Exams Study Jobs Teachers Students

এক কথায় প্রকাশ

Bengali Lesson 10 Questions By Pramanik’s Bangla Care

এক কথায় প্রকাশ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট-- এক কথায়

ক) একাগ্রচিত্ত
খ) একমনা
গ) অন্যমনা
ঘ) মনোযোগী
উত্তর: একাগ্রচিত্ত

2. সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে ?

ক) অদৃষ্টসূর্য
খ) অসূর্যস্পশ্যা
গ) অসূর্যদ্রষ্টা
ঘ) অসূর্যপ্রেক্ষা
উত্তর: অসূর্যস্পশ্যা

3. লাভ করার ইচ্ছাকে এক কথায় কি বলে ?

ক) লাভবান
খ) অনুচিকির্ষা
গ) লিপ্সা
ঘ) জিগীসা
উত্তর: লিপ্সা

4. যা চেটে খেতে হয়’ তা হ’ল-

ক) চর্ব
খ) চুষ্য
গ) লেহ্য
ঘ) পেয়
উত্তর: লেহ্য

5. বাহুতে ভর করে চলে যে—

ক) বাহুঙ্গ
খ) ভুজঙ্গ
গ) বুভুক্ষা
ঘ) সব্যসাচী
উত্তর: ভুজঙ্গ

6. “যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে”-তাকে এক শব্দে কি বলে ?

ক) দ্বিজ
খ) দ্বিবর
গ) দ্বোবর
ঘ) দোজবর
উত্তর: দোজবর

7. ময়ূরের ডাককে এক কথায় কি বলে ?

ক) কুহু
খ) কেকা
গ) কৃত্তি
ঘ) কীর্তি
উত্তর: কেকা

8. ‘হিমালয় হতে সমুদ্র পর্যন্ত’ -এর বাক্য সংকোচন হবে-

ক) আসমুদ্রহিমালয়
খ) আসমুদ্রহিমাচল
গ) হিমসমুদ্র
ঘ) কোনটিই নয়
উত্তর: আসমুদ্রহিমাচল

9. ”নাদ” শব্দের অর্থ কি ?

ক) সিংহের ডাক
খ) মেঘের ডাক
গ) বাঘের ডাক
ঘ) ময়ুরের ডাক
উত্তর: সিংহের ডাক

10. “নুপুরের ধ্বনি”-এক কথায় কি বলে ?

ক) রুনুঝুনু
খ) শিঞ্জন
গ) নিক্কন
ঘ) ক, খ ও গ তিনটিই
উত্তর: ক, খ ও গ তিনটিই

আশা করি এক কথায় প্রকাশ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট