Exams Post Study Jobs Leaderboard Shop

৭৫ দিনের জার্নি ( বাংলা - ০১)

Bengali Lesson 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি ( বাংলা - ০১) For those studying or preparing for, this page contains 35 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

a) বর্ণ
b) পদ
c) অক্ষর
d) ধ্বনি
Answer: ধ্বনি
Explanation: ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি' । এটা ভাষার মৌলিক অংশ । ধ্বনির লিখিত রুপ হলো 'বর্ণ' । শব্দের অংশ হলো অক্ষর। বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশকে শব্দ বলে।

2. বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি কি?

a) প্রবচন, ছড়া ও ধাঁধা
b) গান ও গীতিকা
c) পুঁথি সাহিত্য ও গাঁথা
d) মঙ্গলকাব্য
Answer: প্রবচন, ছড়া ও ধাঁধা
Explanation: বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হলো মুখে মুখে প্রচলিত ছড়া, ধাঁধা, প্রবাদ-প্রবচন, ডাক ও খনার বচন এবং বিভিন্ন লোকগান।

3. কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?

a)
b)
c)
d)
Answer:
Explanation: বাংলা বর্ণমালায় ঘোষ অল্পপ্রাণ বর্ণগুলো হলো বর্গের ৩য় বর্ণ (গ, জ, ড/ড়, দ, ব) । অর্থাৎ, গ, জ, ড, ড়, দ, ব, এবং নাসিক্য বর্ণসমূহ (ঙ, ঞ, ণ, ন, ম) ঘোষ অল্পপ্রাণ ধ্বনি।

4. শরীর>শরীল..... শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?

a) সমীভবন
b) অসমীভবন
c) বিষমীভবন
d) ধ্বনি বিপর্যয়
Answer: বিষমীভবন
Explanation: 'শরীর' > 'শরীল' শব্দটিতে ধ্বনি পরিবর্তনের বিষমীভবন নিয়মটি প্রযোজ্য । পাশাপাশি অবস্থিত দু'টি সমব্যঞ্জনের (র...র) একটি পরিবর্তিত হয়ে যখন ভিন্ন ব্যঞ্জনে (র...ল) পরিণত হয়, তখন তাকে বিষমীভবন বলে।

5. কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?

a) জানিবার ইচ্ছা
b) জয় করিবার ইচ্ছা
c) হনন করিবার ইচ্ছা
d) যুদ্ধ করিবার ইচ্ছা
Answer: জয় করিবার ইচ্ছা
Explanation: 'জিগীষা' শব্দের অর্থ বা সম্প্রসারিত প্রকাশ হলো "জয় করিবার ইচ্ছা" । এটি এক কথায় প্রকাশের একটি উদাহরণ, যা কোনো কিছু জেতার আগ্রহ বা আকাঙ্ক্ষাকে বোঝায়।

6. 'কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে?

a) আবুল কালাম শামসুদ্দিন
b) শামসুদ্দীন আবুল কালাম
c) আবুল ফজল
d) জসীমউদ্দিন
Answer: শামসুদ্দীন আবুল কালাম
Explanation: 'কাশবনের কন্যা' উপন্যাসটি লিখেছেন শামসুদ্দীন আবুল কালাম, যা ১৯৫৪ সালে প্রকাশিত হয়েছিল এবং এটি বরিশাল অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন ও সমাজবাস্তবতাকে ভিত্তি করে লেখা একটি বিখ্যাত উপন্যাস।

7. কোনটি সঠিক?

a) গোরা (নাট্যগ্রন্থ)
b) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
c) পথের দাবী (উপন্যাস)
d) একাত্তরের দিনগুলি (উপন্যাস)
Answer: পথের দাবী (উপন্যাস)
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস হলো 'গোরা'। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হলো 'বিদ্রোহী'। 'একাত্তরের দিনগুলি' জাহানারা ইমাম রচিত একটি স্মৃতিকথামূলক দিনলিপি।

8. 'চলচ্চিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

a) চল্ + চিত্র
b) চলৎ + চিত্র
c) চলচ + চিত্র
d) চল্ + চিত্র
Answer: চলৎ + চিত্র
Explanation: 'চলচ্চিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ হল চলৎ + চিত্র। এটি ব্যঞ্জন সন্ধি সাধিত।

9. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে?

a) আল মাহমুদ
b) আব্দুল মান্নান সৈয়দ
c) অমিয় চক্রবর্তী
d) শামসুর রহমান
Answer: শামসুর রহমান
Explanation: ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে একটি লাঠিতে শহীদ আসাদের রক্তাক্ত শার্ট দিয়ে বানানো পতাকা দেখে মানসিকভাবে মারাত্মক আলোড়িত হন শামসুর রাহমান এবং তিনি লিখেন 'আসাদের শার্ট' কবিতাটি।

10. রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী নাটক কোনটি?

a) বিসর্জন
b) তাসের দেশ
c) শ্যামা
d) উপরের সবগুলো
Answer: তাসের দেশ
Explanation: 'তাসের দেশ' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।

11. 'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ কি?

a) ঘৃণা
b) বিরক্তি
c) বদমেজাজ
d) হিংসা
Answer: বদমেজাজ
Explanation: 'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ পাগলামির হাওয়া। ঊনপঞ্চশ বায়ু (পাগলামি) – ওর সামনে বিয়ের কথা তুল না, এখনি কিন্তু ঊনপঞ্চাশ বায়ু বেড়ে যাবে।

12. সঠিক বানান কোনটি?

a) দূরবস্থা
b) দূরাবস্থা
c) দুরবস্থা
d) দুরবস্তা
Answer: দুরবস্থা
Explanation: দুরাবস্থা' বা 'দূরাবস্থা'—এই বানানগুলো ভুল। 'দুরবস্থা' শব্দটি দুর্দশা বা খারাপ অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, যা সন্ধি বিচ্ছেদ করলে হয় দুর্+অবস্থা।

13. 'লাঠালাঠি' কোন সমাস?

a) প্রাদি সমাস
b) ব্যতিহার বহুব্রীহি সমাস
c) তৎপুরুষ সমাস
d) কর্মধারয় সমাস
Answer: ব্যতিহার বহুব্রীহি সমাস
Explanation: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তর পদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, লাঠিতে লাঠিতে যে লড়াই = লাঠালাঠি।

14. 'গ্রামবার্ত্তা প্রকাশিকা' এর সংবাদদাতা হিসেবে কাজ করতেন-

a) ফররুখ আহমদ
b) প্রমথ চৌধুরী
c) শেখ ফজলল করিম
d) মীর মশাররফ হোসেন
Answer: মীর মশাররফ হোসেন
Explanation: ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত বিখ্যাত পত্রিকা 'গ্রামবার্তা প্রকাশিকা'-র সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (হরিনাথ মজুমদার)। তবে, প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেন তাঁর সাহিত্যিক জীবনের শুরুতে এই পত্রিকার মফস্বল সংবাদদাতা হিসেবে কাজ করেছিলেন। এই পত্রিকাটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো।

15. নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?

a) আগুন পাখি
b) জীবন পথের যাত্রী
c) পোকামাকড়ের ঘরবসতি
d) নীড় সন্ধানী
Answer: আগুন পাখি
Explanation: এই উপন্যাসটি লিখেছেন ‘হাসান আজিজুল হক।’ এই উপন্যাসটি যেসব পুরস্কার পেয়েছে : ১. প্রথম আলো বর্ষসেরা বই-২০০৬, ২. আনন্দ পুরস্কার- ২০০৮।

16. বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কতক্ষণ সময় থামতে হয়?

a) এক সেকেন্ড
b) দুই সেকেন্ড
c) তিন সেকেন্ড
d) চার সেকেন্ড
Answer: এক সেকেন্ড
Explanation: বাক্যে কোনোকিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। বাক্যে প্রশ্নবোধক (?)থাকলে এক সেকেন্ড থামতে হয়।

17. 'সূর্য' এর প্রতিশব্দ -

a) সুধাংশু
b) শশাঙ্ক
c) বিধু
d) আদিত্য
Answer: আদিত্য
Explanation: সূর্য /বিশেষ্য পদ/ ভাস্কর, আদিত্য, রবি, তপন, ভানু, দিবাকর, মার্তন্ড, বিভাবসু, মিত্র, মিহির, পূষা, প্রভাকর।

18. 'ক্ষ' এর বিশ্লিষ্ট রূপ-

a) ক + ষ
b) ক + খ + গ
c) ক + ষ + ম
d) হ + ম
Answer: ক + ষ
Explanation: "ক্ষ" এর বিশ্লিষ্ট রূপ হলো ক + ষ। এটি একটি যুক্তবর্ণ এবং বাংলা অক্ষর 'ক' ও 'ষ' পরপর যুক্ত হয়ে গঠিত হয়।

19. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়?

a) কাঁদো নদী কাঁদো
b) দুই সৈনিক
c) রাইফেল রোটি আওরাত
d) নেকড়ে অরণ্য
Answer: কাঁদো নদী কাঁদো
Explanation: কাঁদো নদী কাঁদো ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস। আঙ্গিক প্রকরণে পাশ্চাত্যের প্রভাব থাকলেও এর সমাজজীবন, পরিবেশ ও চরিত্রাদি স্বদেশীয়। তবারক ভুঁঁইয়া নামে এক স্টিমারযাত্রীর মুখে বিবৃত কুমুরডাঙ্গার ছোট হাকিম মুহাম্মদ মুস্তফার জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা এর বিষয়বস্তু।

20. মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?

a) চিত্র
b) ভাষা
c) ইঙ্গিত
d) আচরণ
Answer: ভাষা
Explanation: মনের ভাব প্রকাশ করার মাধ্যম ভাষা। ভাষা: বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে।

21. 'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?

a) বৈষয়িক অধিকরণ
b) ভাবাধিকরণ
c) অভিব্যাপক অধিকরণ
d) ঐকদেশিক অধিকরণ
Answer: ঐকদেশিক অধিকরণ
Explanation: 'পুকুরে মাছ আছে'—এই বাক্যে পুকুর শব্দটি ঐকদেশিক অধিকরণ কারক (বা আধারাধিকরণ)। পুকুরের একটি নির্দিষ্ট স্থান বা অংশে মাছ আছে বোঝাতে এই স্থানটি স্থানবাচক অধিকরণ হিসেবে কাজ করে, যা ঐকদেশিক (স্থান বা সময়ের কোনো একটি অংশে ক্রিয়া) ধারায় পড়ে।

22. 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?

a) সমাপ্তি
b) দেনাপাওনা
c) পোস্টমাস্টার
d) মধ্যবর্তিনী
Answer: সমাপ্তি
Explanation: মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প 'সমাপ্তি'-এর নায়িকা।

23. 'মান' শব্দের বিপরীত শব্দ কোনটি?

a) সম্মান
b) গৌণ
c) অমান্য
d) অপমান
Answer: অপমান
Explanation: 'মান' শব্দের বিপরীত শব্দগুলো হলো অপমান, অসম্মান, অমর্যাদা, অবমাননা, হীনতা, গুরুত্বহীনতা, তুচ্ছতা, বা মূল্যহীনতা।

24. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি?

a) বনফুল
b) গাজী মিয়া
c) ভ্রমর
d) জরাসন্ধ
Answer: গাজী মিয়া
Explanation: মীর মশাররফ হোসেনের একাধিক ছদ্মনাম ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 'উদাসীন পথিক' এবং 'গাজী মিয়াঁ'।

25. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

a) নয়নতারা
b) বিজয় বসন্ত
c) নববাবু বিলাস
d) দুর্গেশনন্দিনী
Answer: দুর্গেশনন্দিনী
Explanation: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘দুর্গেশনন্দিনী’। ১৮৬৫ সালে প্রকাশিত এই ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাসটির মাধ্যমেই বাংলা উপন্যাসের সার্থক রূপ প্রতিষ্ঠিত হয়।

26. ইংরেজি 'Prefix' শব্দকে বাংলায় কি বলে?

a) কারক
b) অনুসর্গ
c) সমাস
d) উপসর্গ
Answer: উপসর্গ
Explanation: Prefix এর বাংলা অর্থ হলো উপসর্গ, যা কোনো শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা শব্দের অর্থ পরিবর্তন করে।

27. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হলো-

a) লিপিমালা
b) প্রবোধচন্দ্রিকা
c) সবুজপত্র
d) কথোপকথন
Answer: কথোপকথন
Explanation: বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন। উইলিয়াম কেরি ১৮০১ সালে ‘বাংলা ব্যাকরণ’ ও বাংলা গদ্যে ‘কথোপকথন’ গ্রন্থ প্রকাশ করেন। ১৮১২ সালে তার বিখ্যাত ‘ইতিহাসমালা’ গ্রন্থটি প্রকাশিত হয়।

28. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

a) কুলটা
b) রাষ্ট্রপতি
c) চাতক
d) শুদ্র
Answer: রাষ্ট্রপতি
Explanation: নিত্য পুরুষবাচক শব্দ। কৃতদার, কবিরাজ, ঢাকী, অকৃতদার, কাপুরুষ, রাষ্ট্রপতি, বামুন, সেনাপতি, যোদ্ধা, বিচারপতি, পুরোহিত, জন্মাদ , কাজী, লম্পট, জামাতা, কেরানি, মোল্লা। নিত্য স্ত্রী বাচক শব্দ: বিধবা, সপত্নী, ললনা, বিমাতা, লক্ষ্মী, সৎমা, সুজলা, দাই, সজনী, বাইজি, সতীন, সতী, পেত্নী, শামী, আইনি, কুলটা, ইত্যাদি।

29. Corrigendum শব্দের অর্থ কি?

a) শুদ্ধিপত্র
b) পুনর্বিন্যাস
c) স্থাপত্যকলা
d) অনুরোধপত্র
Answer: শুদ্ধিপত্র
Explanation: Corrigendum এর অর্থ - শুদ্ধিপত্র; সংশোধনীয় বিষয়।

30. 'বীরত্ব' শব্দটি কোন পদ?

a) ক্রিয়া
b) সর্বনাম
c) বিশেষণ
d) বিশেষ্য
Answer: বিশেষ্য
Explanation: 'বীরত্ব' শব্দটি বিশেষ্য পদ (Noun).

31. মধ্যযুগের কবি নন কে?

a) জয়নন্দী
b) বড়ু চণ্ডীদাস
c) গোবিন্দদাস
d) জ্ঞানদাস
Answer: জয়নন্দী
Explanation: জয়নন্দী বা জয়নন্দীপা 'চর্যাপদ' - এর তথা প্রাচীন যুগের কবি। তিনি চর্যাপদ - এর ৪৬ নং পদের রচয়িতা ।

32. সেলিনা হোসেন রচিত নিচের গ্রন্থসমূহের মধ্যে কোনটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত?

a) যাপিত জীবন
b) খোল করতাল
c) নিরন্তর ঘণ্টা ধ্বনি
d) গায়ত্রী সন্ধ্যা
Answer: যাপিত জীবন
Explanation: সেলিনা হোসেন রচিত ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত উল্লেখযোগ্য উপন্যাস হলো 'যাপিত জীবন' (১৯৮১) । এই উপন্যাসে ১৯৫২ সালের অমর একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপট এবং তৎকালীন সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়েছে।

33. নিচের চারটি গ্রন্থের মধ্যে কোনটি কাব্যগ্রন্থ?

a) পদ্মা নদীর মাঝি
b) তিতাস একটি নদীর নাম
c) সাত সাগরের মাঝি
d) কালিন্দী
Answer: সাত সাগরের মাঝি
Explanation: 'পদ্মা নদীর মাঝি' কালজয়ী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের লেখক হলেন প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ। 'কালিন্দী' উপন্যাসের লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

34. 'আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন'- কোন কবি বলেছেন?

a) সুকান্ত ভট্টাচার্য
b) সমর সেন
c) জসীমউদ্দিন
d) আল মাহমুদ
Answer: আল মাহমুদ
Explanation: "আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন” — এই বিখ্যাত চরণটি কবি আল মাহমুদ-এর লেখা। এটি তার কালজয়ী কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’-এর অন্যতম প্রধান পঙ্‌ক্তি, যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়।

35. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?

a) শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
b) বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
c) চর্যাপদের প্রাপ্তিস্থান
d) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রাপ্তিস্থান
Answer: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রাপ্তিস্থান
Explanation: বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম উল্লেখযোগ্য কারণ ১৯০৯ সালে এখানেই বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের একমাত্র খণ্ডিত পুঁথিটি আবিষ্কার করেন।

We hope ৭৫ দিনের জার্নি ( বাংলা - ০১) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.