Exams Post Study Jobs Leaderboard Shop

অর্ণব'স GK স্পেশাল মডেল টেস্ট - ৮ (বইয়ের স্পেশাল মডেল টেস্ট ৩৬-৪০)

General Knowledge 40 Questions By Ornob's Classroom

অর্ণব'স GK স্পেশাল মডেল টেস্ট - ৮ (বইয়ের স্পেশাল মডেল টেস্ট ৩৬-৪০) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থা?

a) রাশিয়া
b) ফিলিপাইন
c) চীন
d) ইসরাইল
Answer: রাশিয়া
Explanation: টিএএসএস (TASS - Telegraph Agency of the Soviet Union) হলো রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা, যা ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়।

2. আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয় কার নাম অনুসারে?

a) গ্রিক দেবতা
b) রোমান সম্রাট
c) একজন নাবিক
d) একটি দ্বীপ
Answer: গ্রিক দেবতা
Explanation: আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয়েছে গ্রিক পৌরাণিক কাহিনীর পৌরাণিক দেবতা 'অ্যাটলাস' (Atlas)-এর নামানুসারে।

3. জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?

a) ২৪ অক্টোবর, ১৯৪৫
b) ২৮ নভেম্বর, ১৯৪৩
c) ২৮ জানুয়ারি, ১৯৪৩
d) ২৪ ডিসেম্বর, ১৯৪৫
Answer: ২৪ অক্টোবর, ১৯৪৫
Explanation: ৫০টি দেশের স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘ সনদ কার্যকরের মধ্য দিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এজন্য প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।

4. Baghdad stands on the river -

a) Tigris
b) Euphrates
c) Nile
d) Shatt al-Arab
Answer: Tigris
Explanation: ইরাকের রাজধানী বাগদাদ টাইগ্রিস (দজলা) নদীর তীরে অবস্থিত।

5. ‘City of Love & Light’ কোথায়?

a) বার্লিন
b) হেগ
c) প্যারিস
d) লাস ভেগাস
Answer: প্যারিস
Explanation: ফ্রান্সের রাজধানী প্যারিসকে তার সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও রোমান্টিক আবহাওয়া এবং আলোকসজ্জার জন্য 'City of Love' ও 'City of Light' (La Ville Lumière) বলা হয়।

6. লন্ডনের ১১ নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন?

a) ব্রিটিশ প্রধানমন্ত্রী
b) ব্রিটিশ বিরোধী দলীয় নেতা
c) ব্রিটিশ চ্যান্সেলর অব দ্য এক্সচেকার
d) ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী
Answer: ব্রিটিশ চ্যান্সেলর অব দ্য এক্সচেকার
Explanation: লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিটে থাকেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ১১ নং ডাউনিং স্ট্রিট হলো ব্রিটিশ অর্থমন্ত্রী বা চ্যান্সেলর অব দ্য এক্সচেকারের (Chancellor of the Exchequer) সরকারি বাসভবন।

7. কমনওয়েলথ সিদ্ধান্ত গৃহীত হয়-

a) সংবিধানের মাধ্যমে
b) সনদের মাধ্যমে
c) সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের মাধ্যমে
d) সর্বসম্মতিক্রমে
Answer: সর্বসম্মতিক্রমে
Explanation: কমনওয়েলথভুক্ত দেশগুলোর যাবতীয় নীতি ও সিদ্ধান্ত কোনো ভোটাভুটির মাধ্যমে নয়, বরং সদস্য দেশগুলোর সর্বসম্মত সিদ্ধান্তের (Consensus) ভিত্তিতে গৃহীত হয়।

8. কোন জলবায়ু চুক্তির অধীনে ‘সবুজ জলবায়ু তহবিল’ বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?

a) ক্যানকুন চুক্তি
b) প্যারিস চুক্তি
c) কিয়োটো প্রোটোকল
d) কোপেনহেগেন চুক্তি
Answer: ক্যানকুন চুক্তি
Explanation: ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP16) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 'গ্রিন ক্লাইমেট ফান্ড' (GCF) গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়।

9. বিশ্ব অর্থনীতিতে ‘পেপার গোল্ড’ (Paper Gold) বলতে কী বোঝায়?

a) বিশ্বব্যাংকের সুবিধালাভ
b) বিশেষ উত্তোলন অধিকার
c) স্বর্ণের মানবসম্পন্ন ভিত্তিতে মুদ্রা
d) ঘাটতি অর্থায়ন
Answer: বিশেষ উত্তোলন অধিকার
Explanation: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কর্তৃক ১৯৬৯ সালে তৈরি হিসাবের আন্তর্জাতিক একক SDR (Special Drawing Rights)-কে বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' বা কাগজের সোনা বলা হয়।

10. মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে?

a) বেগম রোকেয়া
b) সানজিদা খাতুন
c) কামিনী রায়
d) আজিজুন্নেছা
Answer: বেগম রোকেয়া
Explanation: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অনুন্নত মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করা ও নারী অধিকার সচেতনতায় অগ্রণী ভূমিকা রাখার জন্য 'মুসলিম নারী জাগরণের পথিকৃৎ' হিসেবে খ্যাত।

11. ‘দার্শনিকগণ এতদিন সমাজের ব্যাখ্যাই করেছেন, এখন প্রয়োজন এটা পরিবর্তন করা।’ কে বলেছেন?

a) বালজাক
b) এরিস্টটল
c) জাক দেরিদা
d) কার্ল মার্কস
Answer: কার্ল মার্কস
Explanation: বিখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক কার্ল মার্কস তাঁর 'Theses on Feuerbach' (১৮৪৫) গ্রন্থে লিখেছেন: "The philosophers have only interpreted the world, in various ways; the point, however, is to change it."

12. অপরিশোধিত তেল পরিমাপের একক কোনটি?

a) আউন্স
b) ব্যারেল
c) লিটার
d) গ্যালোন
Answer: ব্যারেল
Explanation: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত খনিজ তেল (Crude Oil) পরিমাপের আদর্শ একক হলো 'ব্যারেল'। ১ ব্যারেল সমান প্রায় ১৫৯ লিটার (বা ৪২ ইউএস গ্যালন)।

13. বাংলাদেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট-

a) কুয়াকাটা, পটুয়াখালী
b) পানগাঁও, ঢাকা
c) রামু, কক্সবাজার
d) মংলা, বাগেরহাট
Answer: রামু, কক্সবাজার
Explanation: বাংলাদেশ মহাসাগরীয় গবেষণা ইনস্টিটিউট (NIOB) কক্সবাজার জেলার রামু উপজেলার দরিয়ানগরে অবস্থিত।

14. এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালি?

a) জিব্রাল্টার প্রণালি
b) পক প্রণালি
c) বসফরাস প্রণালি
d) হরমুজ প্রণালি
Answer: বসফরাস প্রণালি
Explanation: তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বসফরাস প্রণালি কৃষ্ণসাগর ও মারমারা সাগরকে যুক্ত করেছে এবং একই সাথে এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে।

15. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

a) ভারতীয় জনতা পার্টি
b) কমিউনিস্ট পার্টি
c) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
d) বহুজন সমাজ পার্টি
Answer: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
Explanation: ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে প্রতিষ্ঠিত 'ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস' বা ভারতীয় জাতীয় কংগ্রেস হলো ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল।

16. এ দেশে সরকারি কাজে ‘ফার্সি’ ভাষা চালু করেন কে?

a) হুসেন শাহ
b) সম্রাট জাহাঙ্গীর
c) টোডরমল
d) ইংরেজরা
Answer: টোডরমল
Explanation: মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী বা রাজস্বমন্ত্রী রাজা টোডরমল রাজস্ব ব্যবস্থা এবং প্রশাসনিক দলিলপত্রে ফার্সি ভাষাকে সরকারি ভাষা হিসেবে বাধ্যতামূলক চালু করেন।

17. তিনবার শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান?

a) ICRC
b) UNHCR
c) UNDP
d) IMO
Answer: ICRC
Explanation: আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC) ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে মোট তিনবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

18. মংলা বন্দর কোন জেলায় অবস্থিত?

a) খুলনা
b) বাগেরহাট
c) সাতক্ষীরা
d) বরগুনা
Answer: বাগেরহাট
Explanation: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর 'মংলা বন্দর' বাগেরহাট জেলার মংলা উপজেলায় পশুর নদীর তীরে অবস্থিত।

19. আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস্ (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

a) নেদারল্যান্ডস
b) নিউইয়র্ক
c) নিউ হ্যাম্পশায়ার
d) নিউ জার্সি
Answer: নিউ হ্যাম্পশায়ার
Explanation: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার (New Hampshire) অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমেই IMF এবং বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।

20. ‘দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার’ গ্রন্থটি কে লিখেছেন?

a) ওরিয়ানা ফালাচি
b) আর্চার ব্লাড
c) রিচার্ড ডকিন্স
d) রিচার্ড ইটন
Answer: রিচার্ড ইটন
Explanation: 'The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760' বিখ্যাত ইতিহাসবিদ ও গবেষক রিচার্ড এম. ইটন (Richard M. Eaton) রচিত একটি প্রমান্য গ্রন্থ।

21. কোন গ্যাসটি ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে?

a) কার্বন ডাই-অক্সাইড
b) হাইড্রোজেন সালফাইড
c) ব্রোমিন
d) ক্লোরো ফ্লোরো কার্বন
Answer: ক্লোরো ফ্লোরো কার্বন
Explanation: ক্লোরোফ্লোরোকার্বন (CFC) বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরিন রেডিক্যাল তৈরি করে, যা ওজোন অণুকে ভেঙে অক্সিজেন অনুতে পরিণত করে।

22. Which one of the following is not a principal organ of the united Nations?

a) World Health Organization
b) Trusteeship Council
c) Security Council
d) General Assembly
Answer: World Health Organization
Explanation: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা (Specialized Agency), যা জাতিসংঘের ৬টি মূল/প্রধান অঙ্গের (Principal Organs) অন্তর্ভুক্ত নয়।

23. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির রচিয়তা ও সুরকার কে?

a) গফফার চৌধুরী
b) আবদুল করিম
c) আবদুল লতিফ
d) লুৎফর রহমান
Answer: আবদুল লতিফ
Explanation: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত কালজয়ী এই গানটির রচয়িতা ও মূল সুরকার বিশিষ্ট সংগীতশিল্পী আবদুল লতিফ।

24. Duckworth-Lewis Method কী?

a) পদার্থ বিজ্ঞানের একটি সূত্র
b) রসায়ন বিজ্ঞানের একটি সূত্র
c) ক্রিকেট খেলায় ব্যবহৃত একটি নিয়ম
d) আবোহাওয়া সংক্রান্ত একটি নিয়ম
Answer: ক্রিকেট খেলায় ব্যবহৃত একটি নিয়ম
Explanation: বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ বিঘ্নিত হলে পরবর্তী দলের জয়ের জন্য রান পুনর্বিন্যাস করার গাণিতিক নিয়মকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি (DLS) বলা হয়।

25. Scandinavian countries are-

a) England, France & Germany
b) Norway, Sweden, Denmark, Finland & Iceland
c) USA & Canada
d) Australia & New Zealand
Answer: Norway, Sweden, Denmark, Finland & Iceland
Explanation: উত্তর ইউরোপের নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড—এই পাঁচটি দেশকে একত্রে স্ক্যান্ডিনেভীয় দেশ বলা হয়।

26. শিখদের বিখ্যাত স্বর্ণমন্দির নিম্নলিখিত শহরে অবস্থিত—

a) চণ্ডীগড়
b) কেরালা
c) হরিয়ানা
d) অমৃতসর
Answer: অমৃতসর
Explanation: ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের প্রধান ধর্মীয় উপাসনালয় 'স্বর্ণমন্দির' (হরিমন্দির সাহিব) অবস্থিত।

27. মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য কোনটি?

a) ডিসকো বোলাস
b) পিয়েটা
c) ভেনাস ডি মিলো
d) ডিসকো ফোরাস
Answer: পিয়েটা
Explanation: 'পিয়েটা' (Pietà) হলো রেনেসাঁ যুগের বিখ্যাত ইতালীয় শিল্পী ও স্থপতি মাইকেলঅ্যাঞ্জেলোর তৈরি মার্বেল পাথরের একটি বিশ্ববিখ্যাত ভাস্কর্য।

28. ‘The Starry Night’ কোন শিল্পীর চিত্রকর্ম?

a) ক্লদ মোনে
b) ভিনসেন্ট ভ্যান গগ
c) পল গগাঁ
d) এদুয়ার্ড মানে
Answer: ভিনসেন্ট ভ্যান গগ
Explanation: 'The Starry Night' চিত্রকর্মটি উত্তর-ইমপ্রেশনিস্ট (Post-Impressionist) ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ ১৮৮৯ সালে অঙ্কন করেন।

29. কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা মধ্যবর্তী অঞ্চলকে কী বলে?

a) উত্তর মেরু
b) দক্ষিণ মেরু
c) নিরক্ষীয়
d) কুমেরু
Answer: নিরক্ষীয়
Explanation: ২৩.৫° উত্তর অক্ষাংশ (কর্কটক্রান্তি) ও ২৩.৫° দক্ষিণ অক্ষাংশের (মকরক্রান্তি) মাঝখানের অঞ্চল হলো নিরক্ষীয় বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল (Tropical Zone)।

30. একজন শ্রেষ্ঠ ‘বৈয়াকরণিক’ কে?

a) ঈশ্বরচন্দ্র বিদ্যসাগর
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) পাণিনি
d) কোনটিই নয়
Answer: পাণিনি
Explanation: প্রাচীন ভারতীয় উপমহাদেশে সংস্কৃত ব্যাকরণের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ও ব্যাকরণ রচয়িতা ছিলেন পাণিনি, যিনি 'অষ্টাধ্যায়ী' গ্রন্থ রচনা করেন।

31. সানফ্লাওয়ার এই শিল্পকর্মটি কোন ধারার?

a) ইস্প্রেশনিজম
b) পোস্ট-ইমপ্রেশনিজম
c) স্যুরিয়েলিজম
d) রোমান্টিসিজম
Answer: পোস্ট-ইমপ্রেশনিজম
Explanation: বিখ্যাত ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম 'সূর্যমুখী' (Sunflowers) চিত্রকলার পোস্ট-ইমপ্রেশনিজম (Post-Impressionism) ধারার একটি অনন্য নিদর্শন।

32. ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে?

a) নীল নদ
b) জাম্বেজি নদী
c) আমাজন নদী
d) সিন্ধু নদ
Answer: জাম্বেজি নদী
Explanation: আফ্রিকার দক্ষিণ অঞ্চলে জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে জাম্বেজি (Zambezi) নদীতে বিশ্বখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত।

33. ‘শাহনামা’ বাংলায় অনুবাদ করেন-

a) এয়াকুব আলী চৌধুরী
b) মোজাম্মেল হক
c) সৈয়দ এমদাদ আলী
d) কাজী ইমদাদুল হক
Answer: মোজাম্মেল হক
Explanation: মহাকবি ফেরদৌসীর বিখ্যাত ফার্সি মহাকাব্য 'শাহনামা' বাংলায় পদ্যে প্রথম অনুবাদ করেন প্রখ্যাত কবি ও সাহিত্যিক মোজাম্মেল হক।

34. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

a) নয় নম্বর
b) দুই নম্বর
c) দশ নম্বর
d) পাঁচ নম্বর
Answer: নয় নম্বর
Explanation: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বরিশাল, পটুয়াখালী এবং খুলনা ও ফরিদপুরের কিছু অঞ্চল ৯ নম্বর সেক্টরের অধীনে ছিল।

35. আর্মেনিয়া ও আজারবাইজান যে ভূখণ্ড নিয়ে সংঘর্ষে লিপ্ত-

a) দাগেস্তান
b) নাগার্নো-কারাবাখ
c) ফ্রুনজে
d) ইয়ালটা
Answer: নাগার্নো-কারাবাখ
Explanation: নাগার্নো-কারাবাখ (Nagorno-Karabakh) অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও নৃতাত্ত্বিক আর্মেনীয় জনসংখ্যার কারণে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে এটি নিয়ে সংঘাত চলেছে।

36. কোনটি জিয়াউদ্দিন বারাণী রচিত গ্রন্থ?

a) তারিখ — ই— মুবারকশাহী
b) রিয়াজুস সালতিন
c) তারিখ — ই— ফিরোজশাহী
d) সিরাত—ই—ফিরোজশাহী
Answer: তারিখ — ই— ফিরোজশাহী
Explanation: দিল্লি সালতানাত যুগের বিখ্যাত ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারাণী 'তারিখ-ই-ফিরোজশাহী' বইটি রচনার জন্য বিশেষভাবে পরিচিত।

37. অবিভক্ত বাংলার সর্বপ্রথম সার্বভৌম রাজা কাকে বলা হয়?

a) শশাঙ্ক
b) অশোক
c) মেগদা
d) ধর্মপাল
Answer: শশাঙ্ক
Explanation: সপ্তম শতকের গৌড় অধিপতি রাজা শশাঙ্ককে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম নরপতি বলা হয়।

38. STATUE OF LIBERTY-এর স্থপতির নাম কী?

a) দ্য গ্যাঁলে
b) গুস্তাভ
c) বার্থোলডি
d) দ্য জোঁ ঝেঁ
Answer: বার্থোলডি
Explanation: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিখ্যাত মূর্তি 'স্ট্যাচু অব লিবার্টি'-এর ফরাসি ভাস্কর হলেন ফ্র্রেডেরিক-ওগ্যুস্ত বার্থোলডি (Frédéric-Auguste Bartholdi)।

39. ই-মেইল কে উদ্ভাবন করেন?

a) এ এম পনিয়াটক
b) রেমন্ড স্যামুয়েল টমলিসন
c) অটো রোয়েডারার
d) আর্থার উইয়ান
Answer: রেমন্ড স্যামুয়েল টমলিসন
Explanation: ১৯৭১ সালে আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিসন (Ray Tomlinson) প্রথম নেটওয়ার্ক ভিত্তিক ইলেকট্রনিক মেইল বা ই-মেইল ব্যবস্থা উদ্ভাবন করেন এবং '@' প্রতীকের ব্যবহার শুরু করেন।

40. 'ভাওয়াইয়া' কোন অঞ্চলের (গান) লোকসংগীত?

a) রাজশাহী
b) রংপুর
c) কুষ্টিয়া
d) ময়মনসিংহ
Answer: রংপুর
Explanation: ভাওয়াইয়া মূলত বাংলাদেশের উত্তরবঙ্গের বৃহত্তর রংপুর, দিনাজপুর ও আসাম-পশ্চিমবঙ্গের কোচবিহার অঞ্চলের একটি জনপ্রিয় লোকসংগীত।

We hope অর্ণব'স GK স্পেশাল মডেল টেস্ট - ৮ (বইয়ের স্পেশাল মডেল টেস্ট ৩৬-৪০) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.