Exams Study Jobs Teachers Students

পড়াশোনা মোড

সমাস (তৎপুরুষ ও দ্বিগু)

Bengali Lesson
30 টি প্রশ্ন
AsoporiTech Monalisa Admission & Job Prep
প্রশ্ন 01

তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

1) পূর্বপদ
2) পরপদ
3) অন্যপদ
4) উভয়পদ
প্রশ্ন 02

তৎপুরুষ সমাস কয় প্রকার?

1) আট
2) নয়
3) দশ
4) এগার
প্রশ্ন 03

'বিপদাপন্ন' সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?

1) অলুক দ্বন্দ্ব
2) দ্বিতীয়া তৎপুরুষ
3) তৃতীয়া তৎপুরুষ
4) চতুর্থী তৎপুরুষ
প্রশ্ন 04

'চিরসুখী' এর ব্যাসবাক্য কোনটি?

1) চিরকাল ব্যাপিয়া সুখ
2) চিরকাল ব্যাপিয়া সুখী
3) চিরদিনের জন্য সুখী
4) চিরদিন ধরে সুখী
প্রশ্ন 05

ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়?

1) ২য়া তৎপুরুষ
2) ৩য়া তৎপুরুষ
3) ৫মী তৎপুরুষ
4) ৬ষ্ঠী তৎপুরুষ
প্রশ্ন 06

তৃতীয়া তৎপুরুষ সমাসের 'সমস্তপদ' কোনটি?

1) গা-ঢাকা
2) তালকানা
3) মনগড়া
4) দেশসেবা
প্রশ্ন 07

উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ সমাস হয়?

1) ৩য়া
2) ২য়া
3) ৪র্থী
4) ৫মী
প্রশ্ন 08

'গুরুকে ভক্তি- গুরুভক্তি' কোন প্রকার সমাসের উদাহরণ?

1) ২য়া তৎপুরুষ
2) ৩য়া তৎপুরুষ
3) ৪র্থী তৎপুরুষ
4) ৬ষ্ঠী তৎপুরুষ
প্রশ্ন 09

নিচের কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস?

1) গাছপাকা
2) বিলাতফেরত
3) দেবদত্ত
4) ছাগদুগ্ধ
প্রশ্ন 10

কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ?

1) রাজপুত্র
2) অভাব
3) রান্নাঘর
4) প্রাণপ্রিয়
প্রশ্ন 11

পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, যূথ ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে কোন সমাস হয়?

1) অলুক তৎপুরুষ
2) ষষ্ঠী তৎপুরুষ
3) অলুক বহুব্রীহি
4) মধ্যপদলোপী বহুব্রীহি
প্রশ্ন 12

দিল্লীশ্বর কোন সমাসের উদাহরণ?

1) কর্মধারয়
2) তৎপুরুষ
3) অলুক দ্বন্দ্ব
4) দ্বন্দ্ব
প্রশ্ন 13

'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

1) হংসের ডিম্ব
2) হংস ও ডিম্ব
3) হংস হতে যে ডিম্ব
4) হংসীর ডিম্ব
প্রশ্ন 14

'রাজপথ' এর ব্যাসবাক্য হবে-

1) রাজার পথ
2) রাজা নির্মিত পথ
3) রাজাদের পথ
4) পথের রাজা
প্রশ্ন 15

'বিশ্ববিখ্যাত' সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে?

1) মধ্যপদলোপী বহুব্রীহি
2) সপ্তমী তৎপুরুষ
3) চতুর্থী তৎপুরুষ
4) উপমান কর্মধারয়
প্রশ্ন 16

কোনটি খাঁটি বাংলা নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ?

1) অভাব
2) অচেনা
3) অনাদর
4) অকাতর
প্রশ্ন 17

'ন সুর = অসুর' - এখানে কী অর্থে নঞ তৎপুরুষ সমাস হয়েছে?

1) অভাব
2) অচেনা
3) অল্পতা
4) বিরোধ
প্রশ্ন 18

'পকেটমার' কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?

1) অলুক তৎপুরুষ
2) উপপদ তৎপুরুষ
3) সপ্তমী তৎপুরুষ
4) তৃতীয়া তৎপুরুষ
প্রশ্ন 19

যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?

1) কৃদন্ত পদ
2) উপপদ
3) সমস্তপদ
4) পরপদ
প্রশ্ন 20

খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?

1) মাছিমারা
2) সত্যবাদী
3) পাদান
4) নীরদ
প্রশ্ন 21

কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?

1) কলে ছাঁটা
2) মাথায় ছাতা
3) হাতে কলমে
4) গায়ে হলুদ
প্রশ্ন 22

সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তার নাম কী?

1) প্রাদি
2) অলুক
3) নিত্য
4) দ্বিগু
প্রশ্ন 23

সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়?

1) বহুব্রীহি
2) কর্মধারয়
3) তৎপুরুষ
4) দ্বিগু
প্রশ্ন 24

দ্বিগু সমাসে কোন পদ প্রধান?

1) পরপদ
2) পূর্বপদ
3) উভয়পদ
4) কোনোটিই নয়
প্রশ্ন 25

কোন সমাসে 'সমাহার' ব্যাসবাক্য থাকে?

1) দ্বন্দ্ব
2) প্রাদি
3) নিত্য
4) দ্বিগু
প্রশ্ন 26

নিচের কোন সমস্তপদটি দ্বিগু সমাস?

1) তেপায়া
2) চৌচালা
3) তেমাথা
4) চারহাতি
প্রশ্ন 27

'পঞ্চনদ' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

1) পঞ্চ ও নদ
2) পঞ্চ নামক নদ
3) পঞ্চ নদের সমাহার
4) পঞ্চ নদীর সমাহার
প্রশ্ন 28

কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?

1) দেশান্তর
2) গ্রামান্তর
3) তেপান্তর
4) লোকান্তর
প্রশ্ন 29

দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?

1) বিশেষ্য
2) বিশেষণ
3) সর্বনাম
4) কৃদন্ত
প্রশ্ন 30

দ্বিগু সমাসের উদাহরণ কোনটি?

1) উপজেলা
2) রাজপথ
3) শতাব্দী
4) চৌচালা

ভুল সংশোধন রিপোর্ট