Exams Study Jobs Teachers Students

বন ও পরিবেশ -২

General Knowledge 34 Questions By Pramanik’s Bangla Care

বন ও পরিবেশ -২ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 34টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ—

ক) MEFC
খ) MEFCC
গ) MoEF
ঘ) MoEFCC
উত্তর: MoEF

2. ‘DoE’-এর পূর্ণরূপ কী?

ক) Department of Engineering
খ) Division of Energy
গ) Division of Economy
ঘ) Department of Environment
উত্তর: Department of Environment

3. বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কোন সালে?

ক) ১৯৯২
খ) ১৯৮২
গ) ১৯৯৮
ঘ) ১৯৯০
উত্তর: ১৯৯২

4. বাংলাদেশ সরকার যে উদ্দেশ্যে সিগারেট উৎপাদনে ট্যাক্স বসায়—

ক) রাজস্ব আয়
খ) রাজস্ব আয় এবং ধূমপান নিরুৎসাহিতকরণ
গ) ধূমপান নিরুৎসাহিতকরণ
ঘ) ধূমপানে উৎসাহ দান
উত্তর: রাজস্ব আয় এবং ধূমপান নিরুৎসাহিতকরণ

5. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?

ক) ৯ ভাগ
খ) ১৬ ভাগ
গ) ১৯.৮ ভাগ
ঘ) ২৫ ভাগ
উত্তর: ২৫ ভাগ

6. বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই?

ক) ৩১
খ) ৫১
গ) ১৯
ঘ) ২৮
উত্তর: ২৮

7. BFIDC – এর অর্থ কী?

ক) Bangladesh Forest Industries Development Corporation
খ) Bangladesh Forest Industry Development Corporation
গ) Bangladesh Forest and Industry Development Corporation
ঘ) Bangladesh Forest Development Industries Corporation
উত্তর: Bangladesh Forest Industries Development Corporation

8. বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করতে সরকার যে জাতীয় পুরস্কার প্রবর্তন করেন তার নাম কী?

ক) রাষ্ট্রপতি পুরস্কার
খ) জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার
গ) প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
ঘ) সামাজিক বনায়ন পুরস্কার
উত্তর: প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার

9. বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রবর্তন হয় কখন?

ক) ১৯৯০ সালে
খ) ১৯৯২ সালে
গ) ১৯৯৩ সালে
ঘ) ১৯৯৭ সালে
উত্তর: ১৯৯৩ সালে

10. জাতীয় বৃক্ষমেলা শুরু হয় —

ক) ১৯৯৪ সালে
খ) ১৯৯৫ সালে
গ) ১৯৯৬ সালে
ঘ) ১৯৯২ সালে
উত্তর: ১৯৯৪ সালে

11. ‘রামসাগর’ কার কীর্তি?

ক) ধর্মপাল
খ) গোপাল
গ) রামনাথ
ঘ) মহীপাল
উত্তর: রামনাথ

12. আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি?

ক) গাছপালা কাটা
খ) নদী ভরাট
গ) পাহাড় কাটা
ঘ) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
উত্তর: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি

13. দুই স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিন চার স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের তুলনায় বায়ুদূষণ … হয়।

ক) কম
খ) বেশি
গ) সমান
ঘ) কোনোটিই নয়
উত্তর: বেশি

14. ঢাকা মহানগরীতে টু-স্ট্রোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় কবে থেকে?

ক) ৩১ ডিসেম্বর, ২০০২
খ) ১ জানুয়ারি, ২০০৩
গ) ১ জানুয়ারি, ২০০২
ঘ) ৩১ ডিসেম্বর, ২০০১
উত্তর: ১ জানুয়ারি, ২০০৩

15. বাংলাদেশে কখন টু-স্ট্রোক তিন চাকার রেজিস্ট্রেশন বাতিল করে?

ক) ২০০০ সালে
খ) ২০০১ সালে
গ) ২০০২ সালে
ঘ) ২০০৩ সালে
উত্তর: ২০০৩ সালে

16. Which is the hazardous metallic pollutant in the air of Dhaka city?

a) Arsenic
b) Carbon
c) Zinc
d) Lead
Answer: Lead

17. পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ—

ক) পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস
খ) পরিবেশ দূষণ হ্রাস
গ) ডেঙ্গু জ্বরের প্রকোপ কমানো
ঘ) উৎপাদন খরচ অধিক
উত্তর: পরিবেশ দূষণ হ্রাস

18. বাংলাদেশে কবে থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ হয়?

