1. করিয়া > করে’ ধ্বনি পরিবর্তনের কোন রীতি?
a) সম্প্রকর্ষ
b) স্বরলোপ
c) অপিনিহিতি
d) অভিশ্রুতি
Answer: অভিশ্রুতি
Explanation: করিয়া' থেকে 'করে' শব্দটির পরিবর্তন একটি ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া যা অভিশ্রুতি (Umlaut) নামে পরিচিত। এই পরিবর্তনটি দুটি ধাপে ঘটে: ১. অপিনিহিতি: প্রথমে 'করিয়া' শব্দটি কথ্য ভাষায় 'কইরা' বা 'কইর্যা' রূপ নেয়। এখানে 'ই' কারটি তার স্বাভাবিক অবস্থানের আগে চলে আসে। একে অপিনিহিতি বলে। ২. অভিশ্রুতি: এরপর, অপিনিহিতির ফলে সৃষ্ট 'ই' ধ্বনি এবং তার পূর্ববর্তী 'অ' ধ্বনি মিলিত হয়ে 'এ' ধ্বনিতে রূপান্তরিত হয় ('অ' + 'ই' = 'এ') এবং পরবর্তী 'আ' ধ্বনি লুপ্ত হয়। ফলে 'কইরা' থেকে 'করে' শব্দটি তৈরি হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো অভিশ্রুতি, যা মূলত অপিনিহিতির পরবর্তী ধাপ।
2. পাকা > পাক্কা' - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
a) ধ্বনিবিস্তার
b) ধ্বনিসংযোজন
c) ধ্বনিসংক্ষেপ
d) ব্যঞ্জনদ্বিত্ব
Answer: ব্যঞ্জনদ্বিত্ব
Explanation: দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বতা : শব্দের কোন ব্যঞ্জন দ্বিত্ব হলে, অর্থাৎ দুইবার উচ্চারিত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বতা বলে । মূলত জোর দেয়ার জন্য দ্বিত্ব ব্যঞ্জন হয় । যেমন, পাকা> পাক্কা, সকাল> সক্কাল
3. প্রগত সমীভবন' এর উদাহরণ নয় কোনটি?
a) সপ্ত > সত্ত
b) সপ্তম > সত্তম
c) দীন > দিন
d) লাল > নাল
Answer: লাল > নাল
Explanation: প্রগত সমীভবন: - পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। - অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতাে হয়, একে বলে প্রগত সমীভবন। - যেমন: চক্র > চক্ক, পক্ব > পক্ক, পদ্ম > পদ্দ, লগ্ন > লগ্গ, লাল > নাল ইত্যাদি।
4. বউদিদি > বউদি' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
a) বিষমীভবন
b) ধ্বনি বিপর্যয়
c) ব্যঞ্জনচ্যুতি
d) আদিস্বর লোপ
Answer: ব্যঞ্জনচ্যুতি
Explanation: ব্যঞ্জনচ্যুতি : পাশাপাশি দুটি একই উচ্চারণের ব্যঞ্জন থাকলে তার একটি লোপ পেলে তাকে বলে ব্যঞ্জনচ্যুতি । যেমন, বউদিদি> বউদি, বড় দাদা> বড়দা
5. সুবর্ণ>স্বর্ণ কিসের উদাহরণ?
a) অসমীকরণ
b) স্বরলোপ
c) স্বরাগম
d) বিপ্রকর্ষ
Answer: স্বরলোপ
Explanation: দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি ,অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ । যেমনঃ - গামোছা >গামছা ; - সুবর্ণ>স্বর্ণ; - অগুরু>অগ্রু স্বরলোপ বা সম্প্রকর্ষ ৩ প্রকার: - আদিস্বরলোপ - মধ্যস্বর লোপ - অন্ত্যস্বর লোপ
6. দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কী বলে?
a) বিপ্রকর্ষ
b) অপিনিহিতি
c) ব্যঞ্জন বিকৃতি
d) ধ্বনি বিপর্যয়
Answer: ধ্বনি বিপর্যয়
Explanation: করিয়া' থেকে 'করে' শব্দটির পরিবর্তন একটি ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া যা অভিশ্রুতি (Umlaut) নামে পরিচিত। এই পরিবর্তনটি দুটি ধাপে ঘটে: ১. অপিনিহিতি: প্রথমে 'করিয়া' শব্দটি কথ্য ভাষায় 'কইরা' বা 'কইর্যা' রূপ নেয়। এখানে 'ই' কারটি তার স্বাভাবিক অবস্থানের আগে চলে আসে। একে অপিনিহিতি বলে। ২. অভিশ্রুতি: এরপর, অপিনিহিতির ফলে সৃষ্ট 'ই' ধ্বনি এবং তার পূর্ববর্তী 'অ' ধ্বনি মিলিত হয়ে 'এ' ধ্বনিতে রূপান্তরিত হয় ('অ' + 'ই' = 'এ') এবং পরবর্তী 'আ' ধ্বনি লুপ্ত হয়। ফলে 'কইরা' থেকে 'করে' শব্দটি তৈরি হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো অভিশ্রুতি, যা মূলত অপিনিহিতির পরবর্তী ধাপ
7. ধোবা > ধোপা' ধ্বনির কোন ধরনের পরিবর্তন হয়েছে?
a) ব্যঞ্জন বিকৃতি
b) ব্যঞ্জনদ্বিত্ব
c) অভিশ্রুতি
d) সমীভবন
Answer: ব্যঞ্জন বিকৃতি
Explanation: ব্যঞ্জন বিকৃতি: - শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। - একে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন: - কবাট > কপাট। - ধোবা > ধোপা।
8. ধাইমা > লাইমা' কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
a) অভিশ্রুতি
b) অন্তর্হতি
c) ব্যঞ্জন বিকৃতি
d) ব্যঞ্জনচ্যুতি
Answer: ব্যঞ্জন বিকৃতি
Explanation: ব্যঞ্জন বিকৃতিঃ - শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন: কবাট > কপাট, ধোবা > ধোপা, ধাইমা > লাইমা।
9. পরের 'ই' ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
a) সমীভবন
b) অপিনিহিতি
c) স্বরসঙ্গতি
d) অসমীকরণ
Answer: অপিনিহিতি
Explanation: পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন- রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, আজি > আইজ, সাধু > সাউধ, সত্য > সইত্য, মারি > মাইর ইত্যাদি।
10. কোনটি স্বরভক্তির উদাহরণ?
a) সত্য > সইত্য
b) পোখত্ > পোক্ত
c) স্টেশন > ইস্টিশন
d) ভ্রু > ভুরু
Answer: ভ্রু > ভুরু
Explanation: মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি: - কখনো কখনো উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। - একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন: - অ - রত্ন > রতন; ধর্ম > ধরম; স্বপ্ন > স্বপন; হর্ষ > হরষ; বস্তি > বসতি ইত্যাদি। - ই - প্রীতি > পিরীতি; ক্লিপ > কিলিপ; ফিল্ম > ফিলিম ইত্যাদি। - উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক; ভ্রু > ভুরু; শুক্রবার >শুক্কুরবার ইত্যাদি। - এ - গ্রাম > গেরাম; প্রেক > পেরেক; স্রেফ > সেরেফ ইত্যাদি। - ও - শ্লোক > শোলক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি। অন্যদিকে, - 'স্টেশন > ইস্টিশন' আদি স্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ। - 'পোখত্ > পোক্ত' অন্ত্যস্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ। - 'সত্য > সইত্য' অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
11. কিছু > কিচ্ছু' - এটি কোন ধরনের ধ্বনির পরিবর্তন?
a) দ্বিত্ব ব্যঞ্জন
b) ব্যঞ্জন বিকৃতি
c) অভিশ্রুতি
d) সমীভবন
Answer: দ্বিত্ব ব্যঞ্জন
Explanation: দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব: - কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বলে। যেমন: - পাকা > পাক্কা, - সকাল > সক্কাল, তেমনিভাবে, - বড় > বড্ড, - কিছু > কিচ্ছু ইত্যাদি। অন্যদিকে, সমীভবন: - শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন: - জন্ম > জম্ম। ব্যঞ্জন বিকৃতি: - শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। - একে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন: - কবাট > কপাট। অভিশ্রুতি: - বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে। যেমন - শুনিয়া > শুনে। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
12. টপ+টপ> টপাটপ কীসের উদাহরণ?
a) অসমীকরণ
b) স্বরাগম
c) সম্প্রকর্ষ
d) সমীভবন
Answer: অসমীকরণ
Explanation: অসমীকরণ (Dissimilation) - একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। ** যেমন ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ > টপাটপ ইত্যাদি।
13. শাক> শাগ’ কোন প্রকার পরিবর্তন?
a) দ্বন্দ্বীভবন
b) ঘোষীভবন
c) সমীভবন
d) অভিশ্রুতি
Answer: ঘোষীভবন
Explanation: অঘোষ বর্ণ ঘোষ বর্ণে পরিণত হলে তাকে ঘোষীভবন বলে। - যেমন: শাক > শাগ, কাক > কাগ, ছাত > ছাদ। পুকুর > পুখুর (পীনায়ন); কাঠ > কাট (ক্ষীণায়ন); বাবু > বাপু (অঘোষীভবন
14. বিলাতি>বিলিতি’ কিসের উধাহরণ?
a) মধ্যগত
b) প্রগত
c) অপিনিহিতি
d) মধ্য স্বরাগম
Answer: মধ্যগত
15. অরণা>অন্না’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উধাহরন?
a) অভিশ্রুতি
b) বিষমীভবন
c) অপিনিহিতি
d) সমীভবন
Answer: সমীভবন