Exams Post Study Jobs Leaderboard Shop

নার্সিং ও মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতি: বাংলা স্পেশাল (পর্ব-০৬)

Bengali Lesson 50 Questions By Mostafız's Nursing Care

নার্সিং ও মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতি: বাংলা স্পেশাল (পর্ব-০৬) For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

a) রাজ + জ্ঞী = রাজ্ঞী
b) স্যাম + চায় = সঞ্চয়
c) যদ্য + অপি = যদ্যপি
d) শ + অন = শয়ন
Answer: স্যাম + চায় = সঞ্চয়
Explanation: সঠিক সন্ধি বিচ্ছেদ হলো সম্ + চয় = সঞ্চয়।

2. 'উদাসীন পথিকের মনের কথা' কার রচিত গ্রন্থ?

a) হাসান আজিজুল হক
b) রোকেয়া সাখাওয়াত হোসেন
c) মীর মোশাররফ হোসেন
d) কাজী নজরুল ইসলাম
Answer: মীর মোশাররফ হোসেন
Explanation: 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০) মীর মোশাররফ হোসেনের একটি আত্মজৈবনিক উপন্যাস।

3. 'পয়োধি' শব্দের অর্থ কি?

a) শৈল
b) সৈকত
c) আকাশ
d) সমুদ্র
Answer: সমুদ্র
Explanation: 'পয়োধি' শব্দের অর্থ সমুদ্র বা সাগর।

4. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' সৃষ্টি হয়?

a) উ + ই
b) এ + ই
c) অ + ই
d) ই + ই
Answer: অ + ই
Explanation: অ/আ-এর পর ই/ঈ থাকলে বা অ + ই মিলে যৌগিক স্বরধ্বনি 'ঐ' গঠিত হয়।

5. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

a) ৭টি
b) ৮টি
c) ৯টি
d) ১০টি
Answer: ৮টি
Explanation: বাংলা বর্ণমালায় মোট ৮টি অর্ধমাত্রার বর্ণ রয়েছে (স্বরে ১টি: ঋ; ব্যঞ্জনে ৭টি: খ, গ, ণ, থ, ধ, প, শ)।

6. সঠিক উত্তর চিহ্নিত করুন। 'রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের নানা রকম অন্ধতা, গোঁড়ামি ও কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করে গেছেন'।

a) কারণ কারক
b) অপাদান কারক
c) কর্ম কারক
d) সম্বন্ধ কারক
Answer: কর্ম কারক
Explanation: যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্ম কারক বলে; এখানে 'অন্ধতা, গোঁড়ামি ও কুসংস্কারকে' হলো কর্ম।

7. 'আলমারি' কোন দেশি শব্দ?

a) আরবি
b) হিন্দি
c) পর্তুগিজ
d) তুর্কি
Answer: পর্তুগিজ
Explanation: 'আলমারি' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলায় এসেছে।

8. সূর্যের সমার্থক শব্দ নয় কোনটি?

a) আদিত্য
b) শশধর
c) ভাস্কর
d) রবি
Answer: শশধর
Explanation: 'শশধর' শব্দের অর্থ চাঁদ, সূর্য নয়।

9. চারুকলা কী ধরনের শব্দ?

a) সংস্কৃত
b) সমাসবদ্ধ
c) প্রমিত
d) কোনটিই নয়
Answer: সমাসবদ্ধ
Explanation: 'চারু যে কলা' = চারুকলা, এটি একটি কর্মধারয় সমাসবদ্ধ শব্দ।

10. 'ফুলে ফুলে সাজিয়েছে ঘর' এখানে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?

a) অধিকরণে তৃতীয়া
b) অধিকরণে সপ্তমী
c) করণে সপ্তমী
d) করণে তৃতীয়া
Answer: করণে সপ্তমী
Explanation: উপকরণের অর্থে 'করণ কারক' এবং 'এ' বিভক্তির কারণে সপ্তমী বিভক্তি হয়েছে।

11. শিষ ধ্বনি ও উষ্ম ধ্বনির মধ্যে পার্থক্য কী?

a) বাতাসের চাপ
b) জিহ্বার অগ্রভাগ হতে উচ্চারণ
c) জিহ্বার কম্পন
d) কোনটি নয়
Answer: বাতাসের চাপ
Explanation: শিষ ধ্বনি উচ্চারণে বাতাসের চাপ বেশি থাকে এবং শিস দেওয়ার মতো শব্দ হয়।

12. 'শিরে সংক্রান্তি' অর্থ কি?

a) মাথার বোঝা
b) মহাবিপদ
c) আসন্ন বিপদ
d) সামান্য বিপদ
Answer: আসন্ন বিপদ
Explanation: 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ আসন্ন বিপদ বা মাথায় এসে পড়া সংকট।

13. 'হারিকিরি' শব্দের অর্থ কী?

a) রিক্সা
b) আত্মরক্ষা
c) আত্মহত্যা
d) হারানো
Answer: আত্মহত্যা
Explanation: 'হারিকিরি' একটি জাপানি শব্দ, যার অর্থ পেটে ছুরি চালিয়ে আত্মহত্যা করা।

14. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' পংক্তিটির স্রষ্টা কে?

a) কামিনী রায়
b) বেগম রোকেয়া
c) ভারতচন্দ্র রায়গুণাকর
d) মুকুন্দরাম
Answer: ভারতচন্দ্র রায়গুণাকর
Explanation: অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনীর মুখে ভারতচন্দ্র রায়গুণাকর এই বিখ্যাত পংক্তিটি সৃষ্টি করেন।

15. 'হিন্দি' শব্দটি কোন ভাষার?

a) হিন্দি
b) বাংলা
c) তামিল
d) ফারসি
Answer: ফারসি
Explanation: 'হিন্দি' শব্দটি ফারসি ভাষা থেকে আগত।

16. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?

a) প্রতিকূল
b) পরিভ্রমণ
c) প্রতিদিন
d) গৃহান্তর
Answer: পরিভ্রমণ
Explanation: প্র, পরি, অনু ইত্যাদি উপসর্গের সাথে কৃদন্ত পদের সমাস হলে তাকে প্রাদি সমাস বলে (পরি যে ভ্রমণ = পরিভ্রমণ)।

17. 'ক্রীতদাসের হাসি' কার রচনা?

a) হাসান আজিজুল হক
b) আলাউদ্দীন আল আজাদ
c) সৈয়দ ওয়ালীউল্লাহ
d) শওকত ওসমান
Answer: শওকত ওসমান
Explanation: 'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান রচিত একটি বিখ্যাত উপন্যাস।

18. ফররুখ আহমদ-কে কী বলা হয়?

a) নৌফেল ও হাতেম
b) মুসলিম রেনেসাঁর কবি
c) হাতেম তাই
d) মুসলিম কবি
Answer: মুসলিম রেনেসাঁর কবি
Explanation: ইসলামী ভাবধারার পুনর্জাগরণমূলক কবিতার জন্য ফররুখ আহমদকে 'মুসলিম রেনেসাঁর কবি' বলা হয়।

19. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল-

a) ৭৫০ খ্রিস্টাব্দ
b) ৬৫০ খ্রিস্টাব্দ
c) ৮৫০ খ্রিস্টাব্দ
d) ৭৭০ খ্রিস্টাব্দ
Answer: ৬৫০ খ্রিস্টাব্দ
Explanation: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সময়কাল ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ।

20. 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন-

a) এয়াকুব আলী চৌধুরী
b) কাজী ইমদাদুল হক
c) সৈয়দ এমদাদ আলী
d) মোজাম্মেল হক
Answer: মোজাম্মেল হক
Explanation: ফেরদৌসীর মহাকাব্য 'শাহনামা' বাংলায় পদ্যে অনুবাদ করেন কবি মোজাম্মেল হক।

21. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে কতটি?

a) ৩৬টি
b) ৩৮টি
c) ৩৯টি
d) ৩৭টি
Answer: ৩৭টি
Explanation: বাংলা ভাষায় মৌলিক ধ্বনি ৩৭টি (মৌলিক স্বরধ্বনি ৭টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি)।

22. 'প্র, পরা, অপ' এগুলো

a) সংস্কৃত উপসর্গ
b) বিদেশি উপসর্গ
c) উপমানস্থানীয় অব্যয়
d) বাংলা উপসর্গ
Answer: সংস্কৃত উপসর্গ
Explanation: এগুলো সংস্কৃত বা তৎসম উপসর্গ (বাংলায় মোট ২০টি সংস্কৃত উপসর্গ আছে)।

23. সনেটের দ্বিতীয় অংশকে কি বলে?

