Exams Study Jobs Teachers Students

ভাষা ও ব্যাকরণ (সপ্তম শ্রেণী)

Class 7 (Seven) 20 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

ভাষা ও ব্যাকরণ (সপ্তম শ্রেণী) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাংলা ভাষার উৎসমূল কোন ভাষা?

ক) আর্য ভাষা
খ) সংস্কৃত মূল ভাষা
গ) ইন্দে-ইউরোপীয় মূল ভাষা
ঘ) গৌড়ীয় বঙ্গ ভাষা
উত্তর: ইন্দে-ইউরোপীয় মূল ভাষা

2. নিচের কোন বাক্যটি সাধু ভাষার উদাহরণ

ক) আমি আজ বাড়ি যাব
খ) আমি আজ সুস্থবোধ করিতেছি
গ) আমি আজ বই মেলায় যাব
ঘ) তাকে আমার খুব প্রয়োজন
উত্তর: আমি আজ সুস্থবোধ করিতেছি

3. ভাষা কী?

ক) কণ্ঠের উচ্চারণ
খ) উচ্চারণের প্রতীক
গ) ভাব প্রকাশের মাধ্যম
ঘ) ধ্বনির সমষ্টি
উত্তর: ভাব প্রকাশের মাধ্যম

4. ভাষা বলতে কোনটি বোঝায়?

ক) অর্থবোধক ধ্বনি
খ) অর্থহীন ধ্বনি
গ) ইশারা-ইঙ্গিত
ঘ) ছবি
উত্তর: অর্থবোধক ধ্বনি
ব্যাখ্যা: ভাষা বলতে মনের ভাব প্রকাশের জন্য মানুষ বাগযন্ত্রের (কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি) সাহায্যে যেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে, সেগুলোকে বোঝায়।

5. মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোধ্য ধ্বনি সমষ্টিকে কী বলা হয়?

ক) বর্ণমালা
খ) শব্দ
গ) পদ
ঘ) ভাষা
উত্তর: ভাষা
ব্যাখ্যা: মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোধ্য ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা।

6. সমাজবদ্ধ মানুষের পারম্পরিক ভাব বিনিময়ের উন্নত মাধ্যম কোনটি?

ক) ইশারা
খ) অঙ্গভঙ্গি
গ) চিত্র
ঘ) ভাষা
উত্তর: ভাষা

7. ভাষারীতির দিক থেকে বাংলা ভাষার কয়টি রূপ দেখা যায়?

ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর: দুটি

8. ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য-

ক) ইশারা-ইঙ্গিত
খ) উচ্চারণ
গ) ধ্বনিগুচ্ছ
ঘ) বর্ণমালা
উত্তর: ইশারা-ইঙ্গিত

9. ভাষার মূল উপাদান কোনটি?

ক) শব্দ
খ) কথা
গ) ধ্বনি
ঘ) বাক্য
উত্তর: ধ্বনি

10. বাংলা ভাষায় কয় কোটি লোক কথা বলে?

ক) পনেরো কোটি
খ) বিশ কোটি
গ) পঁচিশ কোটি
ঘ) তিরিশ কোটি
উত্তর: তিরিশ কোটি

11. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?

ক) পালি
খ) হিন্দি
গ) উড়িয়া
ঘ) বঙ্গকামরূপী
উত্তর: বঙ্গকামরূপী

12. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোথায়?

ক) বাক্যের সরলতা ও জটিলতায়
খ) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
গ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
ঘ) শুধু সর্বনামে
উত্তর: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
ব্যাখ্যা: সাধু ও চলিত ভাষার পার্থক্য-- সর্বনাম ও ক্রিয়া পদে

13. কোন ভাষা পরিবর্তনশীল?

ক) উপভাষা
খ) চলিত ভাষা
গ) আঞ্চলিক ভাষা
ঘ) সাধুভাষা
উত্তর: চলিত ভাষা

14. বাগ্যন্ত্রের অংশ কোনটি?

ক) কর্ণ
খ) নাসিকা
গ) চক্ষু
ঘ) আঙুল
উত্তর: নাসিকা

15. কোনটির মাধ্যমে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করা যায়?

ক) ভাষা
খ) ইশারা-ইঙ্গিত
গ) অঙ্গভঙ্গি
ঘ) নাচ ও চিত্র
উত্তর: ভাষা

16. মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া হচ্ছে-

ক) চিত্র
খ) ধ্বনিগুচ্ছ
গ) কণ্ঠধ্বনি
ঘ) জিহ্বা
উত্তর: কণ্ঠধ্বনি

17. ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৭০০
খ) ১৭৫০
গ) ১৮০০
ঘ) ১৮৫০
উত্তর: ১৮০০

18. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কোন শতকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?

ক) ষষ্ঠ
খ) সপ্তম
গ) অষ্টম
ঘ) নবম
উত্তর: সপ্তম

19. ড. সুনীতকুমার চট্টোপাধ্যায়ের মতে, কত খ্রিস্টাব্দে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?

ক) ৬৫০
খ) ৭৫০
গ) ৮৫০
ঘ) ৯৫০
উত্তর: ৯৫০

20. বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ কোনটি?

ক) সাধু ভাষা
খ) চলিত ভাষা
গ) উপভাষা
ঘ) আঞ্চলিক ভাষা
উত্তর: সাধু ভাষা

আশা করি ভাষা ও ব্যাকরণ (সপ্তম শ্রেণী) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট