চালাক ব্যক্তি
b) গম্ভীর ব্যক্তি
c) সুচতুর ব্যক্তি
d) খল ব্যক্তি
Answer: সুচতুর ব্যক্তি

11. 'মণি কাঞ্চন যোগ' এর সমার্থক বাগধারা কোনটি?

a) আমড়াগাছি করা
b) সোনায় সোহাগা
c) আদায় কাঁচকলায়
d) রুই-কাতলা
Answer: সোনায় সোহাগা

12. 'বিড়াল তপস্বী' বাগধারাটির অর্থ কী?

a) ভণ্ড সাধু
b) নিরামিষভোজী
c) অলস ব্যক্তি
d) কৃপণ ব্যক্তি
Answer: ভণ্ড সাধু

13. 'চোর পালালে বুদ্ধি বাড়ে'—এই প্রবাদটির সঠিক অর্থ কী?

a) চোরের চাতুরী
b) বিপদের পর সংশোধনের উপায় খোঁজা
c) সময়ের কাজ সময়ে না করা
d) বিপদ কেটে যাওয়ার পর বুদ্ধি হওয়া
Answer: বিপদ কেটে যাওয়ার পর বুদ্ধি হওয়া

14. 'অতি ভক্তি চোরের লক্ষণ'—প্রবাদটি দ্বারা কী বোঝানো হয়?

a) বেশি ভক্তি করা ভালো
b) অতিরিক্ত বিনয়ের পেছনে অসৎ উদ্দেশ্য থাকে
c) চোরেরা খুব ভক্ত হয়
d) ভক্তি দেখালে চোর ধরা পড়ে
Answer: অতিরিক্ত বিনয়ের পেছনে অসৎ উদ্দেশ্য থাকে

15. 'ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ কী?

a) অদৃশ্য বস্তু
b) সুন্দর ফুল
c) অসম্ভব বস্তু
d) মূল্যবান জিনিস
Answer: অদৃশ্য বস্তু

16. 'হাটে হাঁড়ি ভাঙা' বাগধারাটির অর্থ কী?

a) গোপন কথা প্রকাশ করা
b) ঝগড়া করা
c) হাটের মাঝে লোকসান করা
d) অপদস্থ হওয়া
Answer: গোপন কথা প্রকাশ করা

17. 'সংসার' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) সং + সার
b) সম্ + সার
c) স + সার
d) সম + সার
Answer: সম্ + সার

18. 'পঞ্চনদ' কোন সমাসের উদাহরণ?

a) দ্বন্দ্ব
b) দ্বিগু
c) বহুব্রীহি
d) তৎপুরুষ
Answer: দ্বিগু

19. 'আপন ভালো তো জগৎ ভালো'—প্রবাদটির অর্থ কী?

a) নিজে ভালো হলে সবার ভালো করা যায়
b) নিজে সৎ হলে অন্যের অসততা স্পর্শ করে না
c) নিজের ভালো চিন্তা করা
d) জগৎ সবসময় ভালো
Answer: নিজে সৎ হলে অন্যের অসততা স্পর্শ করে না

20. 'বিনা মেঘে বজ্রপাত' বাগধারাটির অর্থ কী?

a) হঠাৎ দুর্যোগ
b) আকস্মিক বিপদ
c) অলৌকিক ঘটনা
d) অসম্ভব ব্যাপার
Answer: আকস্মিক বিপদ

21. 'বিদ্যালয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) বিদ্যা + আলয়
b) বিদ্যা + লয়
c) বিদ + আলয়
d) বিদ্য + আলয়
Answer: বিদ্যা + আলয়

22. 'পদ্ধতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) পদ্ + হতি
b) পদ্ + ধতি
c) পদ + হতি
d) পদ্ + অতি
Answer: পদ্ + হতি

23. 'স্বাগত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) স্ব + আগত
b) সু + আগত
c) সো + আগত
d) সু + গত
Answer: সু + আগত

24. 'উত্থাপন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) উৎ + স্থাপন
b) উদ্ + স্থাপন
c) উৎ + থাপন
d) উ + স্থাপন
Answer: উৎ + স্থাপন

25. সমাস নিষ্পন্ন পদটিকে কী বলা হয়?

a) সমস্যমান পদ
b) সমস্ত পদ
c) পূর্বপদ
d) উত্তরপদ
Answer: সমস্ত পদ

26. 'জায়া ও পতি = দম্পতি'—এটি কোন সমাসের উদাহরণ?

a) কর্মধারয়
b) তৎপুরুষ
c) বহুব্রীহি
d) দ্বন্দ্ব
Answer: দ্বন্দ্ব

27. 'মনমাঝি'—এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

a) মন রূপ মাঝি
b) মনের মাঝি
c) মন ও মাঝি
d) মন যে মাঝি
Answer: মন রূপ মাঝি

28. 'পীতাম্বর' কোন সমাসের উদাহরণ?

a) কর্মধারয়
b) বহুব্রীহি
c) তৎপুরুষ
d) দ্বিগু
Answer: বহুব্রীহি

29. 'কূয়োর ব্যাঙ' বাগধারাটির অর্থ কী?

a) সীমিত জ্ঞানের মানুষ
b) অলস ব্যক্তি
c) চালাক ব্যক্তি
d) কুৎসিত ব্যক্তি
Answer: সীমিত জ্ঞানের মানুষ

30. 'তাসের ঘর' বাগধারাটির অর্থ কী?

a) তাসের তৈরি বাড়ি
b) ক্ষণস্থায়ী বস্তু
c) স্থায়ী বস্তু
d) গোপন স্থান
Answer: ক্ষণস্থায়ী বস্তু

31. 'অগ্নিশর্মা' বাগধারাটির অর্থ কী?

a) অগ্নিপূজক
b) প্রচণ্ড রাগান্বিত
c) অত্যন্ত লোভী
d) খুব সাহসী
Answer: প্রচণ্ড রাগান্বিত

32. 'তামার বিষ' বাগধারাটির অর্থ কী?

a) সাপের বিষ
b) অর্থের কুপ্রভাব
c) মদের নেশা
d) ক্ষতিকর বস্তু
Answer: অর্থের কুপ্রভাব

33. 'নাই মামার চেয়ে কানা মামা ভালো'—প্রবাদটির অর্থ কী?

a) মামা না থাকা ভালো
b) অল্প লাভও মন্দের ভালো
c) কানা মামা বেশি উপকারী
d) কোনোটিই নয়
Answer: অল্প লাভও মন্দের ভালো

34. 'নুন আনতে পান্তা ফুরায়'—প্রবাদটি কী প্রকাশ করে?

a) চরম দরিদ্রতা
b) অলসতা
c) অপচয়
d) হিসাবহীনতা
Answer: চরম দরিদ্রতা

35. 'ডান হাত কাটা যাওয়া' বাগধারাটির অর্থ কী?

a) হাত ভেঙে যাওয়া
b) প্রধান সহায়ক হারানো
c) কর্মক্ষমতা হারানো
d) লোকসান হওয়া
Answer: প্রধান সহায়ক হারানো

36. 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কী?

a) অত্যন্ত অলস
b) বিলাসী ব্যক্তি
c) বুদ্ধিমান
d) লোভী
Answer: অত্যন্ত অলস

37. 'যদ্যপি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) যদি + অপি
b) যদ্য + অপি
c) যদ + অপি
d) যদি + পি
Answer: যদি + অপি

38. 'মুখচন্দ্র'—এটি কোন সমাসের উদাহরণ?

a) উপমান কর্মধারয়
b) উপমিত কর্মধারয়
c) রূপক কর্মধারয়
d) মধ্যপদলোপী কর্মধারয়
Answer: উপমিত কর্মধারয়

39. 'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ কী?

a) অন্ধের লাঠি
b) একমাত্র অবলম্বন
c) সাহায্যকারী
d) কুসংস্কার
Answer: একমাত্র অবলম্বন

40. 'দশচক্রে ভগবান ভূত'—প্রবাদটির অর্থ কী?

a) ১০ জন মিলে ভূত তাড়ানো
b) বহুজনের চক্রান্তে সাধুও অসাধু প্রতিপন্ন হয়
c) ভগবানের রূপ পরিবর্তন
d) দলবদ্ধভাবে কাজ করা
Answer: বহুজনের চক্রান্তে সাধুও অসাধু প্রতিপন্ন হয়

We hope সমাজসেবা অধিদপ্তরের জন্য বাংলা মডেল টেস্ট these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report