ক) ১ জানুয়ারি, ২০০২
খ) ১ ফেব্রুয়ারি, ২০০২
গ) ১ মার্চ, ২০০২
ঘ) ১ জুলাই, ২০০২
উত্তর: ১ মার্চ, ২০০২

19. পানি দূষণের জন্য দায়ী—

ক) শিল্প কারখানার বর্জ্য পদার্থ
খ) জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার ও কীটনাশক
গ) শহর ও গ্রামের ময়লা আবর্জনা
ঘ) উপরের সবকটিই
উত্তর: উপরের সবকটিই

20. বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে?

ক) শীতলক্ষ্যা
খ) মেঘনা
গ) যমুনা
ঘ) ব্রহ্মপুত্র
উত্তর: শীতলক্ষ্যা

21. বাংলাদেশের কোন নদীর পানি অত্যাধিক দূষিত?

ক) শীতলক্ষ্যা
খ) বুড়িগঙ্গা
গ) তুরাগ
ঘ) পদ্মা
উত্তর: বুড়িগঙ্গা

22. পরিবেশ রক্ষার কাজ করে?

ক) বাপা (BAPA)
খ) ব্র্যাক
গ) আশা
ঘ) ব্রাক
উত্তর: বাপা (BAPA)

23. বাংলাদেশে পরিবেশ বিষয়ক সংগঠনের নাম—

ক) তেল গ্যাস রক্ষা কমিটি
খ) বিইএমএফ
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) হৃদয়ে বাংলাদেশ
উত্তর: বিইএমএফ

24. বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম কোথায় অবস্থিত?

ক) কুয়াকাটা
খ) সুনামগঞ্জ
গ) কক্সবাজার
ঘ) চট্টগ্রাম
উত্তর: কক্সবাজার

25. রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?

ক) রংপুর
খ) দিনাজপুর
গ) নওগাঁ
ঘ) কুড়িগ্রাম
উত্তর: দিনাজপুর

26. লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে?

ক) হুমান
খ) চিতল হরিণ
গ) ধূসর চিল
ঘ) উল্লুক
উত্তর: উল্লুক

27. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি?

ক) ক্রান্তীয় চিরসবুজ, আধা-চিরহরিৎ জাতীয়
খ) ক্রান্তীয় আদ্র পত্র পতনশীল জাতীয়
গ) পত্র পতনশীল জাতীয়
ঘ) ম্যানগ্রোভ জাতীয়
উত্তর: ক্রান্তীয় চিরসবুজ, আধা-চিরহরিৎ জাতীয়

28. সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

ক) সুনামগঞ্জ
খ) হবিগঞ্জ
গ) কক্সবাজার
ঘ) চট্টগ্রাম
উত্তর: হবিগঞ্জ

29. বলধা গার্ডেন কোথায় অবস্থিত?

ক) ঢাকা
খ) খুলনা
গ) নারায়ণগঞ্জ
ঘ) গাজীপুর
উত্তর: ঢাকা

30. নিচের কোনটি বাংলাদেশের ‘Wildlife Sanctuary’?

ক) চর মুঠুরি
খ) চর জব্বর
গ) চর ফ্যাশন
ঘ) চর কুকরি মুকরি
উত্তর: চর কুকরি মুকরি

31. বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় স্থাপিত হয়েছে?

ক) সিলেট
খ) রাঙ্গামাটি
গ) সীতাকুণ্ড
ঘ) খাগড়াছড়ি
উত্তর: সীতাকুণ্ড

32. ‘মুরাইছড়া’ ইকো-পার্ক কোথায়?

ক) খাগড়াছড়ি
খ) নলিতাবাড়ি
গ) বড়লেখা
ঘ) কালিয়া
উত্তর: বড়লেখা

33. ‘সাফারি পার্ক’ যে জাতীয় পার্ক—

ক) জীবজন্তুর অভয়ারণ্য
খ) ফুলের বাগান
গ) বিরাট উদ্যান
ঘ) পাখি পালনের স্থান
উত্তর: জীবজন্তুর অভয়ারণ্য

34. দেশের প্রথম সাফারি পার্ক কোথায়?

ক) সীতাকুণ্ডের চন্দ্রনাথ রিজার্ভ বনভূমিতে
খ) মাধবকুণ্ড
গ) মুরাইছড়া
ঘ) কক্সবাজার জেলার ডুলাহাজারায়
উত্তর: কক্সবাজার জেলার ডুলাহাজারায়

আশা করি বন ও পরিবেশ -২ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট