Exams Study Jobs Teachers Students

সমার্থক শব্দ বা প্রতিশব্দ

Bengali Lesson 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

সমার্থক শব্দ বা প্রতিশব্দ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) অশনি
খ) ব্যোম
গ) বিভাবরী
ঘ) নীলাম্বু
উত্তর: ব্যোম

2. সমার্থক শব্দের প্রয়োজনীয়তা বেশি হতে পারে কীসে?

ক) গদ্যে
খ) নাটকে
গ) কবিতায়
ঘ) উপন্যাসে
উত্তর: কবিতায়

3. 'সাপ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অর্ণব
খ) অহি
গ) গজ
ঘ) সুর
উত্তর: অহি

4. 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) হুতাশন
খ) তপন
গ) অম্বর
ঘ) পবন
উত্তর: হুতাশন

5. 'দেহ' এর সমার্থক শব্দ কোনটি?

ক) ভানু
খ) সুত
গ) তনু
ঘ) পাবক
উত্তর: তনু

6. 'বসুন্ধরা' শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) পর্বত
খ) পৃথিবী
গ) মাতা
ঘ) সমুদ্র
উত্তর: পৃথিবী

7. 'কোকিল' এর সমার্থক শব্দ কোনটি?

ক) কেশ
খ) অহি
গ) পিক
ঘ) রবি
উত্তর: পিক

8. 'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) আগুন
খ) সূর্য
গ) নদী
ঘ) জল
উত্তর: জল

9. 'শশাঙ্ক' এর সমার্থক শব্দ -

ক) খরগোশ
খ) সমুদ্র
গ) সূর্য
ঘ) চাঁদ
উত্তর: চাঁদ

10. 'সমুদ্র' শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) তটিনী
খ) স্রোতস্বিনী
গ) সলিল
ঘ) জলধি
উত্তর: জলধি

11. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) অর্ণব
খ) পারাবার
গ) রত্নাকর
ঘ) স্রোতস্বতী
উত্তর: স্রোতস্বতী

12. 'চিকুর' এর সমার্থক শব্দ কোনটি?

ক) পিক
খ) মেদিনী
গ) অলক
ঘ) গজ
উত্তর: অলক

13. 'দ্বিপ' অর্থ কী?

ক) আলো
খ) হাতি
গ) জলবেষ্টিত স্থান
ঘ) বাতি
উত্তর: হাতি

14. 'অন্ন' শব্দের অর্থ কী?

ক) অপর
খ) ভাত
গ) পল
ঘ) নবান্ন
উত্তর: ভাত

15. 'কুঞ্জর' শব্দের অর্থ কী?

ক) খরগোশ
খ) হরিণ
গ) হাতি
ঘ) চুল
উত্তর: হাতি

16. 'নিশিত' শব্দের অর্থ কী?

ক) গভীর রাত
খ) ঝরনা
গ) ধারাল
ঘ) শিকারি
উত্তর: ধারাল

17. 'শৈল' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) অচল
খ) গিরি
গ) তপন
ঘ) অদ্রি
উত্তর: তপন

18. 'অশ্ম' অর্থ কী?

ক) ঘোড়া
খ) পাথর
গ) ধারাল
ঘ) আশাহীন
উত্তর: পাথর

19. 'করী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) হাতি
খ) হাত
গ) হরিণ
ঘ) সমুদ্র
উত্তর: হাতি

20. 'অর্ণব' শব্দের অর্থ কী?

ক) জলধি
খ) হীরক
গ) সুবর্ণ
ঘ) করা
উত্তর: জলধি

আশা করি সমার্থক শব্দ বা প্রতিশব্দ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট