Exams Study Jobs Teachers Shop

ভারতীয় উপমহাদেশে ও বাংলায় ইউরোপীয়দের আগমন

General Knowledge 10 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

ভারতীয় উপমহাদেশে ও বাংলায় ইউরোপীয়দের আগমন নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন?

ক) ইংরেজরা
খ) ওলন্দাজরা
গ) ফরাসিরা
ঘ) পর্তুগিজরা
উত্তর: পর্তুগিজরা

2. ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা-

ক) আল বুকার্ক
খ) ফ্রান্সিসকো-ডি-আলসিডা
গ) বার্থোলোমিউ দিয়াজ
ঘ) ভাস্কো-দা-গামা
উত্তর: আল বুকার্ক

3. 'ফিরিঙ্গি' কাদের বলা হয়?

ক) ফরাসিদের
খ) মগদের
গ) পর্তুগিজদের
ঘ) দিনেমারদের
উত্তর: পর্তুগিজদের

4. 'হার্মাদ' শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক) স্পেনীয়
খ) পর্তুগিজ
গ) বার্মিজ
ঘ) আরাকানী
উত্তর: পর্তুগিজ

5. পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল-

ক) পোর্টো গ্রান্ডে
খ) সোদকাওয়ান
গ) চাটিগাঁ
ঘ) সন্দ্বীপ
উত্তর: পোর্টো গ্রান্ডে

6. বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন?

ক) মুর্শিদ কুলি খান
খ) ইসলাম খান
গ) শায়েস্তা খান
ঘ) ঈসা খান
উত্তর: শায়েস্তা খান

7. কোন মুগল সুবাদার চট্টগ্রাম দখন করে এর নাম রাখেন ইসলামাবাদ?

ক) ইসলাম খান
খ) রাজা মানসিংহ
গ) মীর জুমলা
ঘ) শায়েস্তা খান
উত্তর: শায়েস্তা খান

8. কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত?

ক) নেদারল্যান্ড
খ) হাঙ্গেরি
গ) পর্তুগাল
ঘ) স্পেন
উত্তর: নেদারল্যান্ড

9. ইউরোপের একটি দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়। দেশটির নাম কী?

ক) স্পেন
খ) নেদারল্যান্ড
গ) পর্তুগাল
ঘ) ডেনমার্ক
উত্তর: ডেনমার্ক

10. সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১ম ইংরেজ দূত কে?

ক) ক্যাপ্টেন হাকিন্স
খ) এডওয়ার্ডস
গ) স্যার টমাস রো
ঘ) উইলিয়াম কেরি
উত্তর: স্যার টমাস রো

আশা করি ভারতীয় উপমহাদেশে ও বাংলায় ইউরোপীয়দের আগমন এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট