1. ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদেরকে বলে-
a) অনুসর্গ
b) প্রত্যয়
c) ক্রিয়া-বিভক্তি
d) কৃৎপ্রত্যয়
Answer: ক্রিয়া-বিভক্তি
2. কোন ক্ষেত্রে ক্রিয়াবিভক্তির পার্থক্য হয় না?
a) কালভেদে
b) পুরুষভেদে
c) বাচ্যভেদে
d) বচনভেদে
Answer: বচনভেদে
3. বিভক্তিসমূহ কিসের ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ কডে?
a) ক্রিয়ার কাল, পুরুষ ও বাচ্যভেদে
b) ক্রিয়ার পদবিন্যাসে
c) ক্রিয়ার রূপভেদে
d) ক্রিয়ার অবস্থানভেদে
Answer: ক্রিয়ার কাল, পুরুষ ও বাচ্যভেদে
4. 'গণ' শব্দের অর্থ কী?
a) গুচ্ছ
b) শ্রেণি
c) প্রকার
d) দল
Answer: শ্রেণি
5. 'ধাতুর গণ' নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
a) ৪টি
b) ৩টি
c) ২টি
d) ৫টি
Answer: ২টি
6. ধাতুর 'গণ' বলতে কী বোঝায়?
a) ধাতুর বানানের ধরন
b) ধাতুর গঠন অনুসারে
c) ক্রিয়া বিভক্তি যোগের নিয়ম
d) ক্রিয়াপদ গঠনের নিয়ম
Answer: ধাতুর বানানের ধরন
7. বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি?
a) বাইশটি
b) একুশটি
c) বিশটি
d) উনিশটি
Answer: বিশটি
8. 'জিত্' কোন আদি গণের অন্তর্ভুক্ত?
a) উঠ্
b) গাহ্
c) নাহা
d) কাট্
Answer: কাট্
9. আক্, চাল্ কোন আদি গণের অন্তর্ভুক্ত?
a) উঠ্
b) গাহ্
c) নাহা
d) কাট্
Answer: কাট্
10. কাটা, ডাকা কোন আদিগণভুক্ত?
a) লাফা
b) উলটা
c) ছোবলা
d) চটকা
Answer: লাফা
11. 'ঘুরা' এর আদিগণ কোনটি?
a) ঝিমা
b) খোঁচা
c) উঁচা
d) দৌড়া
Answer: উঁচা
12. খোয়া, গোছা, যোগা ধাতুগুলো কোন আদি গণভুক্ত?
a) ফিরা
b) ঘুরা
c) উঠ্
d) ধোয়া
Answer: ধোয়া
13. 'চটকা' আদিগণের উদাহরণ নয় কোনটি?
a) সমঝা
b) উপচা
c) ধমকা
d) কচলা
Answer: উপচা
14. ঘটমান বর্তমান কালের সাধুরীতির উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি কোনটি?
a) ইতেছি
b) ইয়াছি
c) ইলাম
d) ইচেছ
Answer: ইতেছি
15. 'কর' ধাতুর উত্তম পুরুষ পুরাঘটিত অতীতে চলিত রূপ কোনটি?
a) করতাম
b) করিয়াছিলাম
c) করিলাম
d) করেছিলাম
Answer: করেছিলাম
16. যা-ধাতুর মধ্যম পুরষ নিত্যবৃত্ত অতীতের চলিত ভাষার রূপ কোনটি?
a) গিয়েছিলে
b) যেতে
c) যাচ্ছিলি
d) যাইত
Answer: যেতে
17. বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না- এগুলোকে কোন ধাতু বলে?
a) স্বয়ংসম্পূর্ণ ধাতু
b) অসম্পূর্ণ ধাতু
c) সংযোগমূলক ধাতু
d) সিদ্ধ ধাতু
Answer: অসম্পূর্ণ ধাতু
18. 'নহ' ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি?
a) নহ্
b) নহে
c) নই
d) নয়
Answer: নই
19. 'দে' ধাতুর প্রথম পুরুষের ঘটমান বর্তমানের চলিত রূপ কোনটি?
a) দিতেছে
b) দিয়েছিল
c) দিচ্ছে
d) দিত
Answer: দিচ্ছে
20. যেসব ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাকে বলে-
a) অজ্ঞাতমূল ধাতু
b) অসম্পূর্ণ ধাতু
c) সাধিত ধাতু
d) সংযোগমূলক ধাতু
Answer: অসম্পূর্ণ ধাতু
21. অসম্পূর্ণ ধাতু কয়টি?
a) ৩টি
b) ৪টি
c) ৫টি
d) ৬টি
Answer: ৫টি
22. কোনগুলো অসম্পূর্ণ ধাতু?
a) খা, গাহ্
b) নহ্, বট্
c) কর্, যা
d) কহ্, ধো
Answer: নহ্, বট্
23. কোন গুচ্ছে সবগুলো অসম্পূর্ণ ধাতু?
a) √আ, √বিট্, √শিখ্, √যা
b) √আছ, √তা, √শিখ্, √যা
c) √আ, √থাক, √আছ্, √বট্
d) √থাক্, √বট্, √আ, √শিখ্
Answer: √আ, √থাক, √আছ্, √বট্