a) মূল
b) অষ্টক
c) অন্তরা
d) ষষ্ঠক
Answer: ষষ্ঠক
Explanation: সনেটের প্রথম ৮ চরণকে 'অষ্টক' এবং শেষ ৬ চরণকে 'ষষ্ঠক' বলে।

24. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

a) প্রত্যয়
b) বিভক্তি
c) পদ
d) শব্দ
Answer: পদ
Explanation: বাক্যে ব্যবহৃত অর্থবোধক শব্দ বা বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে।

25. বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ কোনটি?

a) ১৭৫০-১৮৫০
b) ১৭৬০-১৮৬০
c) ১৯০০-১৯৫০
d) ১৯৫১-২০০০
Answer: ১৭৬০-১৮৬০
Explanation: ১৭৬০ সালে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে ১৮৬০ সালে মধুসূদনের আবির্ভাবের পূর্ব পর্যন্ত সময়কে অবক্ষয় যুগ বলা হয়।

26. কোন বানানটি শুদ্ধ-

a) কনীনিকা
b) কণিনীকা
c) কনিনিকা
d) কণিনিকা
Answer: কনীনিকা
Explanation: শুদ্ধ বানানটি হলো 'কনীনিকা' (চোখের মণি)।

27. কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত

a) অগ্নিবীণা
b) সিন্ধু হিন্দোল
c) বিষের বাঁশি
d) দারিদ্র্য
Answer: সিন্ধু হিন্দোল
Explanation: 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

28. 'রাত্রিকালীন যুদ্ধ' কে এক কথায় কী বলে?

a) সুবর্ণ
b) জুগুপ্সা
c) নৈশরণ
d) সৌপ্তিক
Answer: সৌপ্তিক
Explanation: রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় 'সৌপ্তিক' বলে।

29. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

a) ভাষাতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) রূপতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
Answer: ধ্বনিতত্ত্ব
Explanation: যেহেতু সন্ধি ধ্বনির মিলন ঘটায়, তাই এটি ব্যাকরণের 'ধ্বনিতত্ত্ব' অংশে আলোচিত হয়।

30. প্রাচীনতম বাঙালি কবি কে?

a) মাইকেল মধুসূদন দত্ত
b) শাহ মুহম্মদ সগীর
c) কায়কোবাদ
d) আলাওল
Answer: শাহ মুহম্মদ সগীর
Explanation: শাহ মুহম্মদ সগীর হলেন বাংলা সাহিত্যের প্রাচীনতম বাঙালি ও মুসলিম কবি।

31. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

a) কারক
b) লিখিত
c) বেদনা
d) খেলনা
Answer: খেলনা
Explanation: খেল্ + না = খেলনা, এটি খাঁটি বাংলা কৃৎ-প্রত্যয় দ্বারা গঠিত শব্দ।

32. কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?

a) কথ্য ভাষা
b) চলিত ভাষা
c) সাধু ভাষা
d) আঞ্চলিক ভাষা
Answer: সাধু ভাষা
Explanation: সাধু ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল হওয়ায় সাহিত্যিক আভিজাত্য প্রকাশে ব্যবহৃত হতো।

33. ‘Bellicose’ শব্দটির একটি সমার্থক শব্দ হলো-

a) ধর্মান্ধতা
b) বিরূপ
c) তারা যুদ্ধ করবে
d) আশ্বাস
Answer: তারা যুদ্ধ করবে
Explanation: 'Bellicose' অর্থ যুদ্ধপ্রিয় বা মারমুখী। অপশনগুলোর মধ্যে 'তারা যুদ্ধ করবে' (Warlike) প্রকাশ পায়।

34. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

a) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
b) বাংলা সাহিত্যের কথা
c) বাংলা সাহিত্যের রূপকথা
d) বঙ্গভাষা ও সাহিত্য
Answer: বঙ্গভাষা ও সাহিত্য
Explanation: দীনেশচন্দ্র সেন রচিত 'বঙ্গভাষা ও সাহিত্য' (১৮৯৬) বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ।

35. 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ কী?

a) মন্দভাগ্য
b) চাটুকার
c) তুচ্ছ পদার্থ
d) নির্বোধ
Answer: চাটুকার
Explanation: 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ তোষামোদকারী বা চাটুকার।

36. উপসর্গ কোনটি?

a) চেয়ে
b) অতি
c) থেকে
d) দ্বারা
Answer: অতি
Explanation: 'অতি' একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ; অন্যগুলো অনুসর্গ।

37. 'পর্বত' এর সমার্থক শব্দ কোনটি?

a) ক্ষিতিধর
b) পর্বতমালা
c) গজানন
d) দশরথ
Answer: ক্ষিতিধর
Explanation: 'ক্ষিতিধর' শব্দের অর্থ পর্বত বা পাহাড়।

38. 'পরানের গহীন ভিতর' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

a) শামসুর রাহমান
b) আল মাহমুদ
c) আলাওল
d) কোনটিই নয়
Answer: কোনটিই নয়
Explanation: 'পরানের গহীন ভিতর' কাব্যগ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক, যা অপশনে অনুপস্থিত।

39. কোন শব্দটি ভুল?

a) অঞ্জলী
b) ক্ষমা
c) কটূক্তি
d) পরিপক্ব
Answer: অঞ্জলী
Explanation: শুদ্ধ বানানটি হলো 'অঞ্জলি' (ই-কার দিয়ে)।

40. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

a) বঙ্গসুন্দরী
b) প্রেম ও ফুল
c) সেঁজুতি
d) শেষের কবিতা
Answer: সেঁজুতি
Explanation: 'সেঁজুতি' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ।

41. উপমান কর্মধারয় সমাসের উদাহরন কোনটি?

a) কালচক্র
b) পরাণ পাখি
c) শশব্যস্ত
d) বহুব্রীহি
Answer: শশব্যস্ত
Explanation: শশকের (খরগোশের) ন্যায় ব্যস্ত = শশব্যস্ত (উপমান কর্মধারয় সমাস)।

42. 'জলবতী মেঘের বাতাস' গল্পের রচয়িতা কে?

a) বেগম রোকেয়া
b) সেলিনা হোসেন
c) সুফিয়া কামাল
d) নির্মলেন্দু গুণ
Answer: সেলিনা হোসেন
Explanation: 'জলবতী মেঘের বাতাস' বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের রচিত একটি গল্প।

43. 'শ্রব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

a) শ্রু + ব
b) শ্রু + য
c) শ্র + ব
d) শ্র + ব
Answer: শ্রু + য
Explanation: 'শ্রব্য' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো √শ্রু + য।

44. 'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?

a) ফারসি
b) চৈনিক
c) ফরাসি
d) পর্তুগিজ
Answer: ফরাসি
Explanation: 'রেস্তোরাঁ' (Restaurant) শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলায় এসেছে।

45. মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি?

a)
b)
c)
d)
Answer:
Explanation: বর্গের ২য় ধ্বনিসমূহ (যেমন: ঠ) হলো মহাপ্রাণ অঘোষ ধ্বনি।

46. 'মাতঙ্গ' কার সমার্থক শব্দ?

a) হরিণ
b) হাতি
c) ভুজঙ্গ
d) হাতিয়ার
Answer: হাতি
Explanation: 'মাতঙ্গ' শব্দের অর্থ হাতি বা হস্তী।

47. 'Artisan' শব্দের বাংলা পরিভাষা কোনটি?

a) কারিগর
b) কৃত্রিমতা
c) প্রস্থন
d) কারুশিল্প
Answer: কারিগর
Explanation: 'Artisan' শব্দের অর্থ কারিগর বা হস্তশিল্পী।

48. 'তস্কর' এর বিপরীত শব্দ কোনটি?

a) লস্কর
b) সাধু
c) নিরীহ
d) নির্লোভ
Answer: সাধু
Explanation: 'তস্কর' শব্দের অর্থ চোর, তাই এর বিপরীত শব্দ হলো 'সাধু'।

49. 'ধামাধরা' বাগধারার অর্থ কি?

a) কদরহীন লোক
b) তোষামোদকারী
c) চক্ষুশূল
d) হতভাগ্য
Answer: তোষামোদকারী
Explanation: 'ধামাধরা' বাগধারাটির অর্থ তোষামোদ করা বা চাটুকারিতা করা।

50. 'হরণ করার ইচ্ছা' এক কথায় প্রকাশ কি হবে?

a) জিহীর্ষা
b) জুগুপ্সা
c) বিবিক্ষা
d) বিভ্রমিষা
Answer: জিহীর্ষা
Explanation: 'হরণ করার ইচ্ছা'-কে এক কথায় 'জিহীর্ষা' বলে।

We hope নার্সিং ও মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতি: বাংলা স্পেশাল (পর্ব-০৬) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.